তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক যুগের কথা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত সাতক্ষীরায় পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের চাপায় ছেলে নিহত, আহত শিক্ষক পিতা পাটকেলঘাটা বাজারে ইউএনওর অভিযান: ৩ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা সবুজায়নে বাঘাইহাট জোনের উদ্যোগ, পাহাড়ি-বাঙালি পরিবারের হাতে গাছের চারা হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ

কুমিল্লার অবৈধ ব্রিজ অপসারণের সময় প্রশাসনের সাথে দফায় দফায় সংর্ঘষ। সাংবাদিকের বাড়ীতে হামলা

পাঠক সংখ্যা
638

বিপ্লব নিয়োগী তন্ময়, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

মাছরাঙা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর অবশেষে কুমিল্লা-ব্রাহ্মণবাড়ীয়ার সীমান্ত এলাকা মুরাদনগরে অদের খালের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় অদের খালের উপর ব্যক্তিগত উদ্যোগে নির্মিত একটি অবৈধ ব্রীজকে ভেঙে দিয়েছে মুরাদনগর উপজেলা প্রশাসন।
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার জনগুরুত্বপূর্ণ নদী অদের খালে নৌ-রুট বিঘ্নিত করে ব্যক্তিগত উদ্যোগে নির্মিত একটি অবৈধ ব্রীজকে অপসারণের লক্ষ্যে বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে যায় মুরাদনগর উপজেলা প্রশাসন। এসময় উপজেলা সহকারী কমিশনার ভুমি নাসরিন সুলতানা নিপা, আকুবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুলসহ বাংগরাবাজার থানা পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ব্রীজটি উচ্ছেদ করতে গেলে ব্রিজটির নির্মাণকারীরা মারমুখী হয়ে উঠে। স্থানীয়রা জানায়, সুমন বাবু, জয়নাল, বাছির, জাহাঙ্গীরসহ বেশকিছু লোক দলবলে এসে হামলা চালায় এবং মরিচেরগুড়া মিশ্রিত পানি ও ইটপাটকেল কাঁচের বোতল নিক্ষেপ করতে থাকে। এ সময় পুলিশের সাথে কয়েক দফায় ধাওয়া পল্টা ধাওয়া চালে। তাদের ছোঁড়া মরিচের গুড়া মিশ্রিত পানি ও ইটপাটকেল স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল শিমুল সহ কয়েকজনের গায়ে আঘাত লাগে। এসময় মাছরাঙা টিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলসহ কয়েকজনকে বেশ কিছুক্ষন অবরুদ্ধ করে রাখে তারা। পরে ইন্সপেক্ট অমর চন্দ্র দাসের নেতৃত্বে বাংগরা বাজার থানা পুলিশের আরেকটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অবশেষে অনেক নাটকীয়তা শেষে অতিরিক্ত পুলিশ এনে বুধবার রাতে ব্রিজটিকে অপসারণ করা হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলেন, অবৈধ ব্রিজটি অপসারণই ছিলো আমাদের মূল টার্গেট। তাই, প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্যের সাথে মোকাবিলা করে কাজটি সম্পন্ন করা হয়েছে। এরপরও বারবার আইন অমান্য করতে থাকলে প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য যে, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার জনগুরুত্বপূর্ণ নদী অদের খালে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আশ্রাফপুর গ্রামের সুমন বাবু, এরশাদ, আজাদ, রফিক, আতাউর সহ কয়েকজন মিলে ব্যক্তিগত উদ্যোগে নদীর রাজাবাড়ী অংশে একটি ব্রিজ নির্মাণ করে। এতে নদীতে নৌ-চলাচল বন্ধ হয়ে যায়।
ব্রিজটি অপসারন সহ নদীটির নাব্যতা পূনরুদ্ধারে দাবী জানায় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্য কুমিল্লা। এদিকে নদী ও প্রকৃতি বিষয়ক সংগঠন তরী বাংলাদেশের পক্ষ থেকে অদের খালের রাজাবাড়ী অংশে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এনিয়ে গত ২৮ এপ্রিল মাছরাঙা টেলিভিশনসহ বেশকিছু গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রচার হলে বিষয়টি নজরে আসে কুমিল্লা জেলা প্রশাসনের। জেলা প্রশাসক খন্দকার মুহম্মদ মুশফিকুর রহমান এবং জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক কাবিরুল ইসলাম খান দীর্ঘ তদন্ত শেষে ব্রিজটি অপসারণের নির্দেশ দেন।
এদিকে এ ঘটনার পর থেকে নবীনগরের আশ্রাফপুরের সুমন বাবু, বাছির, জয়নাল ও রাজাবাড়ীর কাইয়ুমসহ একদল সন্ত্রাসী নদী পাড় হয়ে এসে মুরাদনগরের রাজাবাড়ীতে সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুলের বাড়ীতে এবং সাংবাদিক রাশেদ, জাকির, জাবেদ ও জিহাদের উপর কয়েক দফায় হামলা চালিয়ে আহত করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিলো।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকায় জামায়াতের ১৭ প্রার্থীর ১৩ জন কোটিপতি

ঢাকায় জামায়াতের ১৭ প্রার্থীর ১৩ জন কোটিপতি

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা জেলা ও মহানগরে ২০টি আসনের মধ্যে জামায়াতে ইসলামী ১৭টিতে প্রার্থী দিয়েছে। ১৭ জনের মধ্যে ১৩ জন কোটিপতি; অর্থাৎ তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য কোটি টাকা বা তার বেশি। সবচেয়ে বেশি সম্পদ (স্থাবর ও অস্থাবর) ঢাকা-৭ আসনে (চকবাজার, বংশালসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা) জামায়াতের প্রার্থী মো. এনায়াত উল্লার। মূল্য প্রায় ১১৬ কোটি টাকা। ঋণও তাঁর বেশি, প্রায় ৮৩ কোটি টাকা। ঢাকায় জামায়াতের প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম আয় ঢাকা-১২ আসনের (তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও রমনার একাংশ) মো. সাইফুল আলমের। তিনি বছরে আয় করেন এক লাখ টাকার কিছু বেশি, মাসে প্রায় সাড়ে আট হাজার টাকা। সম্পদ সবচেয়ে কম ঢাকা-১৯ আসনে (সাভার, আশুলিয়া প্রভৃতি এলাকা) জামায়াতের প্রার্থী মো. আফজাল হোসাইনের। মূল্য ১৯ লাখ ৩৯ হাজার। যদিও হলফনামায় তিনি পৈতৃক

আরও পড়ুন
language Change