তারিখ লোড হচ্ছে...

‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭ গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় খাগড়াছড়ি রিজিয়নের ব্যতিক্রমী উদ্যোগ চতুর্থ পেড়িয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করল উদ্যোক্তা জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী সাতক্ষীরায় জনস্বার্থে কথা বলায় চটে গেলেন সদর উপজেলা সমাজসেবা ও সমবায় কর্মকর্তা

কুমিল্লায় চাঁদাবাজিকালে হাতেনাতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের ৩কর্মচারী সহ আটক-৪

পাঠক সংখ্যা
638

মাহফুজ বাবু ;

কুমিল্লার বুড়িচং সহ জেলার বিভিন্ন এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কিছু কর্মকর্তা কর্মচারী পরিচয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরেই মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ প্রদান ও অবৈধ গ্রাহকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলো। ঘটনার সত্যতায় অবশেষে হাতেনাতেই আটক হলো বাখরাবাদের ৩কর্মচারী ও প্রাইভেটকার চালক সহ ৪জন। তবে অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে সটকে পরে আরো ২জন অজ্ঞাত ব্যক্তি।

শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মোকাম ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার মধ্যরাতে তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা করেন ভুক্তভোগী প্রবাসী তাজুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন- বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টেকনিশিয়ান শাহ আলম (৫৫), অফিস সহায়ক রবিউল হোসেন (২৮), প্লান্ট অপারেটর শফিকুর রহমান (৫০) ও গাড়িচালক আইয়ুব আলী (২৫)।
জানা যায়, শনিবার বিকেল ৪টায় উল্লেখিত চার আসামিসহ অজ্ঞত দুই ব্যক্তি মনিপুর গ্রামে প্রবাসী তাজুল ইসলামের বাড়িতে যান। এসময় তারা বাড়ির গ্যাস লাইন অবৈধ বলে রাইজার খুলে নেওয়ার হুমকি দেয়।
পরে তারা পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করলে, তাজুল ইসলামের মা তাদের তিন হাজার টাকা দেন। ঘটনার সময় তাজুল ইসলাম বারির বাইরে ছিলেন।
বিকেল সাড়ে ৪টায় ঘরে এসে ঘটনার বিস্তারিত জানেন তিনি। এসময় পাশের বাড়িতে শোরগোল শুনতে পান তিনি। সেসময় সেখান থেকেও চাঁদা আদায় করছিলেন তারা। বিষয়টি কৌশলে বুড়িচং থানা পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে অল্প সময়ের মধ্যে দেবপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযোগের সত্যতা পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি চালক সহ ৪জনকে আটক করে।

দেবপুর ফাঁড়ি পুলিশের এসআই রুহুল আমিন জানান স্থানীয়রা ফোন করে জানায় একটি প্রাইভেটকারে কিছু লোক এসে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করার ভয় দেখিয়ে টাকা পায়সা দাবি করছেন। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে চাঁদাবাজির সাড়ে পাঁচ হাজার টাকা, চারটি মোবাইল ও একটি পরিচয়পত্র জব্দ করা হয়। এবিষয়ে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা এসব বিষয়ে কিছু জানেন না বলে জানান। পরে সেখান থেকে তাদের থানায় পাঠানো হয়।
রোববার সকালে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আটক আসামিদের বিরুদ্ধে শনিবার রাতে চাঁদাবাজি অভিযোগে নিয়মিত মামলা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সচিব খোরশেদ আলম বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এটা অ্যাডমিনের লোকজন বলতে পারেন। এ বিষয়ে জানতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত

ইসমাইল মাহমুদ। মৌলভীবাজারঃ সীমান্তে অনুপ্রবেশ কিংবা ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে একটি সচেতনতামূলক বৈঠক বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, সিন্দুরখান বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মো. কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, সিন্দুরখান ইউপি’র সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী বক্তব্য রাখেন। এসময় সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সকলকে সচেতন করা হয় এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পুশইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ করা সম্ভব হবে মর্মে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুন
language Change