তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আগামীকাল প্রধান বিচারপতির বিদায়ি অভিভাষণ ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনসিপি নেতাকে বাঁচাতে গিয়ে পুলিশ আহত অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের স্মৃতিমিলন জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ বেদনার দিন ১৪ ই ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই সৌদিতে আলিয়াকে বিশেষ সম্মাননা ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা মেসিকে না দেখতে পেয়ে ভারতীয়দের ক্ষোভ বাংলাদেশি জাহাজ জব্দ করল ইরান মনোনয়ন দাখিলে প্রার্থীদের যা যা করনীয় : ইসি হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ প্রধান উপদেষ্টার জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মিয়ানমারের গুলির শব্দে কাঁপছে টেকনাফ ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী ইরানের নোবেলজয়ী নার্গিস গ্রেফতার রেকর্ড উচ্চতায় রুপার দাম অন্তর্বর্তী সরকারের কাছে ফখরুলের আহ্বান মহান বিজয় দিবস উপলক্ষে নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি কেরানীগঞ্জে আগুন, উদ্ধার ৪৫ জাল সনদ নিয়ে বহাল সোনালী লাইফের রফিকুল, হতে চান পূর্ণাঙ্গ সিইও মানিকছড়িতে ভুমি দখলের অভিযোগে মামলা চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে বিজিবি শেরপুরে ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা হাদিকে গুলির ঘটনায় তারেক রহমানের নিন্দা ওসমান হাদির অস্ত্রোপচারের সময় প্রচুর রক্তক্ষরণ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেড় যুগ পর ২০২৪ এর বিজয় দিবস ছিল ‘শৃঙ্খলমুক্ত’ তরুণদের ভাবনায় বিজয়ের মাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা স্বামীসহ গৃহকর্মীর রিমান্ড মঞ্জুর ৪২ ফুট গভীরেও সন্ধান মেলেনি সাজিদের খাসজমি দখল করে চলাচলের পথ বন্ধের অভিযোগ জনগণকে হ্যাঁ-না ভোট বোঝানো বড় চ্যালেঞ্জ: তথ্য সচিব মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজি ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব: মির্জা ফখরুল এই নির্বাচনের লড়াই, সবচেয়ে কঠিন লড়াই শিক্ষার্থীর মৃত্যুতে ফার্মগেটে সড়ক অবরোধ হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর হিউম্যান রাইটস্ পীস অ্যাওয়ার্ড-২০২৫ পদক পেয়েছেন ইব্রাহিম হোসেন ট্রাম্প গোল্ড ভিসা চালু করল যুক্তরাষ্ট্র এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা সংসদ ও গণভোটের তপশিল ঘোষণা আজ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাইমাল জব্দ ডিবির এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরখাস্তের পরও স্বপদে বহাল বিতর্কিত সেই অধ্যক্ষ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনি উস্কানিমূলক বক্তব্যের দায়ে বরখাস্ত হওয়ার পরও প্রভাব খাটিয়ে স্বপদে বহাল রয়েছেন বিতর্কিত সেই অধ্যক্ষ। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব পালন করতে না দিয়ে চেয়ার দখল করে পূর্বের মতোই স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পিংনা সুজাত আলী (ডিগ্রি) কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ। এমনকি জেলহাজতে থাকা দিনগুলোর বেতনেও তিনি যথারীতি স্বাক্ষর করে মাসিক বিল (এমপিও) জমা দিয়েছেন ব্যাংকে।

কলেজ সূত্র জানায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের পক্ষ নিয়ে তার উপস্থিতিতে ২৩ এপ্রিল রাতে পিংনা ইউনিয়নের নির্বাচনি পথসভায় সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ প্রতিপক্ষের লোকদের দাঁত ও চাপার হাড্ডি ভেঙে দেওয়ার হুমকি দেন। এ সংক্রান্ত ভিডিও ফেসবুকে ভাইরাল ও গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ২৭ এপ্রিল দুপুরে গ্রেপ্তার ও জেলহাজতে যান ওই অধ্যক্ষ। এমনকি প্রার্থীর উপস্থিতিতে এমন বক্তব্য দেয়ায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়। উচ্চ আদালতে গিয়ে রফিকুল ইসলাম প্রার্থিতা ফিরে পেলেও ৮ মে অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত ঘোষণা করে ইসি।
অপরদিকে বিতর্কিত বক্তব্য ও জেলহাজতে যাওয়ায় সাইদুল হাসানকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১-এর ১৯ ধারা মোতাবেক ২৭ এপ্রিল হতে অধ্যক্ষ পদ থেকে সাময়িক বরখাস্ত করে কলেজ পরিচালনা পর্ষদের (গভর্নিংবডি) সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর মো. সিদ্দিকুর রহমান। একইসাথে কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

এদিকে সাইদুল হাসান বৃহস্পতিবার (৯ মে) জেলহাজত থেকে জামিনে বের হন। গভর্নিংবডির সভাপতি বরখাস্তের চিঠিতে স্বাক্ষর করে হজ পালনের জন্য সৌদিআরব গমন করার সুযোগে জামিনে এসেই বরখাস্তের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অধ্যক্ষের চেয়ারে বসেন সাইদুল হাসান। শনিবার (১১ মে) উপবৃত্তি সংক্রান্ত কলেজের ৩৭ নম্বর নোটিশে স্বাক্ষর ও স্টাফ কাউন্সিলের বৈঠক পরিচালনা, সোমবার (১৩ মে) দুর্ঘটনাকবলিত শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর সাহায্য সংক্রান্ত ৩৮ নম্বর নোটিশে স্বাক্ষর এবং বিগত মাসিক বেতনের (এমপিও) ফাইলেও তিনি অধ্যক্ষ হিসেবে স্বাক্ষর করেন। এমনকি এপ্রিল মাসের শেষ তিনদিন তিনি জেলহাজতে থাকলেও সেগুলোরও বিল তৈরি করে ব্যাংকে জমা দিয়েছেন।
এসব বিষয়ে কলেজশিক্ষার্থীর অভিভাবক আবুল হোসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক বরাবর অভিযোগ দাখিল করেছেন। তিনি জানান, পাঁচদিনের রিমান্ড ও হাজতবাস করেও বিতর্কিত অধ্যক্ষ স্বপদে বহাল থাকার চেষ্টা করছেন। এতে কলেজের আর্থিকসহ সার্বিক জটিলতা, জনমনে বিভ্রান্তি ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
এব্যাপারে অগ্রণী ব্যাংক লিমিটেড সরিষাবাড়ী শাখার ব্যবস্থাপক মো. হামিদুর রহমান বলেন, সুজাত আলী (ডিগ্রি) কলেজের মাসিক বিল অধ্যক্ষ সাইদুল হাসানের স্বাক্ষরেই জমা দিয়েছেন। এছাড়া তার নিজের বিলও বিগত মাসের ৩০ দিনেরই উল্লেখ করেছেন। ইতোমধ্যেই নিজ নিজ ব্যাংক হিসাবে বেতনও জমা হয়ে গেছে।

অভিযোগ প্রসঙ্গে সুজাত আলী (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ (সাময়িক বরখাস্ত) সাইদুল হাসান সাইদকে মুঠোফোনে কল করা হলে ‘ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাসে নড়ছিল লাগেজ খুলতেই মিলল ২ বছরের শিশু

বাসে নড়ছিল লাগেজ খুলতেই মিলল ২ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে নিয়মিত বিরতিতে একটি যাত্রীবাহী বাস ডিপোতে গিয়ে থামে। পরে হঠাৎ বাসচালক খেয়াল করেন একটি লাগেজ নড়ছে। এতে তার সন্দেহ হয় এবং লাগেজটি খুলে দেখেন ভেতরে দুই বছর বয়সী এক শিশু। এ ঘটনায় শিশুটিকে অবহেলার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ আগস্ট) দেশটির কাইওয়াকা শহরের একটি বাসে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, একটি বড় লাগেজ নিয়ে বাসে ওঠেন এক নারী। নির্ধারিত স্টপেজে থামার সময় ব্যাগটি নড়াচড়া করতে দেখে বাসচালক উদ্বিগ্ন হয়ে পড়েন। লাগেজ খুলে বিস্মিত হন তিনি। জীবন্ত এক শিশুকে পাওয়া গেল সেই লাগেজের ভেতরে। শিশুটিকে এমন অবস্হায় দেখার পর কাইওয়াকা শহরের ওই বাস ডিপোতে ডাকা হয় পুলিশকে। পরে ওই লাগেজের মালিক ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, লাগেজটি যাত্রীদের

আরও পড়ুন
language Change