তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বাংলা একাডেমিতে আজ থেকে শুরু ‘বিজয় বইমেলা খালেদা জিয়ার আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী গ্রেফতার কুমিল্লায় এলজিইডি নির্বাহী প্রকৌশলী দোসরদের সাথে পারলেন না ! রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষে, যেকোনো সময় তফসিল ঘোষণা এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা আরাধ্যাকে নিয়ে টানাটানি শাকিব নির্ভরতা 'সুসংবাদ নয়': অপু বিশ্বাস বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী আ.লীগকে কত শতাংশ মানুষ নির্বাচনে চান না,জানা গেল জরিপে বিএনপির আসন বণ্টন শিগগিরই তফসিলের পরে সমাবেশ–আন্দোলন করতে হবে অনুমতি নিয়ে তথ্য জালিয়াতি করে ভুয়া ঠিকানায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ইমারত পরিদর্শক সাত্তারের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ বিজিবির উদ্যোগে লাশ দেখতে পেল ভারতীয়রা বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা আজকের স্বর্ণের দাম আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় পুলিশ যা জানালো ভারত কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ২০২৬ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ আবারো ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষ আজ বেগম রোকেয়া দিবস হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে গুমের মামলায় শুনানি আজ আবু সাঈদ হত্যা মামলায় আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত বরুড়ায় হানাদার মুক্ত দিবস পালিত ভারতীয় চোরাই মোবাইলসহ আটক - ১ প্রতারনার ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই রাজনৈতিক চাহিদা থাকলে অবৈধ আয় বন্ধ হবে না এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন ইসির সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামী আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট আন্দোলনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে ফের উত্তেজনা ‘বিগ বস ১৯’শেষ হলো,কত টাকা পেলেন বিজয়ী? আজকের স্বর্ণের দাম চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত নির্বাচনে বাড়ল ভোট গ্রহনের সময় এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল জামায়াত বিএনপির সাথে সমঝোতা দেখছে এনসিপি প্রকাশ্যে শুভ ঐশীর প্রেমময় চুমুকাণ্ড

উত্তরায় কলেজছাত্রীকে ধর্ষণ,  কারাগারে চীনা নাগরিক

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

চীনে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দেশটির নাগরিক জে সেন ও তার বাংলাদেশি সহযোগী হীরা চাকমাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার পর সোমবার তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে মঙ্গলবার দুপুরে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পরিদর্শক আমিনুল বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। গ্রেপ্তারের পর দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

উত্তরা পশ্চিম থানা পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) পদ মর্যাদার একজন কর্মকর্তা  বলেন, ভুক্তভোগী একজন শিক্ষার্থী। তিনি রাজধানীর একটি সরকারি কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। পাশাপাশি বেসরকারি একটি প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করেন।

চীনের নাগরিক জে সেনের সহযোগী হীরা চাকমার সঙ্গে ভুক্তভোগীর ফেসবুকে পরিচয় হয়। তাকে চীনে নিয়ে যাওয়ার প্রলোভন দেখান হীরা চাকমা। গত শুক্রবার রাতে হীরা চাকমা চীনের নাগরিক জে সেনের উত্তরার ১৬ নম্বর সেক্টরের বাসায় ওই শিক্ষার্থীকে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর ভুক্তভোগীকে ধর্ষণ করেন জে সেন। পরে ওই ছাত্রী বাসা থেকে চলে যেতে চাইলে জে সেনের সঙ্গে বিয়ের কথা বলা হয়। পরদিন একই কথা বলে আবারও ধর্ষণ করা হয় তাকে। পুলিশের ভাষ্য, গত রবিবার কলেজছাত্রীকে একটি কফি শপে নিয়ে যান জে সেন ও হীরা চাকমা। সেখানে অন্য এক নারীকে বিষয়টি জানিয়ে সহযোগিতা চান ওই শিক্ষার্থী।

পরে ঘটনাটি জানানো হলে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। আর চীনের নাগরিক জে সেনকে সহযোগী হীরা চাকমাসহ গ্রেপ্তার করা হয়। পরে সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। আর ভুক্তভোগীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সস্ত্রীক সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; সঙ্গে নিয়েছেন স্ত্রী রাহাত আরা বেগমকেও। তিনিও সেখানে চিকিৎসা নেবেন। রোববার (৬ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সিঙ্গাপুরে ডাক্তার দেখানোর শিডিউল আছে মহাসচিব স্যারের। এক সপ্তাহ পর ঢাকায় ফিরবেন তিনি। জানা গেছে, কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে এবং তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয় তাকে।

আরও পড়ুন
language Change