আবদুল মোতালেব নোয়াখালী প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ৬টি সাজা ও ৩টি সাধারণ সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে নোয়াখালীর চাটখিল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মোন্নাফের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নি:) শাহজাহানের নেতৃত্বে এসআই (নি:) মোহাম্মদ শফিউল ইসলাম, সঙ্গীয় কনস্টেবল শিহাব ও কনস্টেবল প্রান্তকে নিয়ে বিমানবন্দর থানার সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিশেষ অভিযানে ৬টি সাজা ও ৩টি সাধারণ সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ফখরুল ইসলাম (পিতা: মৃত আবুল হোসেন, মাতা: সূর্য বানু, গ্রাম: শাহপুর, থানা: চাটখিল, জেলা: নোয়াখালী)-কে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানায়।
গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে চাটখিল থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। চাটখিল থানা পুলিশ জানিয়েছে, আদালতের ওয়ারেন্ট বাস্তবায়ন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত