তারিখ লোড হচ্ছে...

তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বরিশাল বিআরটিসিতে জুলফিকারকে ঘিরে অভিযোগের ঝড় জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল ভালো কাজের স্বীকৃতি: কেএমপিতে ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাসে জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ঢাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এল নিনোর নতুন চক্রে কৃষিতে বড় ঝুঁকি, সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় যেসব অঞ্চল জলবায়ু পরিবর্তনে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য বেশি ঝুঁকিতে: গবেষণা চার দিনের টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ২০৪ আশ্রয়কেন্দ্র ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে: প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের রাজনীতিতে ব্যক্তি-বন্দনার অসুস্থ সংস্কৃতি হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেফতার জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক ভোলাহাটে ১৪'শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের  উদ্বোধন  ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু ১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা শিশু ধর্ষণ ও হত্যার বিচারে কঠোর অবস্থানে সরকার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে চাপে কৃষি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বরগুনায় টানা বৃষ্টিতে গৃহবন্দী শ্রমজীবী মানুষ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট দীর্ঘদিনের পলাতক, ৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে-শেষ রক্ষা হলো না ফখরুলের ৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে সেবাগ্রহীতা রিটায়ার্ড জাজেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী ঢাকায় অনুষ্ঠিত মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার ম্যান্টেন্যান্স ড্রেজিং প্রকল্প: নাব্যতা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ জুলাই আন্দোলনের নেতৃত্ব দাবি করলে গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম

এল নিনোর নতুন চক্রে কৃষিতে বড় ঝুঁকি, সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় যেসব অঞ্চল

পাঠক সংখ্যা
638

বিশ্বজুড়ে আবারও শক্তিশালী এল নিনো আবহাওয়া চক্র শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে খরা, ফসলহানি এবং চারণভূমি সংকুচিত হওয়ার ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সম্ভাব্য এই সংকট মোকাবিলায় ঝুঁকিপূর্ণ ২২টি দেশের প্রায় ৮৮ লাখ মানুষের জন্য ২০ কোটি ২০ লাখ ডলারের আগাম সহায়তা তহবিলের আহ্বান জানিয়েছে সংস্থাগুলো।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, আসন্ন এল নিনো স্বাভাবিকের তুলনায় বেশি শক্তিশালী হতে পারে। এফএও গত ৪১ বছরের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে প্রকাশিত প্রতিবেদনে দেখিয়েছে, অতীতে তীব্র এল নিনো চলাকালে কোন কোন অঞ্চলে সবচেয়ে ভয়াবহ কৃষিভিত্তিক খরা দেখা দিয়েছিল।

সবচেয়ে ঝুঁকিতে যেসব অঞ্চল

এফএওর বিশ্লেষণে দেখা গেছে, আফ্রিকার সাহেল অঞ্চল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্য আমেরিকা সবচেয়ে বেশি খরার ঝুঁকিতে রয়েছে। এসব অঞ্চলের অনেক এলাকায় কৃষিজমি ও চারণভূমিতে খরার সম্ভাবনা ৫০ শতাংশেরও বেশি।

২০১৫-১৬ এবং ২০২৩-২৪ সালের এল নিনোতেও এসব অঞ্চলে ব্যাপক ফসলহানি, গবাদিপশুর মৃত্যু, খাদ্য সংকট এবং মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল।

এফএওর প্রাকৃতিক সম্পদবিষয়ক কর্মকর্তা হোর্হে আলভার-বেলত্রান বলেন, বৈশ্বিক উষ্ণতা, সংঘাত এবং খাদ্য নিরাপত্তাহীনতার কারণে এবারের এল নিনোর প্রভাব আগের তুলনায় আরও ভয়াবহ হতে পারে।

দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বড় শঙ্কা

প্রতিবেদনে বলা হয়েছে, কৃষিখাতে সম্ভাব্য ক্ষতির বড় অংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে পড়বে। দক্ষিণ আফ্রিকা অঞ্চলে নামিবিয়া, বতসোয়ানা, অ্যাঙ্গোলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, মোজাম্বিক, মাদাগাস্কার ও দক্ষিণ আফ্রিকার বিস্তীর্ণ এলাকায় খরার আশঙ্কা সবচেয়ে বেশি।

এফএওর তথ্য অনুযায়ী, আগের এল নিনো চক্রে এ অঞ্চলে ৬ কোটির বেশি মানুষ মানবিক সহায়তার প্রয়োজনীয়তায় পড়েছিলেন এবং লাখো মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হন।

সাহেল, মধ্য আমেরিকা ও এশিয়াও উচ্চ ঝুঁকিতে

সাহেল অঞ্চলে চলমান সংঘাত ও দীর্ঘস্থায়ী খাদ্য সংকটের কারণে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সেনেগাল, মৌরিতানিয়া, ঘানা, টোগো, বেনিন, নাইজেরিয়া, ইথিওপিয়া ও সুদানের বিস্তীর্ণ এলাকায় কৃষিভিত্তিক খরার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে মধ্য আমেরিকার ড্রাই করিডোর, হাইতি, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, কলম্বিয়া ও ভেনেজুয়েলাও উচ্চ ঝুঁকির তালিকায় রয়েছে।

এশিয়ার ক্ষেত্রে ভারত, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বৃষ্টিনির্ভর কৃষি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ধান, ভুট্টাসহ গুরুত্বপূর্ণ খাদ্যশস্য উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আগাম প্রস্তুতির ওপর জোর

এফএও জানিয়েছে, উন্নত স্যাটেলাইটভিত্তিক মানচিত্র ব্যবহার করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আগেভাগেই চিহ্নিত করা সম্ভব হচ্ছে। এর মাধ্যমে সরকারগুলো প্রয়োজনীয় সহায়তা, উন্নত বীজ, পশুখাদ্য, সেচ ও নগদ সহায়তা দ্রুত সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে পারবে।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো সতর্কতা ও আগাম প্রস্তুতি নিলে কৃষকরা খরা-সহনশীল ফসল নির্বাচন, রোপণের সময় পরিবর্তন এবং পানি ও পশুখাদ্য সংরক্ষণের মতো পদক্ষেপ নিয়ে ক্ষতি অনেকটাই কমিয়ে আনতে পারবেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

যুবকের দুই হাত কেটে দিলো দুর্বৃত্তরা

যুবকের দুই হাত কেটে দিলো দুর্বৃত্তরা

খুলনা সংবাদদাতাঃ খুলনায় আক্তার মোল্লা (৪০) নামে এক যুবকের দুই হাত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বটিয়াঘাটা দারোগার ভিটায় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গল্লামারি এলাকার বাসিন্দা চাঁদ আলী মোল্লার ছেলে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আক্তার মোল্লা বলেন, সকালে বাড়িতে ছিলাম। ওই সময়ে ভাগ্নে শাহেদের বন্ধুরা ডেকে বটিয়াঘাটার দারোগার ভিটায় নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগে ৪-৫ জন লাথি মেরে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে আমার দুই হাতে কোপাতে থাকে। পরবর্তীতে আমার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তারা চলে যায়। পরে স্থানীয়রা আমাকে চিকিৎকার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বটিয়াঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, এ রকমের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা তার পূর্ব পরিচিত।

আরও পড়ুন
language Change