তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

বটিয়াঘাটার মাখঝানুল উলুম নুরানী ও মহিলা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় চাকরিচ্যুত হলো এক শিক্ষিকা 

পাঠক সংখ্যা
638

মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা খুলনা প্রতিনিধি –

খুলনার বটিয়াঘাটা চক্রাখালী মুসলিমনগর এলাকায় অবস্থিত মাখঝানুল উলুম নুরানী ও মহিলা মাদ্রাসার সুপার ও সহকারী এক শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় এক মহিলা শিক্ষককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকার স্বামী মোঃ আনোয়ারুল ইসলাম বাদী হয়ে মাদ্রাসার সুপার মোঃ সেলিম সরদার (৩০), ও সহকারী শিক্ষক আতাউর রহমানকে বিবাদী করে বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়,মোঃ আনোয়ারুল ইসলামের স্ত্রী তহমিনা বেগম মাথঝানুল উলুম নুরানী ও মহিলা মাদ্রাসায় চাকুরী করতেন। গুড ইভিনিং চাকরি করার সুবাদে অল্প দিনের ভিতর ছাত্র-ছাত্রীদের  বিশ্বাস ও আস্থাভাজন হয়ে ওঠেন উক্ত শিক্ষিকা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্র-ছাত্রী উক্ত শিক্ষিকার নিকট মাদ্রাসা সুপার এর বিভিন্ন অনৈতিক কর্মকান্ড সহ নানাবিধ অনিয়ম দুর্নীতি ও নির্যাতনের কথা বলেন। পরে বিষয়টি উক্ত শিক্ষিকা তহমিনা বেগম বিষয়টি নিয়ে সুপারের সাথে মতবিনিয়োগ করেন। সুপার রাগান্বিত হয়ে শিক্ষিকাকে বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ সহ মারতে উদ্যত হয়। একপর্যায়ে মাদ্রাসা সুপার বলেন, তোমাকে আমার প্রতিষ্ঠানে আর রাখা সম্ভব নয়। তোমাকে আজ থেকে চাকরিচ্যুত করা হলো । কাল থেকে তুমি মাদ্রাসায় আসবেনা। মাদ্রাসা সুপারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পর বিভিন্ন অনুসন্ধানে গিয়ে জানা যায়,উক্ত মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডসহ মাদ্রাসার যাবতীয় অর্থনৈতিক লেনদেন সহ সবকিছুর আয়- ব্যয়ের হিসাব সে নিজেই নিয়ন্ত্রণ করেন অভিযোগ রয়েছে । মাদ্রাসা নেই কোন রেজুলেশন। নেই কোন ম্যানেজিং কমিটি।  সরকারি কোনো অনুমোদন ছাড়াই মাদ্রাসা সুপার অল্প বয়সে মাদ্রাসার প্রধান হয়ে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মধ্যে দিয়ে মাদ্রাসার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। উক্ত মাদ্রাসার কার্যক্রম বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস জানেন না বলে জানান তারা।  এ বিষয়ে মাদ্রাসা সুপার মোঃ সেলিম সরদার বলেন,আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্য নয়। আমাকে ও আমার প্রতিষ্ঠানের মান সম্মান ক্ষুন্ন করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। সুপার আরো বলেন, এই মাদ্রাসার সবকিছুই আমি। আমার এখানে কোন ম্যানেজিং কমিটি লাগে না। সবকিছুই আমি দেখাশোনা করি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢামেকে প্রতিদিন আসছে ১০ হাজার রোগী, সামাল দিতে হিমশিম

স্টাফ রিপোর্টার ॥ মহাখালী ডিএনসিসি হাসপাতালকে ঢাকা মেডিক্যালের অধীনে দেওয়ার প্রস্তাব দেশের সর্ববৃহত্ সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। সারা দেশ থেকে এখানে রোগী আসে চিকিৎসা নিতে। সুচিকিৎসার জন্য সুনাম থাকায় প্রাচীন এই হাসপাতালটির বারান্দা, মেঝে ও সিঁড়িতে রাত কাটিয়ে হলেও সেবা নিতে চায় রোগীরা। দূরদূরান্ত থেকে আসা রোগীদের শেষ ভরসা স্থল এই হাসপাতাল। রোগীরা প্রত্যাশা কওে সরকারি দেশসেরা এই হাসপাতালে তারা সব ধরনের চিকিৎসাসেবা পাবে। প্রতিদিন জরুরি বিভাগ ও বহির্বিভাগ মিলে ১০ সহস্রাধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসে। প্রতিদিন বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সব সময় হিমশিম খেতে হয়। চিকিৎসা সেবা সামাল দিতে গিয়ে ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই ছুটি পান না। এমনকি হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ও উপপরিচালক আশরাফুল আলমকেও

আরও পড়ুন
language Change