তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নতুন কমিটির পরিচিতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর কাকরাইলে অবস্থিত হোটেল রাজমনি ঈশা খাঁতে এই মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, সাবেক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপি, কুমিল্লা-৪ এর সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, জাতীয় যাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, বিটিআরসি কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম, ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম, এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাষ আমিন এবং অ্যাসোসিয়েট হেড অব নিউজ শহিদুল আজম, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান খোকন, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রশিদ, মোস্তফা হোসেইন ও প্রণব মজুমদার, বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক ড. এ কে এম ফারুক, কুমিল্লা যুব সমিতির সভাপতি অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু, বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্ল্যা, পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ হায়াতুন নবী, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিরুদ্দিন শিশির, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের (খিলগাঁও) কাউন্সিলর মো. মাহবুবুল আলম, মার্ভেলাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. ইউসুফ।

এছাড়াও সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, সাঈদ আহমদ খান ও মোহাম্মদ আবু তাহের, সহ-সভাপতি মোহাম্মদ আবদুল অদুদ ও এম. এস. দোহা, যুগ্ম-সম্পাদক সালাহ উদ্দিন জসিম ও কামরুজ্জামান বাবলু, অর্থ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক মনির আহমাদ জারিফ, প্রচার-প্রকাশনা সম্পাদক এ এফ এম রাসেল পাটোয়ারী, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান রতন, সমাজকল্যাণ সম্পাদক জহির আলম সিকদার, তথ্য-প্রযুক্তি সম্পাদক আহমেদ আজম, শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক ফারজানা আফরিন, আন্তর্জাতিক সম্পাদক বদরুল আলম মজুমদার, ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ বেলাল এবং নির্বাহী সদস্য সায়ীদ আবদুল মালিক, মোহাম্মদ মাসুদ ও কমল চৌধুরী উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব আলোচনায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি বলেন, কুমিল্লা সাংবাদিক ফোরাম সব শ্রেণী পেশার মানুষের মিলন মেলার স্থান। প্রত্যেকের সক্ষমতার জায়গা থেকে কুমিল্লা সাংবাদিক ফোরামকে আরো এগিয়ে নিতে হবে।

সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমি বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠান একে অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি করবে। কুমিল্লা সাংবাদিক ফোরাম আগামী দিনগুলোতে সারা বাংলাদেশে সাংবাদিকতা অঙ্গণে নেতৃত্ব দিবে বলে আমি বিশ্বাস করি।

বরেণ্য শিক্ষাবিদ ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন, কুমিল্লা সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে থাকলেও শিক্ষাখাতে এর অগ্রগতি আশানুরূপ নয়। আমি আশা করবো কুমিল্লার গুণিজন শিক্ষাখাতে কুমিল্লাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, কুমিল্লার বিভাগ চাই। কিন্তু আমরা এটা এখনো একসঙ্গে বলতে পারিনা। কারণ আমাদের মধ্যে সেই ভ্রাতৃত্বের সম্পর্ক নেই। সবার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করতে হবে। কুমিল্লা সাংবাদিক ফোরাম আমাদের একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করতে এক অনন্য প্ল্যাটফর্ম হবে বলে আমি বিশ্বাস করি। কুমিল্লার মানুষ ও ঐতিহ্যকে তুলে ধরতে কাজ করবে এই ফোরামের নেতৃবৃন্দ।

একপর্যায়ে সম্প্রতি নির্বাচনের মাধ্যমে ২০২৪-২৬ সেশনের জন্য গঠিত হওয়া কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নতুন নেতৃত্বকে পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিদেশিদের গঠনমূলক পরামর্শ মানা হবে, হস্তক্ষেপ নয়: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্কঃ কোনো বিদেশি শক্তি আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে, তা আমরা কোনোক্রমেই মেনে নেবো না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিদেশি শক্তি নির্বাচন আরও সুষ্ঠু সুন্দর করার বিষয়ে গঠনমূলক পরামর্শ দিলে তা বিবেচনায় নেয়া হবে। শুক্রবার (১৭ মার্চ) সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সরকারি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় কৃষিমন্ত্রী বলেন, বিএনপি বিদেশিদের কাছে বারবার ধর্ণা দিচ্ছে, তাদের হাতে পায়ে ধরছে। বিদেশিদের কাছে কাকুতি-মিনতি করে বিএনপি সফল হবে না। সংবিধানের বাইরে আমাদের কিছুই করার নেই। কৃষিমন্ত্রী আরও বলেন, এক সময় স্বচ্ছ ব্যালট বাক্স ছিল না, সেটা আমরা করেছি। বিএনপির আমলে ভুয়া ভোটার তালিকায়

আরও পড়ুন
language Change