তারিখ লোড হচ্ছে...

মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ অধিদপ্তরের হস্তক্ষেপ ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব চট্টগ্রাম ওয়াসার পূষ্পধারা হাউজিং এর নতুন জালিয়াতির ফাঁদ, পা দিলেই সর্বনাশ জুলাইকে বিতর্কিত করার অপচেস্টা চলছে:জাহাঙ্গীর শিকদার জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রে শ্রমিক আনসারের নিরাপত্তার মাঝেও সেগুনগাছ চুরি

লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প

লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে অতিরিক্ত ওজনের ভারী ট্রাকের থাবা থেকে বাঁচাতে একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছিল সরকার। মহাসড়কের উৎসমুখেই বসবে অত্যাধুনিক স্কেল, যার মাধ্যমে চলন্ত অবস্থাতেই মাপা হবে পণ্যবাহী যানের ওজন। কিন্তু যে মেগা প্রকল্প মহাসড়ক বাঁচাবে, তার নিজের অবস্থাই এখন করুণ।

প্রায় সাত বছর পেরিয়ে গেলেও ১৬০৯ কোটি টাকার এই প্রকল্পটি এখন নিজেই যেন ‘লাইফ সাপোর্টে’ ধুঁকছে। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের এই প্রকল্পের নথিপত্র এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, নির্ধারিত সময়ের চেয়ে চার বছর বেশি সময় পার হলেও মূল কাজই এখনো অন্ধকারে। ২০২৬ সালের মে মাস পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি মাত্র ৫৮ শতাংশ এবং আর্থিক অগ্রগতি মাত্র ২৮ শতাংশ।

তথ্য বলছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সওজ-এর এই মেগা প্রকল্পের নাম গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন। ১৬০৯ কোটি টাকা বাজেটের এই প্রকল্পটি ২০১৯ সালের জুলাই মাসে শুরু হয়। ২০২২ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও, ব্যর্থতার দায়ে দুই দফায় ব্যয় বৃদ্ধি ছাড়াই মেয়াদ বাড়িয়ে এ বছর জুন পর্যন্ত টেনে আনা হয়েছে।

পুরো প্রকল্পের মূল ভিত্তি বা প্রাণ হলো ওয়ে ইন মোশন স্কেল। চলন্ত অবস্থায় ট্রাকের ওজন মাপার এই অত্যাধুনিক যন্ত্র কেনার জন্যই মেগা এই বরাদ্দ। অথচ সাত বছরেও এই যন্ত্রটি কেনাই সম্ভব হয়নি!

জানা যায়, মূল যন্ত্র কেনার জন্য দুইবার আন্তর্জাতিক দরপত্র (টেন্ডার) আহ্বান করা হলেও তা বাতিল হয়ে যায়। বর্তমানে তৃতীয়বারের মতো দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট মহলের প্রশ মূল যন্ত্রই যদি না থাকে, তবে কোটি কোটি টাকা ব্যয়ে বানানো এক্সেল লোড স্টেশনগুলো চলবে কীভাবে?

সরকারি বিধিমালায় স্পষ্ট বলা আছে, ৫০ কোটি টাকার ওপরের বাজেটের প্রকল্পে একজন পূর্ণকালীন প্রকল্প পরিচালক (পিডি) থাকা বাধ্যতামূলক। অথচ ১৬০৯ কোটি টাকার এই প্রকল্পে শুরু থেকেই কোনো পূর্ণকালীন পিডি নেই।

গত ৭ বছরে চারবার পিডি বদল হয়েছেন। বর্তমানে প্রকল্প পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সওজ-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে. এম. নূর-ই-আলম। বিশাল এই কর্মযজ্ঞে ২১টি জেলায় কাজ তদারকির জন্য কারিগরি জনবল রয়েছেন মাত্র ৩ জন! বিস্ময়কর ব্যাপার হলো তারা প্রত্যেকেই অন্য দফতরের কাজ সামলে এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

প্রকল্পের অন্যতম প্রধান কাজ ছিল ভূমি অধিগ্রহণ। কিন্তু ১৭টি এল.এ কেসের (ভূমি অধিগ্রহণ মামলা) মধ্যে মাত্র ৬টির কাজ শেষ হয়েছে। সময়মতো জমি না পাওয়ায় ২৫টি কন্ট্রোল স্টেশন নির্মাণের মূল লক্ষ্যমাত্রা থেকে বর্তমানে তা ১৭টিতে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে মাত্র ১০টি স্টেশনের পূর্ত কাজ ৯০ ভাগ শেষ হয়েছে, বাকিগুলোর কাজ এখনো শুরুই করা যায়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, প্রায় ৭ বছর পার হলেও মেগা এই প্রকল্পের এখনো কোনো সরকারি অডিট বা নিরীক্ষা সম্পন্ন হয়নি।

সরেজমিন পরিদর্শনে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অনেক অসাধু চালক বর্তমানে বিদ্যমান স্কেলগুলোকে ফাঁকি দিতে অভিনব কৌশল অবলম্বন করছেন। ট্রাকে অতিরিক্ত এক্সেল (চাকা) সংযোজন করে তারা ওজন সীমার মধ্যে স্কেল পার হচ্ছেন। স্কেল পার হওয়ার পরই লিভার টেনে অতিরিক্ত চাকাগুলো শূন্যে তুলে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছেন। অথচ হাজার কোটি টাকার এই প্রকল্পের ডিজাইনে এ ধরনের অভিনব জালিয়াতি রোধের কোনো কার্যকর ব্যবস্থারই উল্লেখ নেই! ফলে ভবিষ্যতে পুরো বিনিয়োগই ভেস্তে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

প্রকল্পটির এই বেহাল দশা নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পর্যালোচনা প্রতিবেদনে চরম হতাশার চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে উঠে এসেছে, এই প্রকল্পের নকশা ও প্রাক্কলন প্রণয়নে চরম দূরদর্শিতার অভাব ছিল।

এ বিষয়ে বর্তমান প্রকল্প পরিচালক (পিডি) সওজ-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে. এম. নূর-ই-আলম বলেন, আন্তর্জাতিক দরপত্র মূল্যায়নে কিছু কারিগরি জটিলতা এবং বিগত বছরগুলোতে বৈশ্বিক সংকটের কারণে প্রকল্পের কাজে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হয়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে ওয়ে ইন মোশন যন্ত্রগুলো সংগ্রহের জন্য তৃতীয়বারের মতো দরপত্র প্রক্রিয়ার কাজ চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। ভূমি অধিগ্রহণের সমস্যাগুলোও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে সমাধানের জোর চেষ্টা চলছে।

​বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতির লাইফলাইন হলো এই মহাসড়কগুলো। হাজার কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্প যদি সঠিক সময়ে এবং ত্রুটিমুক্তভাবে বাস্তবায়ন করা না যায়, তবে ওভারলোডেড ট্রাকের কারণে মহাসড়কগুলোর যে বিপুল ক্ষতি হচ্ছে, তা কোনোভাবেই ঠেকানো সম্ভব হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত কালক্ষেপণ না করে দ্রুত এই প্রকল্পের প্রশাসনিক ও কারিগরি বাধাগুলো দূর করে তা আলোর মুখ দেখানো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম কৃষি অফিসার পদে পদোন্নতি

ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম কৃষি অফিসার পদে পদোন্নতি

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামে এক মুসলিম পরিবারে ১৫ ডিসেম্বর ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন মোঃ রেজাউল করিম। পিতা মোঃ জাফর ইকবাল এবং মাতা রাজিয়া বেগমের তিন সন্তানের মধ্যে তিনি সবার বড়। তার সহধর্মিণী একজন গৃহিণী। তাদের একমাত্র কন্যা রেহনুমা করিম রাদিফা। রেজাউল করিমের আরও এক ভাই ও এক বোন রয়েছেন। তার ভাই মোঃ সোহানুর রহমান বর্তমানে বিবিএ করছে এবং ছোটো বোন জান্নাতুল ফেরদৌস জেরিন বিবাহিত।  ছোটথেকেই রেজাউল করিম মেধাবী ছাত্র ছিলেন। তিনি আহমদ নগর উচ্চ বিদ্যালয় থেকে ২০০৩ সালে মাধ্যমিক এবং সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর থেকে ২০০৫ সালে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট উভয় পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর দক্ষিণ এশিয়ার  সর্ববৃহৎ কৃষি বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে কৃষিতে স্নাতক ও এনভায়রনমেন্টাল

আরও পড়ুন
language Change