তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন নেইমারকে নিয়েই ছক কষছেন আনচেলত্তি ফটিকছড়ি উত্তর উপজেলা ও হালদা থানা অনুমোদন সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা নবাবগঞ্জ থানা মহিলা দলের সভাপতি সহ ১০ জন মহিলা দলের নেত্রীর পদত্যাগ চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা গায়ে হলুদের আগের দিন কনের রহস্যজনক মৃত্যু মৌলভীবাজারে জমিজমা বিরোধের জেরে মতিনকে হত্যা, আপন ৩ ভাই-১ বোন ও ভাইয়ের স্ত্রীসহ গ্রেফতার ৫ নকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা আমি এখনো সংসদ সদস্য, ভুলে যাবেন না-রাঙামাটিতে ফিরে দীপেন দেওয়ান সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ: সওজের মামলা,গ্রেফতার শ্রীমঙ্গলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে: প্লেকার্ড হাতে স্থানীয়দের বিক্ষাভ খাগড়াছড়ির জশোয়া দেওয়ান ৪৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক নীরিহ এক ব্যাক্তির জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ জাতীয় স্টার্টআপ প্রদর্শনীতে দেশের সেরা ১০ এ গলাচিপার এন জেড আলিম মাদ্রাসা লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী মাসিক রেগুলার মিটিং ও পরিচিতি সভা সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত আনারসের পাশে জায়গা করে নিচ্ছে কাজুবাদাম মধুপুরে ফ্যানের সাথে ঝুলে যুবকের আত্মহত্যা পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর রাজধানীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ৩ আজ থেকে শুরু হলো এইচএসসি পরীক্ষা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

জসিমের ‘কেলেঙ্কারির’ বিরুদ্ধে ব্যবস্থার তথ্য জানতে চায় আইডিআরএ

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:

যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের স্থায়ী আমানতের (এফডিআর) প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়ে তা জীবন বীমায় রূপান্তর করে জালিয়াতি ও প্রতারণায় জড়িত কোম্পানির সাবেক এএমডি ও এনআরবি ইসলামিক লাইফের বর্তমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার অগ্রগতি জানতে চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)।

তিনি ছাড়াও যমুনা লাইফের তৎকালীন সিইও মো. কামরুল হাসান খন্দকার ও এসএএমডি মো. রবিউল ইসলামের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছে সংস্থাটি।

বুধবার (৩ জুলাই) কর্তৃপক্ষের পরিচালক (আইন) উপসচিব মোহা. আব্দুল মজিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ যমুনা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

একই কর্মকর্তা সাক্ষরিত অন্য একটি অফিস আদেশ দেওয়া হয়েছে এনআরবি ইসলামিক লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তাকে। ওই অফিস আদেশের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে- এই কোম্পানিতে চাকরি নেওয়ার সময় জসিম উদ্দিন পূর্বের কোম্পানির ছাড়পত্র দাখিল করেছে কিনা। আগামী ৩ কার্য দিবসের মধ্যে কর্তৃপক্ষকে এ তথ্য জানাতে বলা হয়েছে।

যমুনা লাইফের সিইওকে পাঠানো অফিস আদেশে বলা হয়েছে, যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে কোম্পানির ৯৩ জন গ্রাহকের অর্থ আত্মসাতের বিষয়ে তদন্ত করা হয়। কোম্পানির তৎকালীন সিইও জনাব মো. কামরুল হাসান খন্দকার, এএমডি জনাব মো. জসিম উদ্দিন, এসএএমডি জনাব মো. রবিউল ইসলাম উক্ত অর্থ আত্মসাতের সাথে জড়িত ছিলেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় এবং
কোম্পানিকে অবহিত করা হয়। উক্ত অর্থ আত্মসাতে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া তিনজনের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তার সর্বশেষ অবস্থার বিষয়টি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অবগত নয় ।

গত ২ জুলাই পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়, মো জসিম উদ্দিন এনআরবি ইসলামিক লাইফে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেছেন। যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে জসিম উদ্দিন অব্যাহতি নিয়েছেন কিনা এবং অব্যাহতি নিলে তাকে ছাড়পত্র প্রদান করা হয়েছে কিনা সে তথ্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে দাখিল করা প্রয়োজন। ইটি বিষয়ের তথ্য (প্রমাণকসহ) আগামী ৩ কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষ বরাবর দাখিল করার জন্য বলা হলো।

এনআরবি ইসলামিক লাইফের সিইওকে পাঠানো অফিস আদেশে বলা হয়েছে, ২ জুলাই পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়, মো. জসিম উদ্দিন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেছেন এবং উক্ত কোম্পানিতে যোগদানের
পূর্বে তিনি যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে এএমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্তৃপক্ষের জারিকৃত সার্কুলার অনুসারে এক কোম্পানির চাকরি থেকে অব্যাহতি প্রদান করে অন্য কোম্পানিতে যোগদান করলে পূর্বের কোম্পানির ছাড়পত্রের প্রয়োজন। এই অবস্থায় জসিম উদ্দিন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ছাড়পত্রসহ এনআরবি ইসলামিক লাইফে যোগদান করেছেন কিনা সে তথ্য (প্রমাণকসহ) আগামী ৩ কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষ বরাবর দাখিল করার জন্য বলা হলো।

জানা গেছে, মঙ্গলবার (২ জুলাই) “চট্টগ্রাম ‘কেলেঙ্কারি’র মাস্টারমাইন্ড জসিম এখন এনআরবি লাইফে!” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক পত্রিকাসহ কয়েকটি নিউজ পোর্টাল। ওই প্রতিবেদনে আইডিআরএ’র তদন্ত প্রতিবেদনের সূত্র উল্লেখ করে বলা হয়, যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রায় ৯৩ জন গ্রাহককে স্থায়ী আমানত বা এফডিআরের প্রতিশ্রুতি দিয়ে দুই কোটি ৩৪ লাখ ৯৫ হাজার টাকা জীবন বীমায় রূপান্তরের নেপথ্যের নায়ক জসিম উদ্দিন। এফডিআরে পাঁচ শতাংশ কমিশন হলেও সেখানে তারা এফডিআরের নামে টাকা নিয়ে জালিয়াতি করে তা সিঙ্গেল বীমায় রূপান্তর করে ৯৫ শতাংশ কমিশন বাগিয়ে নিয়েছে। এই জসিম উদ্দিন তখন অ্যাডিশনাল এমডির পাশাপাশি যমুনা লাইফের মার্কেটিং বিভাগেরও প্রধান ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তিনি নিজেই যেন মহাপরিচালক: স্বৈরাচার সরকার থেকে বর্তমান বহাল তবিয়তে ডিএডি শামস আরমান!”

  নিজস্ব প্রতিবেদক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একটি নাম বারবার উঠে আসে—ডিএডি শামস আরমান। স্বৈরাচার সরকারের আমল থেকে শুরু করে বর্তমান সময়েও যিনি একইভাবে অধিপত্য বজায় রেখেছেন। বিগত “ফেসবুক সরকারের” আমলে যেমন অতি-আস্থাভাজন ছিলেন তৎকালীন মহাপরিচালকের, ঠিক তেমনিভাবে বর্তমান ডিজিরও অন্যতম নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে দাপিয়ে বেড়াচ্ছেন। শামস আরমানের আচরণ দেখে অনেকেই কটাক্ষ করে বলেন, “তিনি নিজেই যেন মহাপরিচালক!” বাস্তবেও তার স্বেচ্ছাচারিতার ধরন অনেকটা সেরকমই। অধিদপ্তরের নিয়মনীতি, প্রশাসনিক কার্যক্রম এমনকি বদলির মতো স্পর্শকাতর বিষয়ে তার হস্তক্ষেপ এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। বদলি বাণিজ্য ও প্রশাসনিক দখলদারিত্ব: ফায়ার সার্ভিসে নিয়ম অনুযায়ী একই স্টেশনে তিন বছরের বেশি সময় কেউ কর্মরত থাকতে পারে না। এই নীতির আড়ালে তৈরি হয়েছে বদলি বাণিজ্যের সুবর্ণ ক্ষেত্র। অভিযোগ আছে, শামস আরমান বদলি সংক্রান্ত কাজে সরাসরি হস্তক্ষেপ করেন। প্রকৃতপক্ষে

আরও পড়ুন
language Change