মোঃ মাসুম বিল্লাহ খুলনা প্রতিনিধিঃ
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় এবং জনকল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।
আজ ০৮ জুলাই ২০২৬ তারিখ, বুধবার বেলা ১১:০০ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। দায়িত্ব পালনে কঠোর ও পরিবেশ রক্ষায় আন্তরিক হওয়ার আহ্বান অনুষ্ঠানে ট্রাফিক পুলিশের সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায়ও আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। রাস্তায় কোনো সন্দেহজনক মিছিল, মোটরসাইকেল র্যালি, অপরাধমূলক কার্যক্রম বা যেকোনো জরুরি ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে তা কন্ট্রোল রুম বা বেতার যোগাযোগের (ওয়্যারলেস) মাধ্যমে জানাতে হবে।
একই সাথে পরিবেশ রক্ষায় নিজের একটি বিশেষ উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, ব্যক্তিগত উদ্যোগে ১২ হাজারেরও বেশি গাছের চারা সংগ্রহ করা হয়েছে। এই চারাগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও উপযুক্ত স্থানে রোপণ করা হবে। পুলিশ কমিশনার সকল পুলিশ সদস্যকে নিজ নিজ বাড়ি, অফিস ও কর্মস্থলে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, এটি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি 'সদকায়ে জারিয়া'র একটি উত্তম মাধ্যম। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
গত এক মাসে ট্রাফিক বিভাগে কর্মদক্ষতা ও প্রশংসনীয় ভূমিকার জন্য মোট ৩১ জন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কারে ভূষিত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:
০১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন)
০৫ জন সার্জেন্ট/টিএসআই
০৫ জন এটিএসআই
২০ জন কনস্টেবল
কমিশনার মহোদয় আশাবাদ ব্যক্ত করে বলেন, ভালো কাজের এই স্বীকৃতি ও পুরস্কার প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে আরও বেশি উৎসাহ ও প্রেরণা জোগাবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা এবং ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম-সহ বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত