ডেস্ক রিপোর্টঃ
দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের প্রেক্ষাপটে আজ ৮/৭/২০২৬ তারিখ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব বাস গতকাল (মঙ্গলবার) দুপুরে শিক্ষকদের নিয়ে শহরে গিয়েছিল, সেগুলো টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিভিন্ন স্থানে আটকা পড়ে। ফলে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত বাসগুলো ক্যাম্পাসে ফিরতে পারেনি। অধিকাংশ শিক্ষক শহরে অবস্থান করায় তারা ক্যাম্পাসে আসতে পারেননি। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজকের সব ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত