তারিখ লোড হচ্ছে...

জেলা পরিষদের সার্ভেয়ার নাছির নামে বেনামে গড়েছে সম্পদের পাহাড় সিরাজগঞ্জ পৌর নির্বাচনে আলোচনায় বিএনপির চার হেভিওয়েট প্রার্থী, ক্ষোভের ‘কাঁটা’ আব্দুস সাত্তার! প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি গণঅভূত্থানের দুই বছর: এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক! বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন বিপিসির আহম্মদুল্লাহর সম্পদের পাহাড় জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

যুগোপযোগী করেই ড্যাপ সংশোধন

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিনিধি:

♦ সরকারি-বেসরকারি আবাসন, অপরিকল্পিত এলাকা, ব্লকভিত্তিক আবাসন, একত্রীভূত প্লটের ক্যাটাগরি ফারের সুবিধা পাবে ♦ ৬ কাঠার বেশি প্লটে দশমিক ২৫ ও ১০ কাঠার বেশি দশমিক ৫০ ফার প্রণোদনা পাবে ♦ চলতি মাসেই গেজেট

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) যুগোপযোগী করে সংশোধন হচ্ছে। এ ড্যাপে বেশকিছু বিষয় সংশোধন করা হয়েছে। এর মধ্যে সরকারি-বেসরকারি আবাসন, অপরিকল্পিত এলাকা, ব্লকভিত্তিক আবাসন, একত্রীভূত প্লটের মালিকদের কিছুটা ফ্লোর এরিয়া রেশিও (ফার) সুবিধা বাড়ানো হয়েছে। এতে আগের চেয়ে ভবনের উচ্চতা বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সংশোধিত ড্যাপের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। চলতি মাসেই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। গণপূর্ত মন্ত্রণালয়সূত্র বলছেন, ড্যাপ গেজেট হওয়ার পর পেশাজীবী ও স্টেকহোল্ডাররা ফ্লোর এরিয়া রেশিওর বিষয়টি পর্যালোচনার জন্য মন্ত্রণালয়ে আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে গত ২২ মার্চ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সভাপতিত্বে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তের আলোকে ১৮ মে রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিয়ার সভাপতিত্বে ড্যাপ বাস্তবায়নসংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সারসংক্ষেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ জুলাই অনুমোদন দেন। এই সংশোধিত ড্যাপে ১১টি সংশোধনের জন্য প্রস্তাব করা হয়। সংশোধিত ড্যাপের প্রস্তাবে বলা হয়েছে, আগামী তিন বছরের জন্য সরকারি ও রাজউক অনুমোদিত বেসরকারি আবাসন প্রকল্পগুলোয় ভবন নির্মাণে আগ্রহী আবেদনকারীদের দশমিক ৫ ফার প্রণোদনা দেওয়া যেতে পারে। যৌক্তিকতা হিসেবে বলা হয়েছে, এসব আবাসিক এলাকা পরিকল্পিতভাবে গড়ে উঠেছে। একই সঙ্গে ঘনবসতিপূর্ণ এলাকার চেয়ে নাগরিক সুবিধা বেশি থাকায় প্রণোদনা দেওয়া হয়েছে।

এ ছাড়া অপরিকল্পিত এলাকা অর্থাৎ বাড্ডা, ডেমরা, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, রায়েরবাজার, সাভার, কেরানীগঞ্জে ফারের সুবিধা দশমিক ৫ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। একইভাবে ব্লকভিত্তিক উন্নয়নের ক্ষেত্রে ১ থেকে ৬ বিঘা পর্যন্ত আয়তনের ব্লকে ২০ শতাংশ আর ১৫ বিঘার বেশি আয়তনের ব্লকে ৩০ শতাংশ প্রণোদনা পাবেন ভূমিমালিকরা। এতে আগের তুলনায় নতুন ভবনের উচ্চতা বা প্রশস্ততা বাড়বে। ব্লকভিত্তিক উন্নয়নের ক্ষেত্রে আরও কিছু বিষয় রাখা হয়েছে সংশোধিত ড্যাপে। যেমন ব্লকের মোট জমির ৪০ শতাংশ উন্মুক্ত স্থান (পার্ক, খেলার মাঠ, সবুজ ভূমি) হিসেবে সংরক্ষণ করতে হবে। সংরক্ষিত জমির কমপক্ষে ৫০ শতাংশ একত্রে থাকতে হবে। এ ছাড়া ব্লকের মোট আয়তনের ৮০ শতাংশ জমির ওপর সর্বোচ্চ ভূমি আচ্ছাদন হিসাব করতে হবে। একই সঙ্গে এলাকাভিত্তিক ডুয়েলিং ইউনিট (ফ্ল্যাট সংখ্যা) প্রদানসংক্রান্ত প্রস্তাবে ড্যাপ (২০২২-২০৩৫) অনুযায়ী একক বা যৌথ প্লটভিত্তিক আবাসনের ক্ষেত্রে প্রাপ্য ডুয়েলিং ইউনিটকে ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা যেতে পারে। এ ছাড়া ৬ কাঠার বেশি আয়তনের প্লটের ক্ষেত্রে দশমিক ২৫ ফার এবং ১০ কাঠার বেশি প্লটে দশমিক ৫০ ফার প্রণোদনা দেওয়ার প্রস্তাব রয়েছে। এ বিষয়ে ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম বলেন, ড্যাপ গেজেট হওয়ার পরে ব্যবসায়ী প্রতিনিধি, পেশাজীবী সংগঠনসহ অংশীজনদের কাছ থেকে যে মতামত এসেছে সেই পরিপ্রেক্ষিতে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সভা হয়। সে সভার সারসংক্ষেপে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এই সংশোধিত ড্যাপে কোনো ব্যক্তিবিশেষকে প্রাধান্য দেওয়া হয়নি, সমগ্র ঢাকা শহরের ভিতরে একটা সাম্য আনার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, আবাসিক এলাকায় রাস্তা ছেড়ে দিলেও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে বুঝিয়ে দেওয়া হতো না। এখন সেটা কার্যকর হয়েছে। একই সঙ্গে ব্লকভিত্তিক আবাসনকে উৎসাহিত করা হয়েছে। ছোট ছোট প্লট থেকে যেন বড় প্লটে মানুষ যায়। আর বড় প্লটে গেলেই গ্রিন স্পেস তৈরি হবে। পরিবেশগত দিক বিবেচনায় নিয়ে ড্যাপটি সংশোধন করা হয়েছে। এই কর্মকর্তা আরও বলেন, প্রতি তিন বছর পর পর ড্যাপ রিভিউ করা হবে। আগামী রিভিউর সময় প্রেক্ষাপট ও পারিপার্শ্বিকতা বিবেচনা করে সংশোধন হবে। এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন বলেন, ড্যাপ নিয়ে অংশীজনের সঙ্গে সভা করা হয়েছে। সে পরিপ্রেক্ষিতে ভবন নির্মাণে ফারের সুবিধা কিছুটা বাড়ানো হয়েছে। আর অন্যান্য ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। সংশোধিত ড্যাপ পুরোটাই যুগোপযোগী। এখন এ ড্যাপ আইন মন্ত্রণালয়ে ভেটিং হয়ে চলে এসেছে। রাজউকের সঙ্গে সভা করে চূড়ান্ত করা হবে। আশা করি এ মাসের মধ্যেই গেজেট হয়ে যাবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ড্যাপ গেজেট হওয়ার আগে অনেক ব্যবসায়ী ভবন নির্মাণে কন্ট্রাক্ট সাইনিং করেছেন। তারা জানতেন না গেজেট হওয়ার পরে ফারের সুবিধা কমে যাবে। একই সঙ্গে গেজেট হওয়ার পরে তাদের নির্দিষ্ট সময়ও দেওয়া হয়নি। এসব কারণে ড্যাপ সংশোধন করা হয়েছে। প্রসঙ্গত, ১৯৯২ সালে সরকারের নেওয়া মহাপরিকল্পনা অনুযায়ী ১৯৯৫ সালে ঢাকা মহানগরী উন্নয়ন পরিকল্পনা (ডিএমডিপি) করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সালে ড্যাপ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। ২০১০ সালের ২২ জুলাই গেজেট আকারে ড্যাপ প্রকাশ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এরপর ২০১৩ সালে আবার ড্যাপ রিভিউ কার্যক্রম শুরু হয়। সর্বশেষ ২০২২ সালে (২০২২-২০৩৫) ১৩ বছরের জন্য নতুন করে ড্যাপ গেজেট হয়।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ইফতার ও দোয়া মাহফিল

বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ইফতার ও দোয়া মাহফিল

মিজানুর রহমানঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেছেন যে, সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় শুধু বিএনপির বিজয় নয়। এ বিজয় বাংলাদেশের সর্বস্তরের সাধারণ মানুষের বিজয়। তিনি শ্রীবরদী উপজেলার তাঁতি হাটি ইউনিয়নের ছনকান্দা বটতলা বাজারে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের সাথে ইফতার ও দোয়া মাহফিল শেষে রাতে শুকরিয়া আদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন।  তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া আদায় উপলক্ষে এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন এজন্যই আমরা সর্বোস্তরের জনগকে নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছি। ইফতার

আরও পড়ুন
language Change