তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয়

বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান সাময়িক বরখাস্ত।সমর্থকদের মধ্যে ক্ষোভ

পাঠক সংখ্যা
638

বিশ্বনাথ সিলেট প্রতিনিধি: আরকুম আলী:
বিশ্বনাথ পৌরসভার নির্বাচিত ১ম মেয়র ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুবারের চেয়ারম্যান মুহিবুর রহমানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে আজ ২৭ জুন বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।এ ব্যাপারে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান আইনের আশ্রয় গ্রহণ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

আজ ২৭ জুন ২০২৪ বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ৪৬.০০.০০০০.০৬৪.৩২.২২২.
২০-৮৬০ নম্বর স্মারকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ আব্দুর রহমান স্বাক্ষরিত লিখিত প্রজ্ঞাপনে উল্লেখ করেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান, পিতা-মৃত কলমদর আলী, এর বিরুদ্ধে পৌর পরিষদের মাসিক সাধারণ সভা তার নিজ বাসভবনে অনুষ্ঠান করা, শহর সমন্বয় (TLCC) কমিটির সভা না করা, মাসিক সভার কার্যবিবরণীর কপি কাউন্সিলরদের না দেয়া, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা (ল্যান্ড ফিল্ড) স্থাপনা না করে শহরের প্রাণ কেন্দ্র প্রবাসী চত্ত্বরের পাশে জনগুরুত্বপূর্ণ জায়গায় ডাম্পিং করা, বিশ্বনাথবাসীর প্রাণ বলে খ্যাত বাসিয়া নদী পরিষ্কার না করে সেখানেও ময়লা আবর্জনা ডাম্পিং করা সংক্রান্ত আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে এবং যেহেতু, তিনি স্থানীয় সরকার বিভাগ কর্তৃক অনুমতি ব্যতিরেকে ২৪/০৬/২০২৪ তারিখে বহিঃবাংলাদেশ (যুক্তরাজ্য) গমন করেন,এবংযেহেতু, তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ (১) (খ) (ঘ) এবং (২) অনুযায়ী তাকে মেয়র এর পদ হতে অপসারণের কার্যক্রম শুরু করা হয়েছে; এবং
যেহেতু, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী কোন পৌরসভার মেয়র এর বিরুদ্ধে অপসারণের কার্যক্রম শুরু করা হলে অথবা ফৌজদারী মামলায় অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হলে, সেক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় মেয়র কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হলে, সরকার কর্তৃক লিখিত আদেশের মাধ্যমে মেয়র অথবা কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে মর্মে বিধান রয়েছে এবং যেহেতু, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হওয়ায় ‘পৌরসভা বা রাষ্ট্রের হানিকর কার্যকলাপে জড়িত থাকা’ এবং অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার দায়ে তাকে মেয়র এর পদ হতে অপসারণের কার্যক্রম শুরু করায়, তাঁর কর্তৃক সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভার মেয়র এর ক্ষমতা প্রয়োগ করা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।সেহেতু, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী জনাব মুহিবুর রহমান, পিতা-মৃত কলমদর আলী, গ্রাম: স্টেশন নতুন বাজার, মণ্ডলা, ডাকঘর: বিশ্বনাথ-৩১৩০, উপজেলা: বিশ্বনাথ, জেলা: সিলেট ও মেয়র বিশ্বনাথ পৌরসভা কে বিশ্বনাথ পৌরসভার মেয়র এর পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ ব্যাপারে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান বলেন, একটি ষড়যন্ত্রকারী মহল প্রভাবশালী উপরওয়ালা নেতা কর্তৃক প্রভাবিত হইয়া স্বীয় রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষে অন্যায় ও বেআইনীভাবে আমাকে আমার পদ থেকে অপসারণে মেতে উঠেছে।কোন অবস্থাতেই তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। আমরা আইনের আশ্রয় গ্রহণ করছি।
এ প্রসঙ্গে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার জানিয়েছেন আমি মন্ত্রণালয় থেকে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান এর বরখাস্তের প্রজ্ঞাপন পেয়েছি।
এদিকে মেয়র মুহিবুর রহমানকে বরখাস্তের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন তার সমর্থক ও শুভাকাঙ্খীরা।আর মেয়রকে বরখাস্ত করায় তার বিরোধী পক্ষ বিভিন্ন সোসিয়াল মিডিয়ায় সীমাহীন আনন্দ উল্লাসে মেতে উঠেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির কম্বল ও খাবার বিতরন

স্টাফ রিপোর্টার॥ শীতের তীব্রতায় বিপর্যস্ত অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে প্রতিবছরের মতো এবারও প্রায় ৮০০ আটশত অসহায় দুস্থ মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে।গত ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত ঢাকার সায়দাবাদ, খিলগাঁও, মায়াকানন, গোলাপবাগ, মিরপুর শাহ্ আলী মাজার,শাহাজাহানপুর,পোস্তগোলা,হাজারীবাগ, কাজলা,শ্যামপুর বালুর মাঠ সংলগ্ন এলাকায় কম্বল বিতরণ করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি (সিইসি) কমিটির চেয়ারম্যান- দৈনিক স্বাধীনজনতা২৪.নিউজ ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রায়হান)। হতদরিদ্র রাস্তায় দিন কাটানো শ্রেণির মানুষ কম্বল পেয়ে শীত নিবারণের সুযোগ লাভ করেছে। সংগঠন এর অন্যান্য কর্মকর্তারা কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন। মোঃ রফিকুল ইসলাম (রায়হান) বলেন, শীত-দুর্যোগ-দুঃসময়ে আমরা এই অসহায় দুস্থ মানুষদের সাধ্যমতো নিজের ব্যাক্তিগত খরছে সংগঠন এর নামে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। রফিকুল ইসলাম (রায়হান) বলেন, শীতের

আরও পড়ুন
language Change