তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

বরখাস্তের পরও স্বপদে বহাল বিতর্কিত সেই অধ্যক্ষ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনি উস্কানিমূলক বক্তব্যের দায়ে বরখাস্ত হওয়ার পরও প্রভাব খাটিয়ে স্বপদে বহাল রয়েছেন বিতর্কিত সেই অধ্যক্ষ। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব পালন করতে না দিয়ে চেয়ার দখল করে পূর্বের মতোই স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পিংনা সুজাত আলী (ডিগ্রি) কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ। এমনকি জেলহাজতে থাকা দিনগুলোর বেতনেও তিনি যথারীতি স্বাক্ষর করে মাসিক বিল (এমপিও) জমা দিয়েছেন ব্যাংকে।

কলেজ সূত্র জানায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলামের পক্ষ নিয়ে তার উপস্থিতিতে ২৩ এপ্রিল রাতে পিংনা ইউনিয়নের নির্বাচনি পথসভায় সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ প্রতিপক্ষের লোকদের দাঁত ও চাপার হাড্ডি ভেঙে দেওয়ার হুমকি দেন। এ সংক্রান্ত ভিডিও ফেসবুকে ভাইরাল ও গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ২৭ এপ্রিল দুপুরে গ্রেপ্তার ও জেলহাজতে যান ওই অধ্যক্ষ। এমনকি প্রার্থীর উপস্থিতিতে এমন বক্তব্য দেয়ায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়। উচ্চ আদালতে গিয়ে রফিকুল ইসলাম প্রার্থিতা ফিরে পেলেও ৮ মে অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত ঘোষণা করে ইসি।
অপরদিকে বিতর্কিত বক্তব্য ও জেলহাজতে যাওয়ায় সাইদুল হাসানকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১-এর ১৯ ধারা মোতাবেক ২৭ এপ্রিল হতে অধ্যক্ষ পদ থেকে সাময়িক বরখাস্ত করে কলেজ পরিচালনা পর্ষদের (গভর্নিংবডি) সভাপতি ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর মো. সিদ্দিকুর রহমান। একইসাথে কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হামিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

এদিকে সাইদুল হাসান বৃহস্পতিবার (৯ মে) জেলহাজত থেকে জামিনে বের হন। গভর্নিংবডির সভাপতি বরখাস্তের চিঠিতে স্বাক্ষর করে হজ পালনের জন্য সৌদিআরব গমন করার সুযোগে জামিনে এসেই বরখাস্তের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অধ্যক্ষের চেয়ারে বসেন সাইদুল হাসান। শনিবার (১১ মে) উপবৃত্তি সংক্রান্ত কলেজের ৩৭ নম্বর নোটিশে স্বাক্ষর ও স্টাফ কাউন্সিলের বৈঠক পরিচালনা, সোমবার (১৩ মে) দুর্ঘটনাকবলিত শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর সাহায্য সংক্রান্ত ৩৮ নম্বর নোটিশে স্বাক্ষর এবং বিগত মাসিক বেতনের (এমপিও) ফাইলেও তিনি অধ্যক্ষ হিসেবে স্বাক্ষর করেন। এমনকি এপ্রিল মাসের শেষ তিনদিন তিনি জেলহাজতে থাকলেও সেগুলোরও বিল তৈরি করে ব্যাংকে জমা দিয়েছেন।
এসব বিষয়ে কলেজশিক্ষার্থীর অভিভাবক আবুল হোসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক বরাবর অভিযোগ দাখিল করেছেন। তিনি জানান, পাঁচদিনের রিমান্ড ও হাজতবাস করেও বিতর্কিত অধ্যক্ষ স্বপদে বহাল থাকার চেষ্টা করছেন। এতে কলেজের আর্থিকসহ সার্বিক জটিলতা, জনমনে বিভ্রান্তি ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
এব্যাপারে অগ্রণী ব্যাংক লিমিটেড সরিষাবাড়ী শাখার ব্যবস্থাপক মো. হামিদুর রহমান বলেন, সুজাত আলী (ডিগ্রি) কলেজের মাসিক বিল অধ্যক্ষ সাইদুল হাসানের স্বাক্ষরেই জমা দিয়েছেন। এছাড়া তার নিজের বিলও বিগত মাসের ৩০ দিনেরই উল্লেখ করেছেন। ইতোমধ্যেই নিজ নিজ ব্যাংক হিসাবে বেতনও জমা হয়ে গেছে।

অভিযোগ প্রসঙ্গে সুজাত আলী (ডিগ্রি) কলেজের অধ্যক্ষ (সাময়িক বরখাস্ত) সাইদুল হাসান সাইদকে মুঠোফোনে কল করা হলে ‘ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ছেড়ে দেওয়া বিএনপির ৬ আসনে ভোট শুরু আজ

সবুজ বাংলাদেশ ডেস্কঃ বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সবকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে। আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২। শেষ খবর পাওয়া পর্যন্ত সব আসনে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল। ভোটে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এ ছয় আসনের উপনির্বাচনে সাধারণ কেন্দ্রে ১৬-১৭ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৭-১৮ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সাধারণ কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ তিনজন, অস্ত্রসহ অঙ্গীভূত আনসার একজন, অস্ত্র/লাঠিসহ অঙ্গীভূত আনসার একজন, লাঠিসহ অঙ্গীভূত আনসার সদস্য (মহিলা-৪, পুরুষ-৬) ১০ জন, লাঠিসহ

আরও পড়ুন
language Change