তারিখ লোড হচ্ছে...

সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট

নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমদের নামে দুদকে মামলা হলেও ডিজি রেখেছেন তাকে বহাল তবিয়তে। নদীমাতৃক বাংলাদেশের নৌ সেক্টরের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য, আমদানি-রফতানি, অভ্যন্তরীণ পণ্য পরিবহন ও কর্মসংস্থানের একটি বিশাল অংশ পরিচালিত হয়ে থাকে।

এই খাত থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক শফিউল বারীর বিরুদ্ধে ওঠা সীমাহীন দুর্নীতির অভিযোগের কারণে গুরুত্বপূর্ণ এই নৌ সেক্টরটি চরম সংকটের মুখে পড়েছে। সরকার ঘোষিত পণ্য পরিবহন নীতিমালা ২০২৪-এর মূল উদ্দেশ্য ছিল সকল জাহাজ মালিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, পণ্য পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু বাস্তবে এই নীতিমালার যথাযথ প্রয়োগ না হয়ে বরং এর অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বর্তমান মহাপরিচালক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অজুহাতে পায়রা বন্দর ও রামপাল বিদ্যুৎকেন্দ্রে কতিপয় জাহাজ মালিকদের সঙ্গে আঁতাত করে শতাধিক জাহাজ সিরিয়ালবিহীন চলাচলের সুযোগ প্রদান করছেন-যার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অপরদিকে, কিছু অসাধু জাহাজ মালিক ও নৌযান শ্রমিক ফেডারেশনের চিহ্নিত দুর্নীতিবাজ নেতাদের নিয়ে সিন্ডিকেট গঠন করে নীতিমালার তোয়াক্কা না করে শত শত সিরিয়ালবিহীন জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। নীতিমালা অনুসরণকারী জাহাজ মালিকগণ দীর্ঘ সময়ে ট্রিপ না পেয়ে লোকসানের ঘানি টানতে ইতোমধ্যে কয়েকশত জাহাজ স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতে বাধ্য হয়েছেন, যারফলে কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তাছাড়া কয়েক হাজার বান্ধহেড জাহাজ মাস্টার/ড্রাইভার ছাড়াই অদক্ষ শ্রমিক দ্বারা পরিচালিত হচ্ছে এবং বৈধ কাগজপত্র ও বে-ক্রসিং পাশ ব্যতীত বেপরোয়াভাবে চলাচল করছে।

এর ফলে একদিকে দক্ষ মাস্টার ও ড্রাইভার কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে নৌ দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং সরকার রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে। তদুপরি, প্রতি তিন মাস অন্তর পরীক্ষার নামে অদক্ষ শ্রমিকদের পাশ করিয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগও রয়েছে। মহা পরিচালকের ভাই নিজে তদবির মোটা টাকা নিয়ে পাশ করিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা এ বিষয়ে বারবার লিখিত অভিযোগ দেওয়া স্বত্ত্বেও মহাপরিচালক কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। সম্প্রতি জাহাজের লোকেশন শনাক্তকরণের জন্য ডিজিটাল অ্যাপ চালুর উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই; তবে এটি যেন লোক দেখানো না হয়ে দীর্ঘস্থায়ী ও কার্যকর হয়, সে বিষয়ে জোর দাবি জানাচ্ছি। অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে গাজীপুর লজিস্টিক কোম্পানির ১৮টি জাহাজকে সিরিয়ালবিহীন চলাচলের অনুমতি প্রদান করা হয় (তারিখ: ২০/০৫/২০২৫)। পরবর্তীতে ২৫/০১/২০২৬ তারিখে অনুমতি বাতিল করে জাহাজ আটক করার নির্দেশ দেওয়া হলে কয়েকদিন পর পুনরায় আটককৃত জাহাজগুলো ছেড়ে দিতে নির্দেশ দিলে আমরা মালিক সমিতির সাথে বিষয়টি নিয়ে আলাপ করতে চাইলে ডিজি মহোদয় ক্ষিপ্ত হয়ে নদীতে কোস্টগার্ড নামিয়ে আটককৃত গাজীপুর লজিস্টিকের জাহাজসহ আরও ১৫টি সিরিয়ালবিহীন জাহাজ ছেড়ে দিতে বাধ্য করা হয়। এ ধরনের সিদ্ধান্ত প্রশাসনিক স্বেচ্ছাচারিতার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। নৌপরিবহন অধিদপ্তরের চলতি দায়িত্বপ্রাপ্ত চিফ নটিক্যাল সার্ভেয়ার (সিএনএস) ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমেদের বিরুদ্ধে দুদকে মামলা হলেও দুদক আইন আনুযায়ী সাময়িক বরখাস্তের পরিবর্তে চাকুরি তে বহাল তবিয়তে মহাপরিচালক কে নিয়ে ঘুষ বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই গিয়াস উদ্দিন আহমদ ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট হাসিনার এলাকার গোপলী দোস। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বাড়ি-গাড়ি, ফ্ল্যাট, জমিসহ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চেকপোস্টে ধরা পড়ল ১০টি আগ্নেয়াস্ত্র

চেকপোস্টে ধরা পড়ল ১০টি আগ্নেয়াস্ত্র

ডেস্ক রিপোর্টঃ সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে ১০টি নতুন এয়ারগান ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে জৈন্তাপুরের উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি পালিয়ে যায়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। জেলা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল যোগে দুজন লোক চেকপোস্টের সামনে আসলে এ গাড়িটি থামানোর জন্য সংকেত প্রদান করে পুলিশ। এ সময় মোটরসাইকেলসহ একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে আরোহীরা দৌড়ে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ভারতীয় ৪টি ক্যামো রঙের নতুন এয়ারগান ও ৬টি কালো রঙের নতুন এয়ারগান এবং একটি পুরোনো সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়। জৈন্তাপুর মডেল থানার

আরও পড়ুন
language Change