তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার নির্বাচনের তফসিল ডিসেম্বরের যেকোনো দিন সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে-কখন? ট্রাইব্যুনালে হত্যা মামলায় সালমান-আনিসুল জামায়াত বিএনপির সাথে সমঝোতা দেখছে এনসিপি প্রকাশ্যে শুভ ঐশীর প্রেমময় চুমুকাণ্ড পেঁয়াজ আমদানিতে অনুমোদন দিল সরকার গণঅভ্যুত্থানে শহীদদের লাশ উত্তোলন শুরু ধর্মের নামে দেশে বিভাজনের চেষ্টা চলছে যমুনা অয়েলে এমডি নিয়োগে দিতে দুই সিবিএ নেতার সাত কোটি টাকার মিশন নারীদের বিশেষ বাত: লুপাস বা SLE সম্পর্কে বিস্তারিত জানুন শ্রীলঙ্কায় বন্যার মধ্যেই বিপদ বাড়াচ্ছে বৃষ্টি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ কেরাণীগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীর হামলা মালামাল আত্মসাৎ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন বসতবাড়ি উচ্ছেদ করে জোরপূর্বক দখল শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবি ইআবি’র অধীনে সারাদেশে ফাজিল (অনার্স) পরীক্ষা শুরু আইনে অনুমোদিত টাকার বাইরে এক টাকা খরচ করবনা বাহারুলকে বরখাস্তের দাবিতে আইনজীবীর চিঠি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫ নিজ বাড়িতেই কিশোরদের ডাকাতির নাটক বিজিবির অভিযানে আটক - ২ হাসিনা ভারতে থাকবে কিনা তাঁকেই সিদ্ধান্ত নিতে হবে বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা অনস্বীকার্য সিএমপির সব থানার ওসি রদবদল সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি এলো ‘এই অবেলায়-২’ ভর্তুকি দিয়েই চিনিকল চালানো সম্ভব না: আদিলুর আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নতুন কোচ নিয়োগ তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স সিলেটে জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ পোস্টাল ব্যালট অ্যাপে প্রবাসীদের নিবন্ধন ছাড়াল লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম একান্ত সাক্ষাৎকারে মাহবুবুর রহমান শাহীন যুক্তরাষ্ট্র থেকে এলো হাজার টন গম ছাত্রশক্তির নেত্রীকে বিয়ে করলেন হান্নান মাসউদ ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি খালেদা জিয়ার বন্ধ হয়েছে রক্তক্ষরণ নারায়ণগঞ্জে মার্কেটে আগুন গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ সীমান্তে ভারতীয় গরু চোরাকারবারি আটক বিএসএফের নিকট অন্তঃসত্ত্বা নারীকে হস্তান্তর করল বিজিবি রামগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত - ১

ফায়ার সার্ভিসের ইআরসিসি ভবনের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

স্টাফ রিপোর্টার:

ফায়ার সার্ভিস সদর দপ্তরে স্থাপিত ইমার্জেন্সি রেসপন্স কট্রোল সেন্টার (ইআরসিসি) ভবনের শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি।  ১১ অক্টোবর ২০২৩ সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে আয়োজিত শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রিপাবলিক অফ কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত HE Mr. PARK Young Sik; কোইকার কান্ট্রি ডিরেক্টর Mr. Taeyoung Kim, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব (অগ্নি অনুবিভাগ) জনাব শাহানারা খাতুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এমফিল; মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, ফায়ার সার্ভিসের পরিচালকগণ, প্রকল্প পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সকাল ১১টায় প্রধান অতিথি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে উপসহকারী পরিচালক ফয়সালুর রহমানের নেতৃত্বে একদল চৌকস অগ্নিসেনা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন গ্রহণ করে প্রধান অতিথি ইমার্জেন্সি রেসপন্স কট্রোল সেন্টারের শুভ উদ্বোধন ফলক উন্মোচন এবং শুভ উদ্বোধন বেলুন উড়ান। এরপর সকল অতিথিবৃন্দ ইমার্জেন্সি রেসপন্স কট্রোল সেন্টার পরিদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান তাঁর বক্তব্যের সূচনায় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি ১৫ আগস্ট জাতির পিতার সাথে বঙ্গমাতাসহ শহিদ সকল সদস্যকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সাথে মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য প্রাণ বিসর্জনকারী ১৩ অগ্নিবীরসহ শহিদ সকল ফায়ারফাইটারকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

প্রধান অতিথি তাঁর ভাষণে বর্তমান সরকারের সময়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমাদের দেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের মতো আধুনিক ও উন্নত পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দূরদৃষ্টিসম্পন্ন বিশ্বনেতার পক্ষেই ঘোষণা করা সম্ভব। এই সিদ্ধান্তের বাস্তবায়নে দেশের সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশনের কাজ চলমান রয়েছে; যার মাধ্যমে সকলের জন্য সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজ ও সুবিধাজনক করে দেয়াই আমাদের সরকারের অন্যতম অঙ্গীকার। এরই ধারাবাহিকতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সেবা ক্ষেত্রগুলোকেও ডিজিটাল সুবিধার আওতায় আনা হচ্ছে। আজকের এই ইআরসিসি ভবনের শুভ উদ্বোধন সেই প্রক্রিয়ারই ধারাবাহিকতা। আমি বিশ্বাস করি, ইআরসিসি ভবনের প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে ফায়ার সার্ভিস মানুষের আরো আস্থাভাজন হয়ে উঠবে।”

উল্লেখ্য, “Strengthening Ability of Fire Emergency Response (SAFER)” প্রকল্পের অধীন ফায়ার সার্ভিস সদর দপ্তরে ইমার্জেন্সি রেসপন্স কট্রোল সেন্টার নির্মাণ করা হয়। এই ERCC-এর মাধ্যমে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার ২৮টি ফায়ার স্টেশনের আওতাধীন এলাকার শিল্প প্রতিষ্ঠানসমূহকে সিসিটিভি ক্যামেরা ও আধুনিক জিআইএস সুবিধার আওতায় আনার পাশাপাশি ফায়ার সার্ভিসের গাড়িগুলোতে জিপিআরএস সুবিধা নিশ্চিত করা হবে। এতে অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার সঠিক অবস্থা ও অবস্থান জানা যাবে এবং দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ ও দুর্ঘটনা মোকাবিলা করা সম্ভব হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কোরিয়া ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর অর্থায়নে নির্মিত এই ERCC-তে আইটি সংশ্লিষ্ট সকল যন্ত্রাংশ ও সরঞ্জামাদি KOICA কর্তৃক স্থাপন সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রিপাবলিক অফ কোরিয়ার মান্যবর রাষ্ট্রদূত HE Mr. PARK Young Sik, কোইকার কান্ট্রি ডিরেক্টর Mr. Taeyoung Kim, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (অগ্নি অনুবিভাগ) জনাব শাহানারা খাতুন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন।

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্বাস্থ্য কমপ্লেক্স এখন পরিবার কল্যাণ পরিদর্শিকা ডা. নাজমার গরুর খামার!

ইসরাফিল শেখ,(সিরাজগঞ্জ)শাহজাদপুর: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে গড়ে তুলেছেন গরুর খামার!খামারের বর্জ্যে দূষিত হচ্ছে আশপাশের এলাকা। কায়েমপুর ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার কল্যাণ পরিদর্শিকা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নাজমা খাতুন এ খামার গড়ে তুলেছেন। সরেজমিনে,স্বাস্থ্য কমপ্লেক্সের এরিয়ার ভিতরের চারপাশে ঘুরে দেখা যায়,স্বাস্থ্য কর্মকর্তার কোয়ার্টারের পাশেই একটি গরুর খামার করেছেন ডা.মোছাঃ নাজমা খাতুন। সেখানে ৮টি গরু রয়েছে। এর পাশেই রয়েছে খেরের পালা অন্য পাশে ঘাস চাষ করছেন। ওনাকে স্বাস্থ্য কমপ্লেক্সে না পাওয়া গেলে ওনার সাথে মুঠোফোণে কথা বললে গরুর খামারটি নিজের বলে স্বীকার করেন স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার কল্যাণ পরিদর্শিকা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোছাঃ নাজমা খাতুন । তিনি সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, শৌখিনতার বসে খামার টি গড়ে তুলেছি। অবসর সময়ে সেগুলো দেখাশোনা করি। এতে কারো কোনো সমস্যা নেই বিধিনিষেধ থাকে তাহলে

আরও পড়ুন
language Change