তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল

সদরঘাটে রানার জুয়া ওপেন সিক্রেট

পাঠক সংখ্যা
638

 

নিজস্ব প্রতিবেদক:-

জুয়া খেলায় নিঃস্ব হয়েছে অনেকে আবার এই খেলায় বউ বন্ধক দেওয়ারও নজির আছে। সংসারে মারামারি হানাহানি থেকে শুরু করে সমাজ বিনষ্টসহ যুবসমাজকে ধ্বংস করে জুয়া খেলা। তবে এবার চট্টগ্রামে মুসলমানদের সিয়াম সাধনার একমাত্র মাস পবিত্র মাহে রমজানের পবিত্রতা নষ্ট করছে কথিত স্বেচ্ছাসেবকলীগ নেতা রানার জুয়া। যদিও সিএমপির পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় ইতোমধ্যেই জুয়া নিয়ে চট্টগ্রামে জিরো টলারেন্স নীতি ঘোষনা দিয়েছেন তারপরেও সদরঘাট থানা এলাকায় ব্যঙ এর ছাতার মত গড়ে উঠেছে জুয়া খেলা। জানা যায়, রানার বোর্ডেই দৈনিক দুই লাখ টাকার লেনদেন হয়। এদিকে স্থানীয়রা বলছেন, এই জুয়ার কারনে এলাকায় বেড়েছে ছিনতাই, মাদক ও ইভটিজিং। জুয়ার টাকা জোগাড় করতে ক্রমান্বয়ে বাড়ছে অপরাধ প্রবনতা। ফলে রানার জুয়ায় রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসীরা।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, থানা পুলিশকে ম্যানেজ করেই চলে জুয়া। কিছুদিন পর পর পুলিশের গাড়ি দেখলেও রানার জুয়ার আসর থেকে জুয়াড়ি গ্রেফতার করা হয় না। আমরা একাধিকবার ৯৯৯ এ পুলিশের হেল্প লাইনে কল করেও সমাধান পাইনি। কল দিলে পুলিশের গাড়ি আসার আগে কিভাবেইবা জানি জুয়াড়িরা আগে থেকে টের পেয়ে যায়, পরে পুলিশ এসে নামকাওয়াস্তে ঘুরে যায়।

বন্দরনগরীর সদরঘাট থানা এলাকার জুট রেলি ঘাটে কর্ণফুলীর তীর ঘেঁষে কেরানের নীচে রাতদিন প্রকাশ্যেই চলে রানার এই আসর। সকাল গড়িয়ে সন্ধ্যা এমনকি গভীর রাত হলেও বন্ধ হয় না খেলা। খোঁজ নিয়ে জানা যায়, রানা নিজেকে পরিচয় দেন স্বেচ্ছাসেবকলীগ নেতা হিসেবে। যদিও তিনি নগর থানা কিংবা ওয়ার্ড পর্যায়ের কোন কমিটিতেই নেই। শুধু তাই না, বিগত কয়েক বছরে জুয়া খেলার ইনকাম দিয়ে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। অনুসন্ধান বলছে, রানার বেশ কয়েকটি ট্রাক, পিকআপ ভ্যান ও হাইচ রয়েছে। আর এইসব গাড়ি রানা কিনেছেন এই জুয়া খেলার টাকা দিয়ে। এদিকে এর আগেও জাতীয় পর্যায়ের একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও বন্ধ করা যায়নি এই অপরাধ। সংশ্লিষ্টরা তাই মনে করছেন, এভাবে চলতে থাকলে দিন দিন ভয়াবহতা বৃদ্ধি পাবে অত্র থানা এলাকার আর সমাজ বিনষ্টের পাশাপাশি বাড়বে সব ধরনের অপরাধ প্রবনতা।

রমজানের পবিত্রতা নষ্ট করছে রানার জুয়া। স্থানীয়রা একাধিকবার অভিযোগ করার পরেও বন্ধ করা যায়নি আসর। স্থায়ীভাবে রানার জুয়া বন্ধে অত্র থানার পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে জানতে সদরঘাট থানার ওসি ফেরদৌস জাহানের মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, নদীর পাড় হওয়ায় এই এলাকায় অনেকেই আড্ডা জমিয়ে খেলে। তবে এটি লুডু খেলা কিনা জানতে চান প্রতিবেদকের কাছে। পরে প্রতিবেদক বারবার তথ্য নিশ্চিত করলেও ফের তিনি বলেন, অর্থ বিনিময় হয় কিনা দেখতে হবে কারন অনেকে একসাথে বসে তাস খেলতে পারে কিংবা লুডুও খেলতে পারে সেটিতো জুয়া নয়। তবে অভিযোগের বিষয়ে পরে তিনি সাড়া দিয়ে বলেন, এখনি কার্যকরি ব্যবস্থা নিচ্ছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ডেলিভারি বয় সেজে তরুণীকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট: ভারতের পুনেতে একটি অভিজাত এলাকায় ২২ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। কুরিয়ার ডেলিভারি বয় সেজে ওই তরুণীর বাসায় ঢুকেছিলেন ধর্ষক। চলে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি আবারও আসার হুমকি দিয়ে যান। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ব্যক্তি কুরিয়ার ডেলিভারি বয় সেজে ওই তরুণীর বাসায় প্রবেশ করেন। এরপর তরুণীর কাছে মোবাইলের ওটিপি চান। তরুণী ওটিপি না আসার কথা জানালে, ওই ব্যক্তি বলেন কাগজে সই করতে হবে। একপর্যায়ে তরুণী দরজা খুললে ওই ব্যক্তি তার মুখে কিছু একটা স্প্রে করেন। এতে তরুণী অচেতন হয়ে পড়ার পর তাকে ধর্ষণ করা হয়। এরপর ধর্ষক ওই তরুণীর ফোনে একটি সেলফি তোলেন ও লিখে রেখে যান, আমি আবার আসবো। ডেপুটি কমিশনার অব পুলিশ (জোন ৫) রাজকুমার শিন্ডে

আরও পড়ুন
language Change