রুস্তম ফারাজী,কেশবপুরঃ
যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের লক্ষ্মীনাথকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বদলির দাবিতে অভিভাবকরা মানববন্ধন করেছে।
সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুরে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষক আবু মূসার নানা দুর্নীতি অনিয়মের ফিরিস্তি তুলে ধরে এক দফা এক দাবিতে মুসার বদলির জন্য বিভিন্ন শ্লোগান দেয়। মানববন্ধনে শিক্ষার্থীর অভিভাবকরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাঠদানের পরিবর্তে ঘুমিয়ে ও মোবাইল দেখে সময় কাটান। ঠিকমত স্কুলে আসেন না, গরু চরানো জুতা পরে স্কুলে আসেন। স্কুলের জমি লিজ দিয়ে টাকা জমা দেন না ঠিকমত। স্লিপের টাকা আত্মসাৎসহ লুঙ্গি পরে বিদ্যালয়ে আসেন।
এসময় তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের স্বার্থে আবু মূসাকে বদলি করে নতুন শিক্ষক মুসার স্থলাভিষিক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম, আবু মূসার ছোট ভাই আযুব হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল আহাদ, জামায়াত নেতা আবু সাইদ, অভিভাবক শাহিনের রহমান, লাভলী বেগম, ফাতেমা বেগম, মিরা খাতুন এবং শিক্ষার্থী মারিয়া খাতুন ও খালিদ হোসেন প্রমুখ।
এবিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মূসা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সম্পুর্ন মিথ্যা ও ষড়যন্ত্রমুল। সম্প্রতি বিদ্যালয়ে একটি নতুন কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে তাদের পছন্দসই ব্যক্তি মনোনীত না হওয়ায় তারা আমার সম্মানহানি করতে এই পরিস্থিতি সৃষ্টি করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত