তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী কুয়াকাটায় রাতের আঁধারে কেটে ফেলা হলো দুই শতাধিক গাছ চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে স্বর্ণসহ আটক ১ বিএনপি প্রতিশ্রুতি পূরণের রাজনীতি করে চাটমোহরে কৃষকের জমির তরমুজের গাছ উপড়ে ফেলার অভিযোগ  শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে পরিশোধ বাধ্যতামূলক যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবি ইরানের রামগড়ে ভিজিএফের চাল বিতরণ শেরপুরের নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহাসড়কে বেলাই ব্রিজ এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১২ রাজধানীর কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু মঠবাড়িয়ায় ব্যবসায়ীকে আটকে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবি তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড

বেনাপোল কাস্টমসে ফুলমিয়া নাজমুল সিন্ডিকেটের ডিএম ফাইলে অবাধ ঘুষ বাণিজ্য

পাঠক সংখ্যা
638

শার্শা উপজেলা প্রতিনিধি ::

বেনাপোল কাস্টমসে একটা প্রবাদ চালু হয়েছে ডি এম শাখায় কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা ফুল মিয়াকে তার বেঁধে দেওয়া রেট ফাইল প্রতি ১৫০০ টাকা না দিলে ডি এমের মাল ছাড় করিয়ে নিতে পারেনা কেউ। আর তার এই ঘুষের টাকা আদায়ে সহায়তার জন্য রয়েছেন সিপাই নাজমুল, যে কিনা তার বসের সব ইশারা বোঝে।

বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে ডিএম কৃত পণ্য ভ্যাট দিয়ে বেনাপোল কাস্টমস থেকে ছাড় করাতে হলে আপনাকে অনেক কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে। তার ভিতরে সবচেয়ে বেশি যে ধাপটিতে আপনাকে ভোগান্তি পোহাতে হবে তার নাম ফুলমিয়া-নাজমুল সিন্ডিকেট। ডিএম পণ্য ছাড় করানোর বিষয়ে পুরাতন যারা কাজ করেন তাদের সকলের সিন্ডিকেটের কার্যক্রম মুখস্ত। কিন্তু নতুন কোন ব্যাক্তি কিংবা ডিএম পণ্যের প্রকৃত মালিক মাল ছাড় করতে গেলে পরেন বিপাকে।

ডিএম শাখার ফুলমিয়া-নাজমুল সিন্ডিকেট সম্পর্কে একাধিক অভিযোগ পাওয়ার পর এই সিন্ডিকেট সম্পর্কে জানার জন্য এই ভুক্তভোগীর সাথে সরাসরি হাজির হয় ফুলমিয়ার দপ্তরে। নানা টালবাহানায় এই সিন্ডিকেট দিনের পরদিন তাকে ঘুরাতে থাকে কিন্তু অবলীলায় কিছু ব্যাক্তির কাজ সহজে ছাড় হয়ে যাচ্ছে। এই জাদুর রহস্য হিসাবে জানা যায় ফাইল প্রতি ১৫০০ টাকা দিলে ডিম ফাইলের সকল মুসকিল আঁচান হয়ে যায়, জি আর নাম্বার পেতে তখন আর কোন বেগ পেতে হয়না। আর যদি আপনি টাকা না দিয়েও সব কাজ শেষ করে মাল নিতে চলে আসেন তখন মাল নিতে গেলে শুরু হয় নানা টালবাহানা ভ্যাট কম দিছেন, কাগজ সব ঠিক নেই, মাল খুঁজে পাওয়া যাচ্ছে না সহ নানা অসুবিধা।

ফুলমিয়ার রুমে অবস্থান কালে এক সিএন্ডএফ কর্মী তার একটি ডিএম পণ্য ছাড়িয়ে নিতে আসলে তার ফাইল অনেক ঘাটাঘাটি করে নিঃসংকোচে সেই ব্যাক্তিকে বলেন এটা ছাড়াতে গেলে এখানে ১৫০০ টাকা জমা দিতে হবে। এটা কোন সরকারি রেট কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন এখানের নিয়ম এটা, এই মাল ছাড়াতে গেলে এটা আপনাকে দিতেই হবে। তারপর অনেক জোরাজুরির পর মাল কম থাকায় দেনাপাওনা ১০০০ টাকায় গিয়ে মিট হয়। এই ঘুষের টাকা সিপাহি নাজমুল গ্রহণ করার সময় আলামত হিসাবে সেটি ভিডিও রেকর্ড করা হয়।

পরবর্তীতে সেই মাল গুদাম থেকে বের করে দিতে হলে কর্মরত লেবারদের দিতে হবে বকশিস। না হলে তারা মাল খুঁজে দেবেনা। মাল বের করে দেবার পর ২জনকে ২০০ টাকা বকশিস দিতে গেলে তারা সে টাকা নেবে না, তাদের নাকি রেট বাঁধা ৫০০ টাকা। তাদের কাছে প্রশ্ন করা হয় এই মালটি পাশেই ছিলো খুজতে কষ্ট হয়নি তাছাড়া তোমারা কাস্টমস থেকে কাজের জন্য টাকা পাও তাহলে কেনো বকশিস এত বেশি। তখন তারা (রেকর্ড কৃত) বক্তব্যে বলেন আমাদের কাস্টমস থেকে একটি টাকাও দেয়না, আমরা অফিসারদের সামনেই বলছি, আমরা কাজ করে টাকা নেই। কোন ফাও টাকা নেই না এজন্য ৫০০ টাকা দিতেই হবে। সেখান থেকে ৫০০ টাকা দিয়ে মাল নিয়ে বের হতে গেলে কাস্টমসের সিপাহিকে মাল ছাড়ানোর কাগজ দেখাতে হয় এবং গেট থেকে মাল বের করতে গেলে দিতে হয় বকশিস। এছাড়াও এই ডিএম ফাইল তৈরি করতে গেলে আরো যে কয়েকটি ধাপ আছে সেখানেও চলে ঘুষ বাণিজ্য যেটা পরিবর্তেতে প্রকাশ করা হবে।

ডিএমের মাল ছাড়াতে এসে রাসেল নামের এক ভুক্তভোগী পাসপোর্ট যাত্রী বলেন, আমার কিছু বেবি আইটেমের মাল ডিএম হয়েছে। কিন্তু আমি মালের জি আর নাম্বার নেওয়ার জন্য আজ ১ মাসের সময় ধরে এই ফুলমিয়া আর নাজমুলের পিছনে ঘুরছি। সকাল ১১ টাই আসলে শুনি ফুলমিয়া আসেনি দুপুরে এসে তার নিজের কাজ করতে করতে চলে যান লাঞ্চে বিকালে আসতে আসতে অফিস শেষ। সর্বশেষ তিনি বলেন কত ঘোরাতে পারে দেখি এই অফিসার, আমি এর শেষ দেখে ছাড়বো এবং মাল আমি ছাড়াবোই।

এবিষয়ে সিপাহি নাজমুল ইসলাম বলেন, কি বলেন এসব আমাদের এখানে এমন কিছু হয়না। ভিডিও রেকর্ডের কথা বললে তিনি সাথে সাথে তিনি ফোনটা কেটে দেন।

ঘুষ বাণিজ্য সম্পর্কে সহকারী রাজস্ব কর্মকর্তা ফুলমিয়াকে জিজ্ঞেস করলে তিনি কোন উত্তর না দিয়ে তার অফিসে দেখা করতে বলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আমি বিবাহিত নই বিন্দু

আমি বিবাহিত নই : বিন্দু

ডেস্ক রিপোর্টঃ দেশের জনপ্রিয় অভিনেত্রী আফসান আরা বিন্দু। সৌন্দর্য এবং অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছিলেন লাখো দর্শক হৃদয়। কিন্তু ২০১৪ সালের অক্টোবরে পারিবারিক আয়োজনে বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যান তিনি। বিয়ের পর অভিনয়ে নিয়মিত না থাকায় তার ব্যক্তিগত জীবন নিয়ে নেটি মহলে শুরু হয় নানা রকম গুঞ্জন। আর অবশেষে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন এই সুন্দরী। সম্প্রতি দেশীয় গণমাধ্যমের এক পডকাস্টে এ বিষয়ে কথা বলেন বিন্দু। দাম্পত্য জীবন নিয়ে সঞ্চালকের এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, হ্যাঁ আমার বিবাহবিচ্ছেদ হয়েছে। কবে এই প্রশ্নে তিনি জানান, ২০২২ সালে। বিয়ের অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো প্রসঙ্গে বিন্দু বলেন, আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোর কারণেই অনেকে এখনো তাকে বিবাহিত মনে করেন। তবে স্পষ্ট করে তিনি বলেন তিনি বিবাহিত নন। বিন্দু বলেন,

আরও পড়ুন
language Change