স্টাফ রিপোর্টার:
সম্প্রতি কাজিরহাট থানাধীন জয়নগর ১ নং ওয়ার্ড চার রাস্তার মোড় ফারুক খলিফা (৪৫) এর চা এর দোকানে এমন জঘন্য ঘটনা ঘঠিয়েছেন ওই এলাকারই ১ নং ওয়ার্ডের চাঁন মিয়া বেপারী ওরফে কালু মেম্বার ও তার আপন চাচাতো ভাই এরশাদ বেপারী, রোমান বেপারী, সুজন বেপারী, মনির বেপারী। ফারুক খলিফার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উপস্থিত ফারুক খলিফার স্ত্রীর উপর চড়াও হয় মেম্বার ও তার চাচাতো ভাইরা। এক পর্যায়ে চাঁন মিয়া ওরফে কালু মেম্বার ও তার ভাইরা ফারুক খলিফার স্ত্রীকে আঘাত করলে সে পড়ে যায়। ফারুক খলিফা ও তার ছেলে রাজিব (১৭)এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে। কাজিরহাট থানার এ এস আই মালেক ঘটনাস্থল পরিদর্শন করলে সত্যতা পাওয়া যায় বলে আমাদেরকে জানান। কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজ মেম্বার কর্তৃক সংগঠিত এই হীন কর্মকান্ডের বিচার দাবি জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত