স্টাফ রিপোর্টার:
টঙ্গীতে এক ‘ডিসকোবার’ এ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে তরুণী ও পতিতা এবং খদ্দেরসহ ১৮ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় বিপুল পরিমাণ নগদ টাকাসহ মাদক দ্রব্য জব্দ করা হয়েছে। অভিযানকালে ভবনের তিনতলা থেকে লাফিয়ে পালাতে গিয়ে বিদ্যুতের তারে পড়ে হোটেলের এক কর্মী ঝলসে দগ্ধ হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী এলাকার শরীফ কিয়াম উদ্দিন মাস্টার রোডের জাভান আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিসকোবার পরিচালিত হয়ে আসছিল।

হোটেলের ম্যানেজার রিয়াজ শাহেদ বাবু, নাচ গান ব্যবস্থাপক জসিম উদ্দিন ও মুনসুর আহমেদের নেতৃত্বে এ ডিসকোবার পরিচালনা করছিলেন। ডিসকোবার’এ প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত ধরে অসামাজিক কার্যকলাপ, মাদকের রমরমা ব্যবসা ও উচ্চ শব্দে নাচ-গান পরিচালিত হতো। এতে এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠে।

এলাকাবাসীর একাধিক অভিযোগের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে টঙ্গী পূর্ব থানার ওসি ও ইন্সপেক্টর (অপারেশন) এর নেতৃত্বে একদল পুলিশ ওই ডিসকোবার’এ অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে ১২জন তরুণী ও পতিতা এবং ৬ জন খদ্দেরসহ মোট ১৮ জনকে আটক করা হয়। পুলিশ ওই ডিসকোবার থেকে ৩৩ বোতল বিদেশী মদ ও ৬০ ক্যান বিয়ার এবং নগদ এক লাখ ৫ হাজার টাকা জব্ধ করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত