তারিখ লোড হচ্ছে...

হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো...

মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা

মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা
পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বিভিন্ন গ্রামের সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। অন্যদিকে আউশ ধান, আমনের বীজতলা, শাক-সবজি ও অন্যান্য মৌসুমি ফসল পানিতে তলিয়ে যাওয়ায় কৃষি খাতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলার কাটাছড়া, দুর্গাপুর, মিঠানালা, হিঙ্গুলী, খৈয়াছড়া, মঘাদিয়া ও ইছাখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অনেক গ্রামের ঘরবাড়িতে কোমরসমান পানি উঠেছে। কোথাও কোথাও ঘরের চুলা পর্যন্ত পানিতে তলিয়ে যাওয়ায় রান্না সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শিশু খাদ্যের তীব্র সংকট। নিরাপত্তার স্বার্থে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়াও কঠিন হয়ে পড়েছে। ফলে বন্যাকবলিত এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্লাবিত এলাকায় সীমিত পরিসরে শুকনো খাবার, খাবার স্যালাইন ও রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইসমাঈল।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, টানা বর্ষণে আউশ ধান, আমনের বীজতলা ও বিভিন্ন মৌসুমি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠপর্যায়ে কর্মকর্তারা কাজ করছেন। পানি কমে গেলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইসমাঈল বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য সংগ্রহ করা হচ্ছে। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, বন্যাকবলিত কয়েকটি এলাকা আমি পরিদর্শন করেছি। প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পানিবন্দি পরিবারের জন্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে। সার্বিক পরিস্থিতি তিনি নিয়মিত পর্যবেক্ষণ করছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যাতে দ্রুত পর্যাপ্ত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পানি নেমে গেলে কৃষি, মৎস্য, শিক্ষা ও অবকাঠামো খাতে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা

ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি কর্মকর্তাদের ডিসি (জেলা প্রশাসক) ও এসপি (পুলিশ সুপার) পদে আকর্ষণীয় বদলি ও পদায়নের লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার এক ভয়ঙ্কর ও নতুন কৌশল শুরু করেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। প্রথমে ভুয়া চুক্তিনামা ও ব্যাংক চেক হাতিয়ে নিয়ে, পরবর্তীতে দাবি করা টাকা না দিলে সেই চেকে ছবি ও চুক্তিপত্র ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছে কর্মকর্তাদের। তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীদের কাছ থেকে জানা গেছে, এই চক্রটি অত্যন্ত পরিকল্পিতভাবে কয়েকটি ধাপে তাদের কার্যক্রম চালায়। যেভাবে পাতা হচ্ছে ফাঁদ: ১. টার্গেট নির্ধারণ: চক্রটি প্রথমে পদোন্নতি বা ভালো জায়গায় বদলি হতে ইচ্ছুক এমন সরকারি কর্মকর্তাদের তালিকা ও তথ্য সংগ্রহ করে। ২. উচ্চমহলের ভুয়া পরিচয়: সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ভুয়া পরিচয় দিয়ে কর্মকর্তাদের সাথে যোগাযোগ

আরও পড়ুন
language Change