তারিখ লোড হচ্ছে...

ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বরিশাল বিআরটিসিতে জুলফিকারকে ঘিরে অভিযোগের ঝড় জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল ভালো কাজের স্বীকৃতি: কেএমপিতে ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাসে জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ঢাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এল নিনোর নতুন চক্রে কৃষিতে বড় ঝুঁকি, সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় যেসব অঞ্চল জলবায়ু পরিবর্তনে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য বেশি ঝুঁকিতে: গবেষণা চার দিনের টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ২০৪ আশ্রয়কেন্দ্র ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে: প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের রাজনীতিতে ব্যক্তি-বন্দনার অসুস্থ সংস্কৃতি হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেফতার জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক ভোলাহাটে ১৪'শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের  উদ্বোধন  ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু ১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা শিশু ধর্ষণ ও হত্যার বিচারে কঠোর অবস্থানে সরকার ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের: আঙ্কটাড ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি জলবায়ু পরিবর্তনে চাপে কৃষি, খাদ্য নিরাপত্তায় বাড়ছে শঙ্কা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার বরগুনায় টানা বৃষ্টিতে গৃহবন্দী শ্রমজীবী মানুষ সিরাজগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন কেশবপুরে পুলিশের অভিযানে নারীসহ ১১ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী পলির অভিযোগ নিয়ে মুখ খুললেন শিবা শানু শিশু মাহফুজ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই স্বাস্থ্যখাতে জনবল সংকট বড় চ্যালেঞ্জ, তরুণদের এগিয়ে আসার আহ্বান দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ নৌ পরিবহন অধিদপ্তরকে দুর্নীতির স্বর্গরাজ্যে করেছে মহাপরিচালক ও গিয়াস সিন্ডিকেট দীর্ঘদিনের পলাতক, ৯ ওয়ারেন্টের বোঝা কাঁধে-শেষ রক্ষা হলো না ফখরুলের ৩৩ বছরের রেকর্ড বৃষ্টির মধ্যেই অর্ধবার্ষিকী পরীক্ষা কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে সেবাগ্রহীতা

বরিশাল বিআরটিসিতে জুলফিকারকে ঘিরে অভিযোগের ঝড়

বরিশাল বিআরটিসিতে জুলফিকারকে ঘিরে অভিযোগের ঝড়
পাঠক সংখ্যা
638

মেহরাজ রাব্বিঃ

ফ্যাসিস্ট সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে পরিবর্তন এলেও বরিশাল বিআরটিসি বাস ডিপোতে এখনো পূর্বের প্রভাবশালী একটি চক্র সক্রিয় রয়েছে,এমন অভিযোগ তুলেছেন একাধিক চালক, কন্ডাকটর ও সংশ্লিষ্ট ভুক্তভোগীরা। তাদের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের এক নেতার প্রভাব এবং ডিপোর কিছু কর্মকর্তার যোগসাজশে বিআরটিসিতে অনিয়ম, প্রভাব বিস্তার ও অর্থ আদায়ের অভিযোগ দীর্ঘদিন ধরেই চলে আসছে।

অভিযোগে বলা হয়েছে, বিআরটিসির চেয়ারম্যানের শ্যালক ও বরিশাল কলেজের সাবেক ভিপি, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেনের প্রভাবেই বরিশাল বিআরটিসি বাস ডিপোর কার্যক্রম নিয়ন্ত্রিত হচ্ছে। একই সঙ্গে অপারেশন ম্যানেজার জুলফিকার, শ্রমিক লীগ-সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি এবং কয়েকজন চালক-কন্ডাকটরের সমন্বয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সূত্র জানায়, বরিশাল বিআরটিসি বাস ডিপো থেকে বর্তমানে প্রায় ৫৩টি বাস বিভিন্ন রুটে যাত্রীসেবা দিয়ে থাকে। এসব বাস চালক ও কন্ডাকটরের নামে পরিচালিত হলেও, অভিযোগ রয়েছে প্রতিটি ট্রিপ পরিচালনার জন্য সরকারি রাজস্বের বাইরে অতিরিক্ত প্রতি ট্রিপে ১ হাজার টাকা আদায় করা হয়। অভিযোগকারীদের দাবি, এই অতিরিক্ত অর্থ অপারেশন ম্যানেজার জুলফিকার সংগ্রহ করেন এবং এর একটি অংশ প্রভাবশালী মহলে পৌঁছে দেওয়া হয়।ভুক্তভোগীদের ভাষ্য, ডিপোতে যোগদানের পর থেকেই অপারেশন ম্যানেজার জুলফিকার বদলির ভয় দেখিয়ে চালক-কন্ডাকটরদের কাছ থেকে নিয়মিত এই অর্থ আদায় করে আসছেন। অভিযোগ রয়েছে, এই অর্থ আদায়ের পেছনে চেয়ারম্যানের শ্যালক জাকির হোসেনের প্রভাবও কাজ করছে।

একাধিক সূত্র আরও দাবি করেছে, চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা দায়িত্ব গ্রহণের পর থেকেই জাকির হোসেনের সঙ্গে ডিপো ম্যানেজার জুলফিকারের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ককে কাজে লাগিয়ে বিভিন্ন রুটে চলাচলকারী বাস পরিচালনা, চালক-কন্ডাকটরের নাম ব্যবহার এবং আর্থিক সুবিধা আদায়ের অভিযোগও উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চালক ও কন্ডাকটর বলেন,বরিশাল বিআরটিসি বাস ডিপো এখনো আগের প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণে। বিগত সরকারের সময় যাদের প্রভাব ছিল, তারাই এখনো সক্রিয়। নতুন করে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডিপো ম্যানেজার জুলফিকার ও চেয়ারম্যানের শ্যালক জাকির। ফলে সাধারণ চালক-কন্ডাকটররা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।এ বিষয়ে অপারেশন ম্যানেজার জুলফিকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে বলেন, আপনারা তো এসব নিউজই খোঁজেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। এদিকে অভিযুক্ত জাকির হোসেন,বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা কিংবা সংশ্লিষ্ট অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। ভুক্তভোগীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিআরটিসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাউফলে বীর মুক্তিযোদ্ধার নামে সড়ক উদ্বোধন

  মাহামুদ হাসান বাউফল প্রতিনিধি। বাউফলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন মৃধার নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। ১৩-১২-২০২২ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বাউফল উপজেলায় মদনপুরা ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডে বটতলা হইতে বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন মৃধার বাড়ি ভায়া মদনপুরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত এ সড়কের নামকরণের ফলক উন্মোচন করেন পটুয়াখালী ২ বাউফল আসনের সাংসদ, সাবেক চীফহুইপ আ স ম ফিরোজ । ফলক উম্মোচন শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন মৃধা এবং ওই মহল্লার অধিবাসী প্রয়াত মোঃ সামসুল আলোম ও অন্য প্রয়াত গণ্যমান্য ব্যক্তিদের নামে দোয়া করা হয়। সড়ক উদ্বোধন অনুষ্ঠানে বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম ফারুক,জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ ও স্থানীয়

আরও পড়ুন
language Change