আবদুল মোতালেব
নোয়াখালী প্রতিনিধিঃ
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উৎসাহিত ও সংবর্ধিত করতে নোয়াখালীতে ‘GPA-5 সংবর্ধনা অনুষ্ঠান–২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী জেলা উত্তর।
শনিবার (২২ আগস্ট ২০২৬) চৌমুহনীর বেঙ্গল কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে নোয়াখালী জেলা উত্তরের আওতাধীন বিভিন্ন এলাকার ৩০০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সভাপতি আবদুল্লাহ আল মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারি আমিমুল এহসান ফাহাদ।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথাও তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার যথাযথ বিকাশের মাধ্যমে একটি দক্ষ ও নৈতিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান। তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও মেধাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
প্রধান আলোচক জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত