আন্তর্জাতিক ডেস্কঃ
বিশ্ববাজারে বুধবার (১৯ আগস্ট) প্রাথমিক লেনদেনে সোনার দাম সামান্য বেড়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার সাম্প্রতিক উচ্চতা থেকে কিছুটা কমে আসায় সোনার দাম বেড়েছে। তবে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীর দিকে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪২ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার সোনার দাম প্রায় ২ শতাংশ কমেছিল।
অন্যদিকে, ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯৬ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকদের নজর এখন ফেডারেল রিজার্ভের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীর দিকে। এতে সুদের হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অবস্থান এবং ভবিষ্যৎ মুদ্রানীতির সম্ভাব্য দিকনির্দেশনা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যেতে পারে।
সাধারণত যুক্তরাষ্ট্রের সুদের হার ও ট্রেজারি বন্ডের ফলন কমলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ বাড়ে। ফলে ফেডের পরবর্তী নীতি নিয়ে যেকোনো ইঙ্গিত মূল্যবান এই ধাতুর বাজারে নতুন করে প্রভাব ফেলতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত