মো.ইব্রাহীম খলিল মোল্লা:
মেঘনা পাড়ের ছেলে আমি
নদীর পাশে গ্রাম,
সবাই ডাকে চৌররা বলে
দেয়না কেহ দাম।
চৌররা বলে আর ডেকোনা
প্রাণে ব্যাথা পাই,
গ্রাম রেখেছে নদীর পাশে
আমার মালিক সাঁই।
কি আর করা ভাগ্যে আমার
নদীর পাশে বাড়ি,
থাকতে চাইনা শহরে কিবা
চড়তে চাইনা গাড়ি।
যে কয়দিন রাখবে খোদা
থাকবো গ্রামের মাঝে,
তাতেই আমি ধন্যরে ভাই
আমার সকল সাঁজে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত