তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

মাদারীপুরে প্রতিবন্ধী ভাতার টাকা দুই সহকারী সমাজসেবা অফিসারের পকেটে

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার টাকা যাচ্ছে দুই সহকারী সমাজসেবা অফিসারের বিকাশ নম্বরে অথচ ভাতাভোগীরা জানেই না যে তাদের নামে ভাতা হয়েছে।
এই অভিনব ঘটনাটি ঘটেছে মাদরীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে। সম্প্রতি প্রাপ্ত একটি অভিযোগ থেকে জানা যায় ঘটমাঝি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাসিন্দা রুপাই হাওলাদারের নামে মাদারীপুর সদর উপজেলা হতে ২০২২-২৩ অর্থ বছরে একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে কিন্তু সে নিজে তা জানে না। সম্প্রতি সে অফিসে গিয়ে জানতে পারে যে তার নামের ৫ কিস্তির ১২৭৫০ টাকা এই 01923558237 নম্বরে পাঠানো হয়েছে এবং বিগত ২ কিস্তির ৫১০০ টাকা 01670139111 এই নম্বরে ঢুকেছে এবং বর্তমানে তার নামের টাকা 01670139111 এই নম্বরেই যাচ্ছে। অথচ উক্ত দু’টি নম্বরের কোনটিই তার নয়।

শাখাওয়াত হাওলাদার

খোঁজ নিয়ে আরো জানা যায় তার নামের সাথে বর্তমানে প্রদত্ত উক্ত বিকাশ নম্বরটি সহকারী সমাজসেবা অফিসার মো: শাখাওয়াত হোসেন হাওলাদার এর। তার নিজ বাড়িও ঘটমাঝি ইউনিয়নে।
একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মামুন খান ও ছালমা বেগম দম্পত্তির বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে ফাতেমা আক্তার এর নামে ২০২০-২১ অর্থ বছর হতে নিয়মিত ভাবে 01928113730 এই নম্বরে টাকা গেলেও হঠাৎ গত ৩ কিস্তিতে উক্ত নাম্বারে কোন টাকা আসেনি। পরে ভুক্তভোগীর মা অফিসে গিয়ে জানতে পারেন মেয়ের নামের টাকা বর্তমানে 01922181223 নম্বরে যাচ্ছে। উক্ত নম্বর পরিবর্তনের জন্য তারা সমাজসেবা অফিসে যায়নি বা কোন দরখাস্ত করেনি। পরে খোঁজ নিয়ে জানা যায় উক্ত নম্বরটি সহকারী সমাজসেবা অফিসার শাখাওয়াত হোসেন এর এক ঘনিষ্ঠজনের।
মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামের বাসিন্দা মিজানুর সরদার অভিযোগ করেন যে অনেক আগে প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য মেম্বারের কাছে আইডি কার্ড দিয়েছিলো। সম্প্রতি জানতে পেরেছেন যে তার নামে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন হতে ২০২২-২৩ সালে একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। তিনি অফিসে গিয়ে জানতে পারেন তার নামের প্রথম ৫ কিস্তির ১২৭৫০ টাকা 01330953747 এই মোবাইল নম্বরে দেওয়া হয়েছে এবং বিগত ২ কিস্তির ৫১০০ টাকা 01715199594 এই নম্বরে ঢুকেছে এবং বর্তমানে তার নামের টাকা 01715199594 এই বিকাশ নম্বরেই যাচ্ছে। কিন্ত উক্ত দুটি নম্বরের কোনটিই মিজানুর সরদারের নয়।

মশিউর রহমান

খোঁজ নিয়ে জানা যায় উক্ত বিকাশ নম্বরটির মালিক মোঃ মশিউর রহমান যে কালকিনি উপজেলার সহকারী সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত। এদিকে কালকিনি সমাজসেবা কার্যালয় থেকে জানা যায় যে কালকিনি পৌরসভার ৫ ওয়ার্ডের বাসিন্দা জনৈক মনোয়ারা বেগমের নামের বয়স্ক ভাতার টাকাও যায় 01715199594 নম্বরে।
মশিউর রহমান শাখাওয়াত হোসেন হাওলাদার এর ঘনিষ্ঠ বন্ধু। তারা দুইজন ১৯৯৮ সালে ফিল্ড সুপারভাইজার হিসেবে সমাজসেবা অধিদফতরে যোগদান করেন। যোগদানের পর থেকেই তারা ঘুরেফিরে মাদারীপুরের বিভিন্ন উপজেলাতেই কর্মরত আছেন। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তার একই সাথে পদোন্নতি পেয়ে ফিল্ড সুপারভাইজার হতে সহকারী সমাজসেবা অফিসার হিসেবে বিধি বহির্ভূতভাবে পূর্ববর্তী কার্যালয়েই পদায়ন পেয়েছেন।
সরকারী চাকুরীজীবীদের নির্দিষ্ট সময় পরপর বদলির বিধান থাকলেও উক্ত ২ ব্যক্তি প্রায় ২৫ বছর যাবৎ সদরসহ মাদারীপুরেরই বিভিন্ন কার্যালয়ে চাকরি করার সুবাদে এবং মাদারীপুরের স্থানীয় হওয়ার সুবাদে কতিপয় অসাধু কর্মচারীদেরকে নিয়ে একটি সিন্ডিকেট তৈরি করেছেন যাদের সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ ও অপকর্ম করে থাকেন।
অভিযোগ থেকে আরো জানা যায় মাদারীপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের বাড়িও মাদারীপুর সদরে এবং তারা দীর্ঘদিন একই এলাকায় চাকরি করার কারনে নিজেদের মধ্যে এক ধরনের বেপরোয়া ভাব নিয়ে চলেন। কেউ কোন নিয়ম নীতির তোয়াক্কা করেন না।
সহকারী সমাজসেবা অফিসার শাখাওয়াত হোসেন সমাজসেবা অধিদফতরের (রেজিস্ট্রেশন রেজি: মাদা-৩৮৪ তাং০৮/০২/২০১২)নিয়ে ‘ভদ্রখোলা আদর্শ সংস্থা’ নামে একটি ভূয়া স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে প্রতিবছর সমাজকল্যাণ পরিষদ থেকে ৩০/৪০ হাজার টাকা অনুদান যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ৪০/৫০ হাজার টাকা অনুদান সহ বিভিন্ন মাধ্যম থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কোন সংগঠন বা সংস্থার পদে থাকার নিয়ম না থাকলেও সে শুরু থেকেই সে উক্ত সংস্থার সভাপতি হিসেবে আছেন। এছাড়াও তার এক ভাগিনা এসপি আরেক ভাগিনা হিসাব রক্ষন বিভাগে বড় পদে চাকরি করে এসব বলে কর্মচারীদের মধ্যে একটি ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে যাতে কর্মচারীরা কেউ তার মতের বিরুদ্ধে না যায়। সে এবং তার পরিবার এলাকায় খুবই ভয়ংকর পরিবার হিসেবে পরিচিত। তারা সকলেই মার্ডার মামলার আসামি ছিলো। তার বাবা ছিলেন একজন তালিকাভুক্ত রাজাকার।
অন্যদিকে তার বন্ধু সহকারী সমাজসেবা অফিসার মশিউর রহমান নিজেকে গোপালগঞ্জ ০১ আসনের এমপি কর্নেল ফারুক খানের আত্নীয় পরিচয় দিয়ে কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সময়ে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়।
অনুসন্ধানে জানা যায় দীর্ঘদিন একই এলাকায় চাকরি করার কারনে নিজের প্রভাব খাটিয়ে সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে তারা অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। অবৈধ টাকায় শাখওয়াত ঢাকায় জমি কিনেছেন এবং মশিউর মাদারীপুরে বাড়ি করেছেন, ঢাকার যাত্রাবাড়ি এলাকায় কিনেছেন ফ্লাট।
অভিযোগ রয়েছে যে এই দুই সহকারী সমাজসেবা অফিসার ও তাদের সহযোগীরা কোন কাজ কর্ম করে না। অফিসারদের কোন কথা শুনে না। ঠিকমত অফিস করে না। কর্মকর্তাদের অনুমতি ছাড়াই অফিস থেকে চলে যায়। প্রায়দিনই জেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে বসে থাকে আর বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। তাদের যন্ত্রণায় কোন অফিসার এখানে ঠিকমত কাজ করতে পারে না।
এই ব্যাপারে জেলার উপপরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শুনেছেন বলে জানান। তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নীতে তিনি অপারগ বলেও নিজের অসহায়ত্ব প্রকাশ করেন।
অভিযোগের ব্যাপারে দুই সহকারী সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার ফোন করলেও তারা ফোন রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা

এনসিপির মনোনয়ন পেলেন জাতীয় পার্টির উপদেষ্টা

ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির উপদেষ্টা তারেক এ আদেল। গতকাল বুধবার সকালে এনসিপি প্রথম ধাপে ১২৫জন প্রার্থীর নাম প্রকাশ করেছে। সেখানে ঢাকা-৭ থেকে তারেক এ আদেল স্থান পেয়েছেন। জাতীয় পার্টির দলীয় ওয়েব সাইটে উপদেষ্টা পদে এখনো তারেক এ আদেলের নাম ও ছবি রয়েছে। ওয়েবসাইটে তার বর্তমান পদ উপদেষ্টা হিসেবে উল্লেখ রয়েছে। গতকাল মনোনয়ন ঘোষণাকালে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা মনোনয়ন পত্র বিতরণের কাজ শেষ করেছি। আজ যাদের নাম প্রকাশ করবো তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে,সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল করবো। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,দুর্নীতি,চাঁদাবাজ,আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কাউকে আমরা সংসদে পাঠাতে চাই না। এমন কাউকে পেলে আমাদের জানালে প্রার্থিতা বাতিল করে দেব। নির্বাচনী আইন

আরও পড়ুন
language Change