তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভোলা সদর পিআইওর বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে তথ্য গোপন ও অনিয়মের অভিযোগ শাশুড়ির পরকীয়া জানানোয় পুত্রবধূকে হত্যার অভিযোগ বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা এবং নেশাজাতীয় ট্যাবলেট জব্দ বটিয়াঘাটায় পুলিশের ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত পূর্ব সুন্দরবনে বনদস্যু ও বনরক্ষীর মধ্যে বন্দুকযুদ্ধ জিম্মি ৪ জেলে উদ্ধার যমুনা অয়েলের গনবদলীতে অর্থ লেনদেন ও দ্বৈত নীতির অভিযোগ রংপুরে পোল্ট্রি খামারের বিষাক্ত বর্জ্যে ফসলের ব্যাপক ক্ষতি, দুই শতাধিক কৃষক পদবি মিটারম্যান অথচ চাকরি দেয়ার নামে হাতিয়ে নিয়েছে কোটি টাকা এসএসপি নির্বাচনে : সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ, দপ্তর সম্পাদক মিম চাঁদপুরের উদ্দেশে রওনা প্রধানমন্ত্রী ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত

বেইলি রোড ট্র‍্যাজেডি এবং নিরাপত্তাহীন জীবন !

পাঠক সংখ্যা
638

 

আজিজুর রহমান বাবু, জেলা সংবাদদাতা, শরীয়তপুর

২৯শে ফেব্রুয়ারির বেইলি রোড অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অসংখ্য মানুষের জীবন। স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে এতদিনের লালিত সংগ্রাম। যাঁরা মারা গেছেন তাঁদের কথা জাতি স্মরণ না করলেও প্রতিটি পরিবারে একেকটি ক্ষত মনে করিয়ে দেবে স্বজন হারানোর বেদনাদায়ক অনুভূতি।

২০% ডিসকাউন্টের অফারে বিরিয়ানি খেতে কাচ্চি ভাই রেষ্টুরেন্টে গিয়েছিলেন আধুনিক সভ্যতার মানুষগুলো রাতের ডিনার করতে। তাঁরা কী জানতেন এটাই তাঁদের শেষ খাবার ?

দ্রব্যমূল্যের এই অসম প্রতিযোগিতায় ক্লান্ত দেহমন নিয়ে কেউ ডিনারে বসেছিলেন – কেউ খাচ্ছিলেন। হঠাৎ চিল্লাচিল্লিতে আগুন আগুন শব্দের অবতারণা হয়, অতঃপর বাঁচার আকুতি। ঘটনার ১ম সূত্রপাত হয় নীচ তলায়। ইচ্ছে করলে তাত্ক্ষণিক ভাবে নেভানো যেতো। স্হানীয়দের উদাসীনতার কারণে আগুনের লেলিহান শিখা তেড়ে ২য়, ৩য়,৪র্থ, ৫ম, ৬ষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

কেউ কেউ দৌড় দিয়ে নীচের তলায় এসে দেখেন আগুনের লেলিহান শিখা তেড়ে আসছে আবার উপরের তলার ছাঁদে জড় হওয়া। কেউ লাফ দিয়ে বাঁচার চেষ্টা। কেউ হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেও অবশেষে ফায়ার সার্ভিসের লোকজন ক্রেনে করে নামানোর চেষ্টা। কিন্তু এরি মধ্যে কাচ্চি ভাই রেষ্টুরেন্টে অসংখ্য মানুষ পুড়ে কাবাব হয়ে গেছেন। একটু ভাবুনতো ? কেমন দুঃসহ পরিস্থিতি ? কেমন যন্ত্রণাময় উপলব্ধি – ভাবতে পারেন ?

ইতিমধ্যে ৪৩ জন অন স্পটে পুড়ে ডেড। বিকৃত দেহের প্রতিচ্ছবি ভাবলেও শিউরে উঠতে হয়। পাশ্ববর্তী আরো ২০/২৫ জন গুরুতর আহত। তাঁরা শেখ হাসিনা বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কারো ডেড বডি মরচুয়ারিতে পড়ে আছে – লাশ নেওয়ার অভিভাবক খুঁজে পাচ্ছেন না।

এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য আসলে দায়ী কারা ? তাঁদের বিরুদ্ধে কী রাষ্ট্রযন্ত্রের প্রণীত আইনে কোনরুপ ব্যবস্হা গ্রহণ করা হবে ? নাকি অবৈধ মন্টু মামার প্রয়োগে সব স্হগিত হয়ে পড়বে ?

প্রিন্ট মিডিয়া কতৃক জানা গেলো, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই আগুনের সূত্রপাত। এই বিল্ডিংয়ে উঠা নামার জন্য একটাই সিঁড়ি ছিলো। প্রতিটি তালার সিঁড়ি মাঝ বরাবর একাধিক গ্যাস সিলিন্ডার রাখার কারণে যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হতো। গ্রাহকরা যেতে আসতে বিরক্তিবোধ – তারপরও যেতেন একটু কমের আশায়। একটু তৃপ্তিদায়ক খাবার খাওয়ার জন্য।

ভার্চুয়াল সূত্রে জানা গেছে,রাজউক কতৃপক্ষ কাচ্চি ভাই রেষ্টুরেন্ট পরিচালনা না করার জন্য নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তা বাস্তবে কার্যকর করতে ব্যর্থ হয়েছেন। আবার ফায়ার সার্ভিস কতৃপক্ষ পরপর তিনবার নোটিশ জারী করার পর ও কাচ্চি ভাই রেষ্টুরেন্ট কতৃপক্ষ নোটিশকে উপেক্ষা করে ব্যবসা পরিচালনা আসছিলেন। জনমনে প্রশ্ন উঠেছে, কোন খুঁটির জোরে অবৈধ ভাবে এতদিন তাঁরা মুনাফা করে আসছিলেন ? রাজউক এবং ফায়ার সার্ভিসের কর্তা ব্যক্তিরা কেনই বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হলেন ? কত টাকার বিনিময়ে এইসব অলিখিত চুক্তি হয়েছিল ? কার কাছে ফরিয়াদ করবে ক্ষতিগ্রস্হ পরিবার ?

বেইলি রোড অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে ছাই হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রবাসী একই পরিবারের ৫ জন, মা- বাবা দুই মেয়ে এক ছেলে। এঁরা এসেছিলেন রাতে খেতে কিন্তু নিয়তির কাছে তারা হেরে গেলেন দগ্ধ লাশ হয়ে বাড়ি ফিরলেন। বুয়েটের মেধাবী ছাত্রী লামিসা , সংবাদকর্মী অভিস্রুতি, আওয়ামী লীগ নেতা শামীমের মৃত্যু আমাদের বার বার সংশোধন হওয়ার সুযোগ করে দিলেও। নগদ প্রাপ্তির প্রত্যাশায় সকল অনিয়মকে নিয়মে পরিণত করে রাষ্ট্র যন্ত্রকে অকেজো করার জন্য যেসব সরকারি কর্মকর্তা জড়িত রয়েছেন , তাঁদের বিরুদ্ধে কী কোন অভিযোগ তৈরী হবে ? নাকি পর্দার অন্তরালে থেকে যাবেন নেপথ্যের কুশীলবরা ।

আমজনতা ব্যস্ততা পূর্ণ জীবন থেকে একটু প্রশান্তির প্রত্যাশায় জীবনকে উপভোগ করতে গিয়ে দগ্ধ লাশ হয়ে বাড়ি ফিরতে হবে। আমাদের জীবনের নিরাপত্তা কোথায় ? কে দেবে এই সহিংস আচরণের জবাব ?

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে যেভাবে গুম হয়েছিল সুরঞ্জন

স্টাফ রিপোর্টার: মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া সুরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছেন তার এক লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটে ২০১২ সালের ৫ নভেম্বর সকালে। অপহৃত হওয়ার পর তার সাথে কী কী ঘটেছে তার বিশদ বর্ণনা তুলে ধরেন সুখরঞ্জন বালি। সুখরঞ্জন বালি বলেন, ‘২০১২ সালের নভেম্বর মাসের ৫ তারিখে আমি ঢাকায় কোর্টে গিয়েছিলাম। আমার সাথে দুজন ব্যারিস্টার ও দুইজন উকিল ছিলেন। আমাদের গাড়ি দেখে কোর্টের গেটে আটকে ফেলা হয়, তখন আমার সাথে থাকা আইনজীবীদের সাথে গেটের লোকদের তর্ক-বিতর্ক চলছিল। আমি গাড়িতে দুজন ব্যারিস্টারের মাঝে বসা ছিলাম, এ সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে টানাটানি করতে লাগল।’ ‘তারা বলছিল, যার জন্য গাড়ি থামানো হয়েছে সেই লোক ইনি। একেই আমাদের দরকার।

আরও পড়ুন
language Change