তারিখ লোড হচ্ছে...

ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অবশেষে জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেফতার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না ইংল্যান্ড-ফ্রান্স ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল ফারুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী, দ্রুত পুনর্বাসনের আহ্বান কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম কেশবপুরে ভূয়া আয়কর কর্মকর্তা আটক ইরানিদের সড়কপথে ভ্রমণ এড়ানোর আহ্বান, নতুন হামলার আশঙ্কা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন আজ ১৮ জুলাই: রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয়, নতুন মোড় নেয় আন্দোলন সুন্দরবনের অজগর লোকালয় উদ্ধার করে বনে অবমুক্ত করেন বনবিভাগ বিশ্বকাপ ফুটবল, অর্থনীতির মাঠে কে জিতল, কে হারল নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ সীমান্তে বিজিবির অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি ছোট তালতলী গ্রামবাসীর বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির নতুন দিগন্ত বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ ঢাকায় এবার মনোরেল করতে চায় সরকার ৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা গলাচিপায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির নলডাঙ্গায় সারবোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা, চালক-হেলপার অক্ষত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বরগুনায় কৃষক স্মার্ট কার্ড বিষয়ক প্রশিক্ষণ মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু কেশবপুরে অবহেলিত নবজাতক প্রসূতির পাশে ইউএনও ৯ ঘণ্টা আত্মগোপন, অবশেষে গ্রামবাসীর হাতে আটক দুই গরু চোর রাঙামাটি সদর হাসপাতালে প্রথমবার চালু হলো কলপোস্কোপি সেবা বাজেট অধিবেশন শেষ ২৬ কার্যদিবসে, ১০ বিল পাস জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: রাষ্ট্রপতির ধরাছোঁয়ার বাইরে প্রধান বনরক্ষক আমির হোসাইন চৌধুরী এনআইবির মহাপরিচালকের বিরুদ্ধে ক্রয় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কেশবপুরে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক বাঘাইছড়িতে সরকারি সহায়তার আশ্বাস এমপি দীপেন দেওয়ান মোংলা বন্দরে কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ, ৩ সদস্যের কমিটি গঠন মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন ফ্যাসিস্টের দোসর ও হাইব্রিডদের স্থান নেই বিএনপিতে দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি

ফারুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী, দ্রুত পুনর্বাসনের আহ্বান

পাঠক সংখ্যা
638

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজারে সাম্প্রতিক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার ১৭ জুলাই ২০২৬ সংগঠনটির উদ্যোগে ফারুয়া বাজারের বন্যাকবলিত দোকানদার এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর সহকারী অধ্যাপক আবদুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আবদুস সালাম, রাঙ্গামাটি পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ আবুল বাশার, বিলাইছড়ি উপজেলা জামায়াতের সভাপতি মাহমুদ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সেক্রেটারি ইরফানুল হক, রাঙ্গামাটি পৌরসভা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রহমত উল্লাহ, ফারুয়া বাজার কমিটির সভাপতি মো. হারুন, সেক্রেটারি কিনারাম তঞ্চঙ্গ্যাসহ বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর সহকারী অধ্যাপক আবদুল আলীম বলেন, সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফারুয়া বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ব্যবসায়ীর দোকানপাট, পণ্যসামগ্রী ও জীবিকার একমাত্র অবলম্বন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করছে। এমন দুর্যোগের সময় মানবিক দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে। তিনি বলেন, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক, সামাজিক ও ইসলামী দায়িত্ব। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য সরকার, জনপ্রতিনিধি, প্রশাসন, বিত্তবান ব্যক্তি এবং সব সামাজিক-মানবিক সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ, পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য সহজ শর্তে আর্থিক সহায়তা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা জরুরি।

আবদুল আলীম বলেন, ফারুয়া বাজার দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর পাহাড়ি ঢল ও বন্যায় এখানকার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়। তাই শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। তিনি জানান, ফারুয়া বাজারের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি তুলে ধরা হবে এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মহলে জোরালোভাবে দাবি জানানো হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম বলেন, ফারুয়া এলাকার মানুষ সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় অসহায় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা চাই সরকার দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং ফারুয়া বাজারের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।

রাঙ্গামাটি পৌরসভা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রহমত উল্লাহ বলেন, সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ফারুয়া এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত মানুষের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো কেবল মানবিক দায়িত্বই নয়, বরং সামাজিক ও নৈতিক কর্তব্যও। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিউ ইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা

নিউ ইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক: মৃত্যুর আগ পর্যন্ত সাহসিকতার সঙ্গে নিজের দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দাদের কাছে বীরের সম্মান পাচ্ছেন নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬)। নিউইয়র্কের রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস দিদারুলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে এরিক অ্যাডামস বলেছেন তিনি এই শহরকে ভালবাসতেন এবং আমরা জানতে পেরেছি যে তিনি বিশ্বাসী ছিলেন ঈশ্বরের প্রতি অনুগত ছিলেন এবং ধর্মনিষ্ঠ জীবনযাপন করতেন। তিনিই আমলে এই শহরকে সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করেছেন। তিনি ছিলেন একজন সত্যিকারের নিউইয়র্কার এমন একজন নিউইয়র্কার যিনি সততা ও দায়িত্বের সঙ্গে নিজের পেশাগত কর্তব্য পালনের পাশাপাশি হৃদয় দিয়ে এই শহরকে ভালবাসতেন। আমি তার পরিবারের সঙ্গে গতকাল (সোমবার) রাতেই দেখা করেছি এবং বলেছি যে তিনি একজন বীর ছিলেন এবং আমরা তাকে নিয়ে গর্বিত। গতকাল সোমবার সন্ধ্যায়

আরও পড়ুন
language Change