তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিসিবির আচরণে তামিমের ক্ষোভ নিরাপদ মা ও সুস্থ শিশুর জন্য গর্ভকালীন পরিচর্যা আবহাওয়া অফিসের শীত নিয়ে নতুন বার্তা তারেক রহমানকে যেভাবে সংবর্ধনা জানাবে বিএনপি হাদিকে হামলায় আরো ২ জন গ্রেফতার ইসলাম ধর্মে বুদ্ধিজীবীদের যে সম্মান দিয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তার ব্যবস্থা করবে পুলিশ এআইইউবির ২৩ তম সমাবর্তন অনুষ্ঠিত সংস্কৃতি মানুষের অন্তরকে আলোকিত করে: কাদের গনি চৌধুরী শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ কম্বোডিয়ায় নতুন করে হামলা থাইল্যান্ডের বিদ্যা সিনহা মিম নতুন সিনেমায় ১৪ ডিসেম্বর: স্বর্ণের ভরি কত? শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শাহজাদপুরে হাজী রফিকুলের MMH ও MNH অবৈধ ইট ভাটা চলছে ২০ বছর সিরাজগঞ্জ শাহজাদপুরে নলুয়াতে তাঁবুর ঘরে মাদক ও জুয়ার আঁধারী আসর মেসির সাথে কারিনার সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা রোনালদোকে দেখা যেতে পারে হলিউডের সিনেমায় জাতিসংঘ মহাসচিবের কড়া বার্তা ট্রাইব্যুনালে হাজির ১৫ সেনা কর্মকর্তা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর হামলা পোস্টাল ব্যালটে ভোট শান্তিরক্ষীদের নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক ট্রাকের ধাক্কায় হোটেল কর্মচারী নিহত দেশকে নেতৃত্বহীন করতে হাদির ওপর হামলা সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে হাদির ওপর হামলায় মোটরসাইকেল মালিক গ্রেফতার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা আগামীকাল প্রধান বিচারপতির বিদায়ি অভিভাষণ ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনসিপি নেতাকে বাঁচাতে গিয়ে পুলিশ আহত অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু শাহীন শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের স্মৃতিমিলন জেসিআই বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দুঃসহ বেদনার দিন ১৪ ই ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই সৌদিতে আলিয়াকে বিশেষ সম্মাননা ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা মেসিকে না দেখতে পেয়ে ভারতীয়দের ক্ষোভ বাংলাদেশি জাহাজ জব্দ করল ইরান মনোনয়ন দাখিলে প্রার্থীদের যা যা করনীয় : ইসি হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ প্রধান উপদেষ্টার জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি মিয়ানমারের গুলির শব্দে কাঁপছে টেকনাফ ইরানের নোবেলজয়ী নার্গিস গ্রেফতার রেকর্ড উচ্চতায় রুপার দাম অন্তর্বর্তী সরকারের কাছে ফখরুলের আহ্বান মহান বিজয় দিবস উপলক্ষে নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি কেরানীগঞ্জে আগুন, উদ্ধার ৪৫

এনআরবি ইসলামিক লাইফের ভারপ্রাপ্ত সিইও মিজানুর রহমান

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে দায়িত্ব দেওয়া হয়েছে বীমা অধিদপ্তরের সাবেক ডেপুটি কন্ট্রোলার মিজানুর রহমানকে।

বুধবার (২৯ মে) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। কোম্পানির বোর্ড ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিজানুর রহমান চলতি বছরের ১ জানুয়ারি থেকে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত সিইও’র দায়িত্ব দেওয়ার মাধ্যমে কার্যত কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা শাহ জামাল হাওলাদারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, শাহ জামাল হাওলাদারের বিরুদ্ধে অভিজ্ঞতার মিথ্যা তথ্য দিয়ে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সিইও পদে নিয়োগ অনুমোদন নেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষাগত যোগ্যতা নিয়েও রয়েছে প্রশ্ন। এসব অভিযোগ আমলে নিয়ে বোর্ড সভায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।

তবে শাহ জামাল হাওলাদারকে কোম্পানি এখনি চাকরিচ্যুত করছে না বলে কোম্পানির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। সূত্রটির দাবি, বোর্ড শর্ত দিয়েছে, তিনি যদি আইডিআরএ থেকে দ্বিতীয় মেয়াদের জন্য সিইও পদে তার অনুমোদন নিশ্চিত করতে পারেন তাহলে পদে বহাল থাকতে পারবেন। এই অনুমোদনের পূর্ব পর্যন্ত ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান।

এর আগে মিথ্যা তথ্য দিয়ে এনআরবি ইসলামিক লাইফের সিইও হয়েছেন শাহ জামাল শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক সবুজ বাংলাদেশ এর সংবাদটি আমলে নিয়ে কোম্পানির পরিচালনা পর্ষদ একটি তদন্ত কমিটিও গঠন করেছে বলে জানা গেছে।

ভারপ্রাপ্ত সিইও’র দায়িত্ব পাওয়া মিজানুর রহমান ১৯৯৪ সালে পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশের ভিত্তিতে বীমা অধিদপ্তরে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে উপ-বীমা নিয়ন্ত্রক হিসেবে পদোন্নতি পান এবং ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।

২০১৩ সালে শিপিং করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক পদে যোগদান করেন মিজানুর রহমান। ২০২৩ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২ ফ্রেব্রুয়ারি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক পদ থেকে অবসর গ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে বি.কম অনার্স এবং এম.কম ডিগ্রি লাভ করেন মিজানুর রহমান। পরবর্তীতে তিনি বীমা বিষয়ের ওপর এমবিএ সম্পন্ন করেন। এ ছাড়াও তিনি দেশ-বিদেশে বীমা বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি প্রদান-সহ ৬ দফা দাবিতে খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার॥ খেলাফত মজলিসের প্রেস ব্রিফিং থেকে জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি প্রদান এবং এর ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা-সহ ৬ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২ টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্র্রিফিংয়ে উপরোক্ত দাবি ও কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এর আগে সকাল ১০টায় উক্ত হলে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতিকের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, ডা. এ এ তাওসিফ, কেন্দ্রীয়

আরও পড়ুন
language Change