তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

জমে উঠবে উপজেলা নির্বাচন

পাঠক সংখ্যা
638

আজিজুর রহমান বাবু, জেলা সংবাদদাতা, শরীয়তপুর: জীবন প্রবাহে রাজনৈতিক চর্চা হয় বেশীরভাগ আবেগপূর্ণ। অমুক ভাই তমুক মার্কায় প্রচারণায় জড়িত আছেন, ব্যস-কোন কথায় নাই,পাবলিক তারি সাথে সহযাত্রী হয়ে শ্লোগান ধরবেই – এটাই বাঙ্গালীর চিরাচরিত চরিত্র। আমরা কখনো প্রার্থীর যোগ্যতা দক্ষতা যাচাই করিনা। উপরের বেশভূষা আর চাপাবাজীতে আকৃষ্ট হয়ে নিজকে উত্সর্গ করে ফেলি।

সময় বদলায় – সাথে সাথে মানুষের দৃষ্টি ভংগী, চিন্তা চেতনা বদলায়। বদলায় প্রার্থীর প্রতিশ্রুতি। সর্বোপরি জনগণ কিন্তু একওজন পরিচ্ছন্ন নেতৃত্বকেই পছন্দ করেন । যিনি সরকারী সাহায্য সহযোগিতা করতে না পারলেও তৃনমূল পর্যায়ে কর্মীদের সাথে সৌহার্দপূর্ণ কুশলী আচরণ দিয়ে মন জয় করতে পারবেন । আসলে শিষ্টাচারের শুদ্ধ প্রয়োগ কয়জন প্রার্থীর রয়েছে ? পারিবারিক শিক্ষা যেসব প্রার্থীর অভাব রয়েছে, তাঁদের কাছে এমনটি আশা করা, নেহাত বোকামি ছাড়া আর কিছু নয়।

আমরা দেখেছি – ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হিসেবে হুমায়ুন মোল্লা দুই দুই বার জয়ী হওয়ার পরও জনগণের কাছাকাছি পৌঁছাতে পারেননি। একজন অপরিহার্য রাজনৈতিক সেবক হিসেবে নিজেকে গড়তে তুলতে পারেননি। এটা তাঁর ব্যর্থতা হলেও হতে পারে ।

তিনি একাধারে সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি, অপরদিকে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। দুটি গুরুদায়িত্ব পালন করতে গিয়ে তিনি কী ভারসাম্যহীন হয়ে পড়েছেন ? নাকি ক্ষমতার অপব্যবহারে দেহমন ক্লান্ত হয়ে গেছে ?…. জনগণ কেন নাখোশ হবেন ? কেন এত্ত অভিযোগ জমা হবে ?… মাঝে মাঝে উত্তর খুঁজে পাইনা। চক্ষু লজ্জা অথবা সামাজিক সন্মানের দিকে তাকিয়ে কেউ হয়তো বলেন না । তবে অগোচরে নেতিবাচক সমালোচনায় ব্যস্ত তারই বিশ্বস্ত অনুসারীরা – এই খোঁজ কী তিনি রাখেন?

দেখা গেছে – মাঠ পর্যায়ে দীর্ঘ দিনের সমর্থকরা হতাশ হয়ে অভিযোগের আঙ্গুল তুলছেন, যা চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ বটে । তৃনমূল রাজনীতিতে দীর্ঘ দিনের অভিজ্ঞতায় সমৃদ্ধ আর রাজনৈতিক দর্শনে সিদ্ধহস্ত হুমায়ুন কবির মোল্লার অগ্নিপরীক্ষা হবে -আগামীর উপজেলা নির্বাচনে। তাঁর দাম্ভিকতা পূর্ণ আচরণ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। ফুঁসে উঠতে পারে নিজের রাজনৈতিক সংগঠন।

প্রসংগক্রমে বলা যায় – একজন প্রার্থী সবসময় সবার চোখে জনপ্রিয় থাকতে পারেন না – সবসময় ব্যালেন্স করে চলতে হয়। ভুল হলেই ঘটে বিপত্তি। দূরত্ব সৃষ্টি হয় নেতা আর কর্মীর মধ্যে, দিতে হয় রাজনীতিতে খেসারত । ইতিহাস সেটাই বার বার সাক্ষ্য দেয়।

জনমনে রিউমার উঠেছে, বর্তমান উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লার এগেইনষ্টে যেই প্রার্থী হউক – তাঁকে জনগণ নিজের পয়সা খরচ করে নির্বাচন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিজয়ী করবে “। বিক্ষিপ্ত কিছু মানুষের নেতিবাচক মন্তব্য জনপ্রিয়তার মানদণ্ড নয়।

ভোটারদের নিরবিচ্ছিন্ন আবেগ যেদিকে গড়িয়ে যাবে পাল্লা সেদিকেই ভারী হবে- এটাই শতভাগ সত্যি। জনগনের বিপক্ষে যাওয়ার কোন সুযোগ নেই। তবে সূষ্ঠ ভাবে ভোটারদের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করতে পারলে জনগন চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবে – আগামীর উপজেলা পরিষদ নির্বাচনে।গনতান্ত্রিক চর্চায় জনগণ নিজকে সংপৃক্ত করতে চায়। ফিরে পেতে চায় পূর্ণ ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা।

তবে এবারের উপজেলা নির্বাচন নিয়ে আমজনতা নড়ে চড়ে বসছেন – তা নির্দ্বিধায় বলা যায়। প্রার্থীদের জনসংযোগে স্বতঃস্ফূর্ত সমর্থন ও অংশগ্রহণ সেটাই প্রমাণ করে।

ইতিমধ্যে ভেদরগঞ্জ উপজেলা নির্বাচনে হেভিওয়েট প্রার্থী হিসেবে জোর প্রচারণা চালাচ্ছেন অত্র জনপদের প্রভাবশালী বকাউল পরিবারের মেধাবী সন্তান, বুয়েট ছাত্রলীগের তুখোড় ছাত্রনেতা, বিশিষ্ট শিক্ষানুরাগী, পরোপকারী, আমজনতার আস্থাভাজন সেবক ” ইন্জিনিয়ার ওয়াছেল কবির গুলফাম “। দিনকে দিন জনপ্রিয়তার দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে, তা যদি নির্বাচনের আগ পর্যন্ত সঠিক অবস্থানে ধরে রাখা যায়, তবে সকল হিসেব নিকেশকে পাল্টে দিতে পারে এবারের উপজেলা পরিষদ নির্বাচন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডাকসু নির্বাচন: শিবিরের শঙ্কা, শিবির নিয়ে শঙ্কা

ডাকসু নির্বাচন: শিবিরের শঙ্কা, শিবির নিয়ে শঙ্কা

ডেস্ক রিপোর্ট: জুলাই অভ্যুত্থানের এক বছর পেরোতে না পেরোতেই জন-আকাঙ্ক্ষা যখন মিইয়ে যাচ্ছে, ঠিক তখনই গণতন্ত্রের প্রথম পরীক্ষা হিসেবে হাজির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ‘দ্বিতীয় সংসদ’ হিসেবে অভিহিত এই নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপরেই নির্ভর করছে জাতীয় সংসদ নির্বাচনের ভবিষ্যৎ। সাত দশকের ইতিহাসে মাত্র ৩৭ বার নির্বাচন হলেও ডাকসু সারাদেশের ছাত্র-জনতার আবেগ, অনুভূতি ও অভিব্যক্তির এক মূর্ত প্রতীক। সবার চোখ এখন ডাকসু নির্বাচনের দিকে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের নির্বাচনের ভোটগ্রহণ। ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হওয়ার কথা। ক্যাম্পাসে ইতোমধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। প্রার্থীরাও বসে নেই, ভোটারদের সঙ্গে সংযোগ করছেন, আড্ডা গল্প ও কুশল বিনিময়ের মাধ্যমে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। নিষিদ্ধ

আরও পড়ুন
language Change