তারিখ লোড হচ্ছে...

‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা

বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের

পাঠক সংখ্যা
638

মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের সব ধরনের বর্জ্য নিয়মিত এনে ফেলা হচ্ছে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ১৩০ ব্র্যাক আবাসন প্রকল্পসংলগ্ন এলাকায়। সুবিধাবঞ্চিত মানুষের জন্য নির্মিত আবাসন প্রকল্পটির একেবারে পাশে অপরিকল্পিতভাবে বর্জ্য ডাম্পিং করায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো বাসিন্দা। দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং বিভিন্ন রোগের আশঙ্কায় দিন কাটছে তাদের। সরেজমিনে দেখা যায়, আবাসন প্রকল্পের পাশেই বিশাল আকারের পচা ময়লা-আবর্জনার স্তূপ জমে রয়েছে। দিন-রাত পৌরসভার ট্রাক ও ভ্যানে করে শহরের বিভিন্ন এলাকার বর্জ্য এনে এখানে ফেলা হচ্ছে। পচা বর্জ্যের কালো পানি গড়িয়ে পাশের চলাচলের রাস্তায় ছড়িয়ে পড়ছে। এতে পথচারী, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দুর্গন্ধের কারণে অনেকেই নাকে রুমাল বা কাপড় চেপে চলাচল করছেন।

আবাসন এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন, আমরা গরিব মানুষ বলেই কি আমাদের কোনো মূল্য নেই? পুরো পৌরসভার ময়লা এনে আমাদের ঘরের সামনে ফেলা হচ্ছে। দুর্গন্ধে ঘরে থাকা যায় না, স্বাভাবিকভাবে খাবারও খাওয়া যায় না।

এক নারী বাসিন্দা বলেন, প্রতিদিন এখানে ময়লা ফেলা হয়। বৃষ্টি হলেই পচা বর্জ্যের পানি আমাদের বাড়ির দিকে চলে আসে। ছোট ছোট শিশুরা প্রায়ই জ্বর, ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে। বহুবার অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাইনি।

স্থানীয়দের অভিযোগ, খোলা জায়গায় এভাবে পৌর শহরের সব বর্জ্য ফেলার কারণে মারাত্মক পরিবেশ দূষণ সৃষ্টি হয়েছে। পচা বর্জ্যে জমে থাকা পানিতে মশা-মাছির বংশবিস্তার হচ্ছে, যা ডেঙ্গু, ডায়রিয়া, টাইফয়েড, চর্মরোগসহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে।

এ বিষয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, আবাসিক এলা কার পাশে বর্জ্য ডাম্পিং জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পচা বর্জ্য থেকে নির্গত দুর্গন্ধ ও দূষিত পরিবেশের কারণে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এবং দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে। এছাড়া মশা ও মাছির মাধ্যমে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস, চর্মরোগ এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে, যা শিশু ও বয়স্কদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, পৌরসভার পক্ষ থেকে ভবিষ্যতে একটি পরিকল্পিত ডাম্পিং ইয়ার্ড নির্মাণের উদ্যোগ রয়েছে বলে জানা গেছে। তবে সেটি অবশ্যই লোকালয় থেকে নিরাপদ দূরত্বে স্থাপন করা প্রয়োজন। একই সঙ্গে বর্তমান ডাম্পিং স্থল থেকে যাতে বায়ুবাহিত ও পানিবাহিত রোগের বিস্তার না ঘটে, সে বিষয়ে পৌর কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

স্বাস্থ্য সুরক্ষার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের ফুটানো বা নিরাপদ পানি পান, প্রয়োজন হলে মাস্ক ব্যবহার এবং রাতে মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ দেন। পাশাপাশি সবাইকে নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

এদিকে এলাকাবাসীর দাবি, সাময়িক আশ্বাস নয়-অবিলম্বে ব্র্যাক আবাসন প্রকল্পসংলগ্ন স্থান থেকে বর্জ্য অপসারণ করে পরিবেশসম্মত ও স্থায়ী ডাম্পিং ইয়ার্ড স্থাপন করা হোক, যাতে তারা স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করতে পারেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৮ সিবিএ নেতার বিরুদ্ধে মামলা বিআইডব্লিউটিএ ফ্লোটিং ইউনিয়ন তহবীলের ২৫ লাখ টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএএর ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়ন রেজি নং বি ১৩২০ এর কল্যাণ তহবিলের নানা খাতে আয় কৃত ২৫ লক্ষ ২৮ হাজার১০৩ টাকা পর্যায়ক্রমে আত্মসাৎ এর দায়ে সিবিএ সভাপতিসহ বর্তমান সিবি এর সহযোগী কমিটি ও সাবেক ফ্লোটিং এর ৮ নেতার নামে মামলা দায়ের হয়েছে। মাননীয় আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন। মামলাটি দায়ের করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়ন রেজিঃ নং নং বি ১৩২০ এর আহবায়ক মোহাম্মদ ওসমান গনি । এই মামলায় বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ব্র্যাকেডের সিবিএ সভাপতিসহ সিবিএর সহযোগী কমিটির ও ফ্লোটিং এর সাবেক ৮ জন নেতাকে আসামি করা হয়েছে। গত ৪ জানুয়ারি ২০২৩ তারিখে মাননীয় তৃতীয় শ্রম আদালত ঢাকায় মামলাটি দায়ের করা হয়। মামলা নং ০১/২০২৩ ধারা বাংলাদেশ

আরও পড়ুন
language Change