মোহাম্মদ আব্বাস উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে ৭ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলার আসামি মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা। তিনি বলেন, ২০২৫ সালের ২৫ জুলাই রামগড়ে খাবারের প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে মো. শাহিন। আজ আদালত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। রায় প্রকাশের সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আমাদের মতে, ন্যায়বিচার নিশ্চিত হয়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত