তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৩ শিক্ষক নিয়োগে অনিয়ম তদন্তে অভিযান চালাচ্ছে দুদক খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপির দোয়া মাহফিল আজ পবিত্র শবে মেরাজ দখলের দাবিতে অনড় ট্রাম্প যেসব আসনে নির্বাচন করবে এনসিপি দুই বছরে পাঁচ ব্যাংকের আমানত ফেরত পাবে অতীতেও গণভোটে সরকার এক পক্ষে ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ কথিত প্রাচীন কয়েন ও সীমানা পিলার প্রতারণার মুলহোতা আহাদুল ইসলাম দুলাল গণভোটের প্রচারে অংশ নেওয়া সমাজসেবা কর্মকর্তাকে শোকজ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত গুইমারায় বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান ফকিরবাজার আল-মদিনা নূরানী হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক মাহফিল অনুষ্ঠি... শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড় বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি মুক্তি প্রতিক্ষায় দৃশ্যম-৩ রাবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু নির্বাচনে আ'লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা ইসির সীমানা অনুযায়ী পাবনার দুটি আসনে ১২ ফেব্রুয়ারিই নির্বাচন ১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল ইরানের পক্ষে কঠোর অবস্থান সৌদি আরবের সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ আজও বাংলাদেশে সমকামীরা ছড়াচ্ছে এইডসের জীবাণু শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্যতালিকায় শিপিং করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখতে হবে শেরপুর-২ আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশার মনোনয়ন জমা সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক নালিতাবাড়ীতে সার দোকান মনিটরিং কার্যক্রম খাগড়াছড়িতে ইয়াকুব আলী চৌধুরীকে হত্যার চেষ্টায় সিএইচটির নিন্দা ঝিনাইগাতীতে বন বিভাগের অভিযানে অবৈধ যানবাহন আটক বিশিষ্টজনদের সঙ্গে মাওলানা আব্দুল খালেক এর সাক্ষাৎ খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচারণা সোনাকাটায় পুনরায় চালু বন্ধ থাকা সেতুর কাজ এইডস’র কবলে হাজারো মানুষ ইমারত পরিদর্শক আল নাঈম মুরাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ স্থগিত ১১ দলের ‘আসন সমঝোতার’ সংবাদ সম্মেলন আমি চোখ ফেরাতে পারছি না : সাফা কবির ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সাবেক দুদক কমিশনার জহুরুল হক দম্পতিকে জিজ্ঞাসাবাদ গ্যাস সংকটের মধ্যেই ফের তিতাসের লাইনে লিকেজ ‘অপারেশন সিঁদুর এখনও চলমান’, পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি লুটপাটের রাজা আফজাল হোসেন এখন রেলের দায়িত্বে রাজউকের ইমারত পরিদর্শক বিটুর নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি

প্রতিবেশি ভাবিকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কাণ্ড যুবকের

পাঠক সংখ্যা
638

 

জাহিদ হোসেন :
প্রতিবেশি ভাবিকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এমন কাণ্ড যুবকের। সাভারের আশুলিয়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সুমাইয়া আক্তার (২৩) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে প্রতিবেশী শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) নামের যুবক।ঘটনায় র‌্যাব হত্যাকারী ওই যুবককে আটক করেছে।প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সাভারের আশুলিয়ায় এক গৃহবধূ সুমাইয়া আক্তারকে তার শিশু সন্তানের সামনেই গলা কেটে হত্যা করেছে প্রতিবেশি যুবকের শিকারোক্তি। পরে ছুরি হাতে তাঁর রুমের সামনেই দাঁড়িয়ে ছিলেন শহিদুল ইসলাম বিদ্যুৎ। এসময় র‌্যাবের একটি টহল দল খবর পেয়ে ঘটনাস্থলে এসে ছুরিসহ তাকে গ্রেফতার করেন। পরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সাভার থানা পুলিশ।

মঙ্গলবার বিকেল ৫ টার দিকে আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার সোহেলের ভাড়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। এর আগে বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান।
নিহত সুমাইয়া আক্তার রংপুর জেলার বদরগঞ্জ থানার মাসুদ রানার স্ত্রী। তাদের আড়াই বছরের এক মেয়ে সন্তান রয়েছে। তারা ৩ জনেই ওই বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। নিহতের স্বামী মাসুদ রানা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন ।
গ্রেফতারকৃত শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) নাটোর জেলার লালপুর থানার বিজয়পুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনিও একই বাসায় পাশের রুমেই ভাড়া থাকতেন। পেশায় পোশাক শ্রমিক।
বাড়ির গৃহকর্ত্রী জানান সুমাইয়ার মেয়ের কান্না শুনে ঘর থেকে বের হয়ে দেখেন হাতে রক্ত মাখানো অবস্থাতেই ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল শহিদুল ইসলাম বিদ্যুৎ।
প্রতিবেশী ভাড়াটিয়া নারী মেরিনা বেগম বলেন, বাড়িওয়ালীর ডাকে আমরা ঘর থেকে বের হয়ে দেখি শহিদুল ইসলাম বিদ্যুৎ সিড়ির উপর ছুরি হাতে দাঁড়িয়ে আছে। তাও আমি সাহস করে ঘরে ঢুকে দেখি সুমাইয়ার পুরো শরীরে রক্ত। শহিদুল ইসলাম বিদ্যুৎ আমাকে বলছিল ভাবী মারিয়ামকে (সুমাইয়ার মেয়ে) সামলান মারিয়ামের মা আর নেই।
বাড়ির অন্য রুমের ভাড়াটিয়া মোঃসবুজ বলেন বাড়ির মালিক ডাকলে আমি আমার রুম থেকে বের হয়ে ঐ রুমে গিয়ে দেখি নারীকে চাকু দিয়ে গলা কেটেছে। আর ওই লোক চাকু নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। পরে আমি বাইরে গিয়ে আরও কয়েকজনকে ডেকে এনে পুলিশে খবর দেই। র‌্যাব জানায় গত ১ বছর ধরে একই বাসায় পাশাপাশি রুমে ভাড়া থাকার সুবাদে সুমাইয়া আক্তারের সাথে শহিদুল ইসলাম বিদ্যুৎ পরিচিত। পরিচয়ের পর থেকেই সুমাইয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল শহিদুল ইসলাম বিদ্যুৎ। প্রস্তাব প্রত্যাখ্যান করায় মঙ্গলবার দুপুরে সুমাইয়ার কক্ষে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে সুমাইয়ার গলায় আঘাত করে। এতে অচেতন হয়ে পরলে জবাই করে মৃত্যু নিশ্চিত করে।
র‌্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, শহিদুল ইসলাম বিদ্যুৎকে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে হত্যার কথা স্বীকার করেছে বিদ্যুৎ। সে প্রেমে প্রত্যাখান হয়ে এঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক নিশ্চিত করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

করাচিতে পুলিশের কার্যালয়ে বন্দুক হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে পুলিশের কার্যালয়ে পাকিস্তানি তালেবান যোদ্ধাদের বন্দুক হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার রাতে শহরের পুলিশের দপ্তরের বাইরে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই এলাকাটিতে বেশ কয়েকটিতে পুলিশ ভবন ও কর্মকর্তাদের বাসভবন রয়েছে। খবর আলজাজিরা ও রয়টার্সের। সিন্ধু প্রদেশের পুলিশ প্রধান ও অন্যান্য কর্মকর্তারা জানান নিরাপত্তা বাহিনীর তিনজন সদস্য ও দুজন বেসামরিক লোক এই হামলায় নিহত হয়েছেন। কর্মকর্তারা আরও জানিয়েছেন, আত্মঘাতি বোমা হামলায় বোমা বহনকারী দুজন লোকও এ ঘটনায় প্রাণ হারিয়েছেন। তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান সরকারের একজন উপদেষ্টা মুর্তাজা ওয়াহাব জানিয়েছেন, পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা তিন ঘণ্টার যৌথ অভিযানের পর পুরো এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির প্রধান বাণিজ্যিক

আরও পড়ুন
language Change