ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রামে বৈরী আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক হয়েছে বিমান চলাচল। মঙ্গলবার বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে একাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হলেও বুধবার (৮ জুলাই) সকাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ফ্লাইট পরিচালিত হচ্ছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিমানবন্দরে কোনো আগমন বা প্রস্থান ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়নি। সব ফ্লাইট নিয়মিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রামে টানা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। বৈরী আবহাওয়ার কারণে বেশির ভাগ ফ্লাইট ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়। এছাড়া কয়েকটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার উন্নতি হওয়ায় বুধবার (৮ জুলাই) থেকে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত