: কুসুম তাহেরা :
সমস্ত পৃথিবী জুড়ে হেমন্তের বাতাস
দূরে একফালি চাঁদ চেয়ে আছে জোছনায় মিশে!
যত আদর ছিল আমার সযত্নে লালিত
উঠোনে পাতার উড়ে যাবার উন্মাদনায়
খসে পড়ছে অনিশ্চয়তায়।
জীবনে একবারই ভালোবাসা এসে
অবহেলা চিনিয়ে দিয়ে গেল
শরীর মরে যাচ্ছে রাতের উপবাসে
মন ধসে যাচ্ছে পাহাড়ের ভারী ব্যথায়
সব গতি থেমে যায়..মুছে সব শক্তির বিস্ময়!
পৃথিবী একটা নিরাশবাদী জায়গা
প্রেম হেরে যায়..ভালোবাসা মুছে যায়
আবার হেমন্তের সন্ধ্যার বাতাস
কেড়ে নেবে মানুষের নিভৃত যাপন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত