মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ সংশ্লিষ্ট আইনে নৌকা প্রার্থীর দুই কর্মীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভাওরখোলা কদমতলী এলাকায় নৌকা প্রার্থীর সমর্থনকারী আবুল কালাম ও মোহাম্মদ কবির হোসেন নামে এই দু’জনকে আলোকসজ্জা করা সহ তোরণ নির্মাণ এবং লাউড স্পীকারের মিউজিক বাজানোর দায়ে পৃথকভাবে ২টি মামলা করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত