তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং

এখনো ব্যবহার করেন সরকারি গাড়ি: বিতর্কে ডিএমপির সাবেক কমিশনার

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদক:

চাকরিজীবনে নানান সময় ছিলেন আলোচিত-সমালোচিত। চারবছর আগে অবসরে গেলেও আবারও আলোচনায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থির পক্ষে প্রচারণার সময় তাকে ডিএমপির লোকো যুক্ত গাড়ি ব্যবহার করতে দেখা গেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান সমালোচনা।

২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর প্রায় সাড়ে
চার বছর আগে অবসরে যান অতিরিক্ত আইজিপি আছাদুজ্জামান মিয়া। কিন্তু এখনো নানাভাবে অফিসিয়াল সুযোগ-সুবিধাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন তিনি। সম্প্রতি এক নির্বাচনী প্রচারনায় তাকে দেখা গেছে ডিএমপির গাড়ি ব্যবহার করতে। দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে নির্বাচনী শোডাউনের এক ভিডিওতে দেখা গেছে এমন চিত্র।

ডিএমপির স্টিকার দেওয়া ওই গাড়িটি নিয়ে নির্বাচনী শোডাউন দেওয়ার এক পর্যায়ে গ্লাস খুলে হাত ইশারা দিয়ে জনগনকে শুভেচ্ছা জানাচ্ছেন ডিএমপির সাবেক এই কমিশনার। কিন্তু নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে সরকারি সুযোগ-সুবিধা বা গাড়ি ব্যবহারের সুযোগ নেই। অথচ অবলীলায় সেই কাজটি করেছেন তিনি।

নির্বাচনী আচরণবিধি-২০০৮ এর ১৪ (১) (২) নম্বর বিধিমালায় দেখা গেছে, ভোটারদের প্রভাবিত করতে পেশাগত ক্ষমতার প্রভাব সৃষ্টি করা সুস্পষ্ট লঙ্ঘন। তাই সাবেক পুলিশ কর্তা আছাদুজ্জামানের বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী নির্বাচনের কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা।

গত ৭ জানুয়ারি ভোটের ৩ দিন আগে অর্থাৎ ৪ জানুয়ারি সোহান ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিওচিত্র পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, কয়েকটি গাড়ি নিয়ে নৌকা প্রার্থীর পক্ষে শোডাউন করেন আছাদুজ্জামান মিয়া। শোডাউনের মাঝপথে একটি জায়গায় ঢাকা মেট্রো-গ ২৮-৭৪৩৬ নম্বর প্লেটের গাড়িটি থামিয়ে শ্যালক হারিছুর রহমান সোহানের সঙ্গে কথা বলেন আছাদুজ্জামান। বিআরটিএ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ৩ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের নামে ১৫০০ সিসির গাড়িটি পুলিশের নামে রেজিস্ট্রেশন হয়।
প্রশ্ন উঠেছে, সাবেক একজন অতিরিক্ত আইজিপি সরকারি গাড়ি নির্বাচনী কাজে ব্যবহার করতে পারেন কি না? তাছাড়া অবসরের পর তিনি কীভাবে ব্যক্তিগতভাবে পুলিশের নামে নিবন্ধিত গাড়িটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন? এমন সব নানা প্রশ্ন সাধারণ জনগনের। ফরিদপুর-১ আসনে শুধু পুলিশের গাড়ি ব্যবহারই নয়, নির্বাচনী প্রচারের সময় আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে পুরো নির্বাচনী এলাকা বিপর্যস্ত করে রাখার অভিযোগও উঠেছিল।

এসব বিষয়ে জানতে ডিএমপির সাবেক এই কমিশনারকে একাধিকবার তার ব্যক্তিগত মোবাইলে ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে : চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ)

সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ)

বিশেষ প্রতিনিধি: আসসালামু আলাইকুম,‎‎আমার প্রিয় সন্মানিত ১১ নং সোনাতনী ইউনিয়নবাসী,আমি মোঃ শরীফুল ইসলাম শরীফ (এম.এ) সাংবাদিক ও মানবাধিকার কর্মী। সাবেক সহ-সভাপতি, ঢাকা কলেজ, ছাত্রদল ওসাবেক,বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই একজন। আমি অতন্ত্য গর্বিত যে,আপনাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক প্রয়াত ফজলুল হক ফটিক মাস্টারের ছোট সন্তান। আমার বাবা ছিলেন, সোনাতনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক। তিনি, মানুষের কাছে একজন খাঁটি মানবিক মানুষ হিসেবে পরিচিত লাভ করেছিলেন। তিনি ছিলেন, একজন আদের্শবান শিক্ষক, মানুষ গড়ার কারিগর। ছোট বেলা থেকেই বাবার আদের্শ কে নিজের মধ্যে ধারণ করে সকল শ্রেণী পেশার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জানি না,কতটুকু আপনাদের পাশে থাকতে পেরেছি। তবে, আমার পরিবারের প্রতি আপনাদের শ্রদ্ধা ও ভালোবাসা দেখে আমি অনুপ্রেণীত হয়েছি। আমিও সিদ্ধান্ত নিয়েছি,আমৃত্যু/জীবনের শেষ

আরও পড়ুন
language Change