বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ সদর থানার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় A+ (জিপিএ-৫) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
সিরাজগঞ্জ সদর থানা ছাত্রশিবিরের সভাপতি কাউসার তালুকদারের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি জুনাইদ হোসাইন সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম।
তিনি বলেন, "মেধাবীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ইসলামী মূল্যবোধ ও আদর্শকে ধারণ করে দেশের সুশাসন ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার আমীর নাজিম উদ্দীন বলেন, "আজকের এই কৃতিত্ব তোমাদের কঠোর পরিশ্রম ও মেধার ফল। তবে সাফল্যের এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সব সময় নৈতিকতা ও যোগ্যতায় প্রস্তুত রাখতে হবে।"
অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি রিজওয়ানুল্লাহ সোয়াইব। তিনি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "ছাত্রসমাজকে কেবল নিজের ক্যারিয়ার নিয়ে ভাবলেই চলবে না, সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে মেধা ও চরিত্রকে একসাথে কাজে লাগাতে হবে। আলো ছড়িয়ে সমাজ ও দেশকে গড়ার দায়িত্ব এখন তরুণদের কাঁধে।"
আলোচনা শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা উপহার তুলে দেন। উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত