নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার ( ১৭ জুলাই) সাড়ে ৭ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা পৌরসভা শাখার আয়োজনে আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁদের আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জুলাইয়ের এই আন্দোলন কেবল কোনো কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল স্বৈরাচার, দুর্নীতি, বৈষম্য এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে এদেশের ছাত্র-জনতার এক উত্তাল বিস্ফোরণ। নিরস্ত্র ছাত্র-জনতা যেভাবে বুলেটের সামনে অটল সাহসে বুক পেতে দাঁড়িয়েছিল, তা বিশ্ব ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁদের এই অসীম সাহস ও রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা, পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুল বারি, উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, পৌরসভার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ নয়ন ইসলামসহ প্রমূখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত