আবদুল মোতালেব
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপে মাছ ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে মোহাম্মদ মিলন (৫২) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সি গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামের আব্দুল বারেকের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুর ১টার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মেঘনা শাখা নদীর পাড়ে ঠেলা জাল নিয়ে নদীতে মাছ ধরতে নদীতে নামেন মিলনসহ আরো কয়েকজন জেলে। মাছ ধরার একপর্যায়ে অসাবধানতাবশত মিলন নদীর পানিতে তলিয়ে যান। কাছাকাছি থাকা অন্য জেলেরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরে পানির ওপর তার জাল ভাসতে দেখে সন্দেহ হলে তারা খোঁজাখুঁজি শুরু করেন।
প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে নদীর পানি কিছুটা কমে এলে মিলনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত