তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

ডেমরা পশ্চিম সানারপাড়ে সন্ত্রাসীদের দলবদ্ধ হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট

পাঠক সংখ্যা
638

সোহরাওয়ার্দীঃ

রাজধানীর ডেমরা পশ্চিম সানারপাড় এলাকায় বখাটে উচ্ছৃঙ্খল যুবকদের অসামাজিক কাজে বাঁধা দেওয়ায় দলবদ্ধ সন্ত্রাসী হামলা, ব্যাবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন নবাব এন্ড ব্রাদার্স সুপার শপের মালিক ব্যাবসায়ী নাসিরউদ্দিন (৩৫)ও তার সহোদর ভাই লিটন আহমেদ (৪২)।গত ১২ নভেম্বর রাত আটটার দিকে ২৫/৩০ জন মিলে সন্ত্রাসী কায়দায় এই হামলা চালায়।এ সময় নবাব এন্ড ব্রাদার্স সুপার শপে লুটপাট চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।এ ঘটনায় ভুক্তভোগী নাসির উদ্দিন ডেমরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। ডেমরা থানার এসআই সাইমুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

অভিযুক্ত ব্যক্তিরা হলো উত্তর সানারপাড় ঔষধ ফ্যাক্টরী সংলগ্ন মৃত আব্দুল মান্নানের ছেলে রাসেল (৩৩),একই এলাকার নুর আলম এর পুত্র প্রান্ত (২৬),নুর ইসলামের পুত্র সিমান্ত(২৩), পশ্চিম সানার পাড় মেম্বারনীর বাড়ির পার্শ্ববর্তী তাজুল ইসলামের পুত্র আশিক (২৪), হাফিজ উদ্দিনের ছেলে আদর(২৫), পশ্চিম সানারপাড় এলাকার বাসিন্দা আজিজের ছেলে জামিল(২৫) সহ অজ্ঞাত আরো ২৫/৩০ জন ।
অভিযোগসূত্রে জানা গেছে, অভিযুক্তরা ভূক্তভোগী নাসির উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানের পাশে দলবদ্ধ ভাবে আড্ডা দিত এবং অসামাজিক কার্যকলাপ করতো। এতে তিনি বাধা দিলে তার ওপর ক্ষিপ্ত হয়ে বিবাদীগণ বেআইনি জনতা বদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করে দোকানে ভাঙচুর করতে থাকে। নাসির উদ্দিন তাদেরকে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে নিলা ফোলা জখম করে। অভিযুক্ত বিবাদী প্রান্ত দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা, বিবাদী সীমান্ত দোকানে থাকা একটি এইচপি ল্যাপটপ ও অপ্পো মডেল একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। হৈচৈ শুনে ভুক্তভোগী নাসির উদ্দিনের বড় ভাই লিটন আহমেদ এগিয়ে আসলে বিবাদীরা তাকেও মারধর করে নিলা ফোলা জখম করে। তাদের ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা দোকানে থাকা বিভিন্ন আইটেমের তিন লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং ভূক্তভোগী নাসির উদ্দিন ও তার বড় ভাই লিটন কে প্রান-নাশের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান অভিযুক্ত ব্যক্তিরা মাদক সেবন, স্কুল কলেজগামী মেয়েদের উত্যক্ত করা সহ নানা অসামাজিক কার্যকলাপে জড়িত।

ব্যবসায়ী নাসির উদ্দিন জানান, হামলাকারীরা ব্যাপক তাণ্ডব চালিয়ে প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে আমাদের দুই ভাইকে মারাত্মক আহত করেছে।
ডেমরা থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম দৈনিক স বুজ বাংলাদেশ কে বলেন, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই ঘটনায় অভিযুক্তদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সন্ত্রাসীদের দলবদ্ধ হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনায় পশ্চিম সানারপাড় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ

স্টাফ রিপোর্টার: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে কোনো আদেশ দেননি আদালত। আপিল বিভাগ প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছেন। রোববার (০১ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্ব্বোচ আদালত এ রায় দেন। আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম। আদালতে জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান,

আরও পড়ুন
language Change