তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়ন জমা সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক নালিতাবাড়ীতে সার দোকান মনিটরিং কার্যক্রম খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টায় সিএইচটির নিন্দা ঝিনাইগাতীতে বন বিভাগের অভিযানে অবৈধ যানবাহন আটক বিশিষ্টজনদের সঙ্গে মাওলানা আব্দুল খালেক এর সাক্ষাৎ খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচারণা সোনাকাটায় পুনরায় চালু বন্ধ থাকা সেতুর কাজ এইডস’র কবলে হাজারো মানুষ ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ স্থগিত ১১ দলের ‘আসন সমঝোতার’ সংবাদ সম্মেলন আমি চোখ ফেরাতে পারছি না : সাফা কবির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সাবেক দুদক কমিশনার জহুরুল হক দম্পতিকে জিজ্ঞাসাবাদ গ্যাস সংকটের মধ্যেই ফের তিতাসের লাইনে লিকেজ ‘অপারেশন সিঁদুর এখনও চলমান’, পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি লুটপাটের রাজা আফজাল হোসেন এখন রেলের দায়িত্বে রাজউকের ইমারত পরিদর্শক বিটুর নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি নির্বাচন নিয়ে মার্কিন কূটনীতিকদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ‘টক্সিক’ নিয়ে বির্তক, ভাইরাল যশের পুরনো মন্তব্য ডিপিডিসির প্রকৌশলী স্বৈরাচার হেলালের ঘুষ-সিন্ডিকেটের ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে সড়ক দুর্ঘটনার কবলে এমপি প্রার্থী ইকুরিয়া বিআরটিএতে দালাল-সিন্ডিকেটের দাপট আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ বিকেলে আসন সমঝোতা নিয়ে ঘোষণা দেবে ১১ দল আ'লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা, শতাধিক হাসপাতালে ডিবির অভিযানে জব্দ করা কোটি টাকা আত্মসাতের অভিযোগ ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সেলিমুজ্জামান সেলিম: তৃণমূলে উৎসবের আমেজ রাজধানীর ৩ স্থানে অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ‘চূড়ান্ত আসন সমঝোতা’ ১১ দলের সংবাদ সম্মেলনে ঘোষণা আজ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীঘিনালায় জামায়াত নেতাকর্মীদের বিএনপিতে যোগদানের খবর মিথ্যা সাতক্ষীরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া শেরপুরে রিটার্নিং কর্মকর্তার ভোট কেন্দ্র পরিদর্শন শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার সাকরাইনে বেহায়াপনা বন্ধে সচেতনতার আহ্বান তালায় বাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত - ১ শেরপুরে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত আমতলীতে কোটি টাকায় নির্মিত মার্কেট বরাদ্দহীন রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি চাঁপাইনবাবগঞ্জ সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রামগড়ে নির্মানাধীন বাড়ি ভাংচুর করার প্রতিবাদে মানববন্ধন রাজস্ব কর্মকর্তার স্বাক্ষরে চলত অবৈধ সিগারেট কারখানা পালিয়ে আসা সেই ৫২ রোহিঙ্গাকে কারাগারে প্রেরণ

কাফরুলে আ.লীগ নেত্রীর ২০ লাখ টাকা চাঁদা দাবি, বাড়ির সংস্কার কাজ বন্ধ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা: রাজধানীর কাফরুলের সেনপাড়ায় ২০ লাখ টাকা চাঁদা দাবিতে একটি বাড়ির সংস্কার কাজ বন্ধ করে দিয়েছেন বনানী থানা ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেত্রী রাবেয়া, তার বোন জগেন ওরফে যোগী ও তার ছেলে আপন ও ভাগিনা অপূর্ব ও তাদের লোকজন। এর আগেও এ বিষয়ে থানায় অভিযোগ এবং জিডি করেও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী ওই বাড়ির মালিক গোলাম কিবরিয়া।

সোমবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে সেনপাড়া হোল্ডিং নং-৩৭৯/১ প্লটটিতে এই ঘটনা ঘটায় রাবেয়া ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা।

ওই বাড়ির মালিক ও প্রত্যক্ষদর্শীদের কথা বলে জানা গেছে, কাফরুলের সেনপাড়ায় ৩৭৯/১ নম্বর বাড়িটির পাওয়ার অফ অ্যাটর্নি সূত্রে বাড়ির মালিক হন গোলাম কিবরিয়া।

বাড়ির মালিক ভুক্তভোগী গোলাম কিবরিয়া বলেন, বাড়িটি কেনার পর থেকে দুই বোন রাবেয়া ও যোগীর যন্ত্রণায় সদা তটস্থ থাকতে হয়। এর আগেও তাদেরকে চাঁদার টাকা দিতে হয়েছে। গত ২ ফেব্রুয়ারি তারা আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।পরবর্তীতে আমি নিরুপায় হয়ে থানায় অভিযোগ ও জিডি করেছি। পরে থানা থেকে রাবেয়া ও যোগীকে আমার প্লটটির সামনে যেতে বারণ করা হয়। কিন্তু ওয়ার্ড আওয়ামী লীগ নেত্রী রাবেয়া ও তার বোন, ছোলে-ভাগ্নে মিলে আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবিতে চাপ দিচ্ছে। সোমবার বেলা ১১টার দিকে আমি আমার বাড়ির সামনে গেলে রাবেয়া ও যোগীর নেতৃত্বে সন্ত্রাসীরা আবার চাঁদা দাবী করে। শেষে নিরুপায় হয়ে তখনই কাফরুল থানায় গিয়ে ওসি সাহেবকে বিষয়টি জানাই। এর কিছুক্ষণ পরই রাবেয়া-যোগীরা আমার ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে বাড়িতে তালা দেওয়ার চেষ্টা করে।

এ বিষয়ে জানতে চাইলে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম বলেন,
আমি শুনেছিলাম আজ (সোমবার) সকালে বাড়ির মালিকসহ কয়েকজন সেখানে গিয়েছিল। রাবেয়া-যোগীরা তাদের বাধা দেয় ও গন্ডগোল করে। ওই বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে তালা দেওয়ার কথা আমি জানতাম না।
আমি দ্রুতই ব্যবস্থা গ্রহণ করছি। ওখানে টিম পাঠাচ্ছি।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি কাফরুল থানায় একই বিষয়ে একটি অভিযোগ ও সাধারণ ডাইরি করেন জমির মালিক গোলাম কিবরিয়া।

এ বিষয়ে অভিযুক্ত রাবেয়া আক্তারের মুঠোফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি। এসব বিষয়ে বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, রাবেয়া আমার থানার ২০ নং ওয়ার্ড কমিটির সদস্য। বনানী থেকে এত দূরে গিয়ে তার চাঁদাবাজির বিষয়টি দুঃখজনকই নয়, এটা রীতিমতো ধৃষ্টতা। এ বিষয়ে অভিযোগ পেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাংবাদিক হত্যার ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে সাধারণ সাংবাদিক সমাজের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার: চলমান আন্দোলনে পুলিশের গুলিতে সাংবাদিক হাসান মেহেদীসহ চার সাংবাদিককে হত্যার বিচার চেয়ে বুধবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর ১২টায় সাধারণ সাংবাদিক সমাজ কর্তৃক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সাংবাদিকবৃন্দ। উক্ত সংগঠনের আহবায়ক সিনিয়র সাংবাদিক সাইদুর রহমানের সভাপতিত্তে ও মোহাম্মদ মাসুদ এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা তাদের সংগঠন কর্তৃক একাধিক ব্যানারে উপস্থিত ছিলেন-ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ফোরাম, জাতীয় রিপোর্টার্স ক্লাব, মিরপুর প্রেসক্লাব, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিট, মিরপুর রিপোর্টার্স ক্লাব, জার্নালিষ্ট কমিউনিটি অব বাংলাদেশের, গ্লোবাল জার্নালিষ্ট কাউন্সিল ইন বাংলাদেশ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন, এশিয়ান জার্নালিষ্ট সোসাইটি, খিলক্ষেত প্রেসক্লাব, মিরপুর রিপোর্টাস ইউনিটি, কেরানীগঞ্জ মডেল প্রেসক্লাব, কদমতলী সাংবাদিক ক্লাব, শ্যামপুর প্রেসক্লাব, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, ডেমরা থানা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সহ আরো

আরও পড়ুন
language Change