তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

গাজীপুর সদর সাব- রেজিস্ট্রার অফিসের অনিয়ম ও দূর্নীতির শেষ কোথায়?

পাঠক সংখ্যা
638

মোঃ ইব্রাহিম হোসেন:

গাজীপুর সদর সাব-রেজিস্ট্রারের নামে ৪৭ লাখ টাকা গেলো কোথায় দুর্নীতি ও অনিয়ম করেছেন বলে জানা যায়, বিতর্ক যেন ছাড়ছেই না গাজীপুর সদর সাবরেজিষ্ট্রি অফিসের দূর্নীতি নিয়ে। এবার অফিস স্থানান্তরের খরচ বাবদ ৪৭ লাখ টাকা গ্রহনের অভিযোগ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে। দলিল লেখক সমিতির এক রেজুলিশন থেকে এই তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, জয়দেবপুর বাজার থেকে রেজিষ্ট্রি অফিস মারিয়ালীতে স্থানান্তরের খরচ বাবদ দলিল লিখক সমিতি রেজুলিশন করে সাব-রেজিষ্টারকে ৪৭ লাখ টাকা দেয়। সরকারী খরচে অফিস স্থানান্তরের কাজে দলিল লিখক সমিতি কেন টাকা দিল বা আদৌ টাকা সাব রেজিষ্টার পেয়েছেন কি না তা এখনো জানান যায় নি।

এই বিষয়ে গাজীপুর দলিল লেখক সমিতির সভাপতি মজিবুর রহমান দৈনিক সবুজ বাংলাদেশ কে বলেন,অফিস স্থানান্তরের খরচ তো আর সরকার দেয় না। আমরা সবাই মিল মিশে দিয়েছি। এই টাকা কেউ খায় নাই।

এদিকে গাজীপুর রেজিস্ট্রেশন কমপ্লেক্সের রেকর্ড রুমে বেপরোয়া ঘুষ বাণিজ্য চলছেই। কর্মকর্তাদের ভাগাভাগি নীতিতে বাড়ছে সেবাপ্রার্থীদের ভোগান্তি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কঠোর না হওয়ায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও ক্ষোভ। রেকর্ড রুমের দায়িত্বে থাকা গাজীপুর সদর সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না। দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ২০১৯ ও ২০২১ সালে দুটি মামলা করেছে। এরপরও তিনি দুর্নীতি অব্যাহত রেখে দুদককে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন।

নগরীর মারিয়ালী এলাকায় অবস্থিত রেজিস্ট্রেশন কমপ্লেক্সের চতুর্থ তলায় জমির দলিলের সইমোহর নকল তোলার রেকর্ড রুম। সেবাপ্রার্থীরা নকল তুলতে তল্লাশিকারকদের সঙ্গে যোগাযোগ করলে ২০ টাকার কোর্ট ফি ও স্ট্যাম্প দিয়ে আবেদন করা হয়। একই সঙ্গে রেকর্ড কিপারের কাছে প্রতি নকলে জমা দিতে হয় ১৩৫০ টাকা।
জমির রেজিস্ট্রিকৃত মূল্য ও পাতা অনুযায়ী নকলপ্রতি গড়ে সরকার রাজস্ব পায় ৪০০-৫০০ টাকা। বাকি ৮০০ থেকে ৯০০ টাকা ঘুষ হিসেবে জমা হয়।

মারিয়ালীতে গত সেপ্টেম্বরে অফিস স্থানান্তরের পর ওই ফি আরও ২০০ টাকা বাড়িয়ে ১৫৫০ টাকা বেঁধে দিয়েছিলেন সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। যাতে মাসে কমপক্ষে ২০ লাখ টাকা অতিরিক্ত বাণিজ্য হত। ঘটনার আড়ালে-তে প্রতিবেদন প্রকাশের পর ২০০ টাকা কমিয়ে পূর্বের রেট বহাল রাখা হয়েছে।
রেকর্ড কিপার শামীমা সুলতানার চেয়ারের পাশে বসে একাধিক নকলনবিশ তল্লাশিকারদের কাছ থেকে টাকা আদায় করেন। পরে রেকর্ড কিপারের কাছে হিসাব বুঝিয়ে দেওয়া হয়। শামীমা সুলতানাও তল্লাশিকারক হৃদয়কে দিয়ে নকলের বাণিজ্য শুরু করেছেন।

গাজীপুর যুগ্ম সাব-রেজিস্ট্রি অফিসসহ রেকর্ড রুমে দৈনিক ৪০০-৫০০ নকলের আবেদন জমা পড়ে। মাসে জমাকৃত আবেদনের সংখ্যা দাঁড়ায় আট হাজার থেকে ১১ হাজার। নকলগুলো থেকে গড়ে ৮৫০ টাকা করে মাসে পৌনে এক কোটি টাকার বেশি ঘুষ আদায় করা হয়। স্বাক্ষর বাবদ নকলের সংখ্যা গুণে এই বিপুল টাকার বড় অংশ নেন সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। বাকি টাকা রেকর্ড কিপারসহ অন্যদের মধ্যে পদ অনুযায়ী ভাগ-বাটোয়ারা হয়।

সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম গত বছরের ১৩ মার্চ গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে যোগদান করেন। তাকে যুগ্ম সাব-রেজিস্ট্রি অফিসেরও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি চলতি বছরের ২০ নভেম্বর অবসরে যাবেন।

দলিল লিখক সমিতির নেতৃস্থানীয় একাধিক ব্যক্তি বলেন, সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমকে সমিতির দু-একজন নেতা মদদ দিচ্ছেন। বিনিময়ে তারা কিছু বাড়তি সুবিধা ভোগ করছেন। বিপরীতে কাটা পড়ছে জেলাবাসীর পকেট।

তারা বিস্ময় প্রকাশ করে বলেন, একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা দুদকের একাধিক মামলার আসামি হওয়ার পরও কীভাবে ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন? দুদক যদি চিহ্নিত ব্যক্তির দুর্নীতি প্রতিরোধে কোন ব্যবস্থা নিতে না পারে, তাহলে সাধারণ মানুষের কী উপকার হল? জনস্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে জানতে,সাব রেজিষ্টার জাহাঙ্গীর আলমকে একাধিক বার মুঠোফোন ফোন করলে তিনি ফোন রিসিভি করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেবীগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির উপহার বিতরণ

  এনামুল, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। শনিবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় দেবীগঞ্জ সরকারি কলেজ হলরুমে উপহার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। এইসময় সাবেক দেবীগঞ্জ সরকারি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি ইরফান জজসহ শাখা ছাত্রলীগের অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৬০০ জন নারী ও ১৩০ জন পুরুষের মাঝে শাড়ী লুঙ্গি, ধুতি বিতরণ হয়। এইসময় উপহার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। উৎসবের এই আমেজ সনাতনী ভাই-বোনদের সাথে ভাগাভাগি করে নিতে আমার এই ক্ষুদ্র

আরও পড়ুন
language Change