তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ ভোলাহাটে সরকারী রাস্তার ড্রেন পরিষ্কার করলেন যুব উন্নয়ন ক্লাব ঝিনাইগাতীতে উত্তরণ অ্যালামনাইয়ের কার্যনির্বাহী কমিটি ঘোষণা ঝালকাঠি সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠিত রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন রংপুরে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ কেশবপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশী মদ সহ আটক ১ আপন ভাই-বোনকে যাকাতের টাকা দেয়া যাবে কি? পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন পুঁজিবাজারে লেনদেন কমেছে ২৪ শতাংশ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ খুলনায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামি সায়মন গ্রেফতার সঠিকভাবে দায়িত্ব পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী খুলনার চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলার প্রধান আসামি শিপন গ্রেফতার হত্যা মামলায় মা-বাবাসহ ছেলে গ্রেফতার রামগড়ে জ্বালানি তেলের সংকট, তেল দোকানে উপচে পড়া ভিড় সাদাকাতুল ফিতরের আলোচনা: মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান ভারতে ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান আমতলীতে খাস জমি নিয়ে সংঘর্ষ, আহত-৭ মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পুর্ন পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রীর মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী

দুমকি উপজেলা পরিষদের সিএ ইউএনও চেয়ারম্যানের চেয়েও ক্ষমতাবান অর্ধকোটি টাকার দিয়ে প্রতারণা

পাঠক সংখ্যা
638

পটুয়াখালী প্রতিনিধি: উপজেলা চেয়ারম্যান নাকি তার পকেটে থাকে, রয়েছে একাধিক সন্ত্রাসী বাহিনী। অলিউর নামে উপজেলা পরিষদের এক কম্পিউটার অপারেটর চাকুরী বিধি ভঙ্গ করে উপজেলার বড় ঠিকাদার বনে গেছেন। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির সদস্য পদে রয়েছেন। যা চাকুরী বিধি সম্পূর্ণ পরিপন্থী। নিজের ঠিকাদারি ব্যবসার অংশীদারের থেকে প্রতারণার মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। উপজেলার ঠিকাদারদের কাজ কিনে নেয় আবার কখনো বিক্রি করতে বাধ্য করেন এই চতুর দুর্নীতিবাজ কম্পিউটার অপারেটর। পার্টনারের মাধ্যমে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানে নামে ঠিকাদারি পরিচালনা সহ দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন।

তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলা পরিষদে কম্পিউটার অপারেটর (সিএ) অলিউর রহমান। আব্দুল জলিল হাওলাদার নামের এক ঠিকাদারকে সাথে নিয়ে ব্যবসার অংশীদার হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সাইটে ঠিকাদারি ব্যাবসার কার্য পরিচালনা করে আসছিল অলিউর রহমান। সম্প্রতি তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন ব্যবসায়িক অংশীদার আব্দুল জলিল হাওলাদার।

ভুক্তভোগী ঠিকাদার প্রতারণার প্রতিকার চেয়ে ইতিমধ্যেই প্রধান শিক্ষা প্রকৌশলী, জেলা প্রশাসক, বরাবর অভিযোগ করার পাশাপাশি আদালতে মামলা দায়ের করেছেন। যা পিবিআইয়ের তদন্তধিন রয়েছে।

ভুক্তভোগী ঠিকাদারের তার লিখিত অভিযোগে জানা গেছে, বিগত তিন বছর পূর্বে এ একই উপজেলার জলিল হাওলাদার এবং অলিউর রহমান যৌথভাবে ঠিকাদারি ব্যবসা শুরু করেন। এসময় জলিল ২১ লাখ টাকা মূলধন হিসেবে অলিউরকে প্রদান করেন। মূলধন ছাড়াও গত কয়েক বছরে বেশ কয়েকটি ঠিকাদারি কর্মকাণ্ড সম্পন্ন করার লাভের টাকা অলিউরের কাছে গচ্ছিত রাখেন আব্দুল জলিল। যৌথভাবে তারা দুমকি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবন, শ্রীরামপুর ইউনিয়নে ত্রানের ব্রিজ, আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়নে আপতারন্নেসা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন, দুমকি উপজেলা পরিষদের ভাউন্ডারী ওয়াল এবং বাকেরগঞ্জ আইডিয়াল টেকনিক্যাল কলেজ ভবন নির্মান করেন। এসব কাজগুলো তারা বরগুনার কামাল এন্টারপ্রাইজ এবং বরিশালের কিশোর এন্টারপ্রাইজের নামে সম্পন্ন করেন। তাদের দুজনের অংশীদারিত্বমূলক ব্যবসার নির্মাণ কাজের খরচের যাবতীয় হিসাব, লাভ ও মূলধন সবসময়ই অলিউরের কাছে গচ্ছিত রেখেছেন বলে জানান তিনি।

ভুক্তভোগী জলিল আরও বলেন, অলিউরকে সরল মনে তিনি বিশ্বাস করে সব কিছু তার উপর ন্যস্ত করেন। কাজ শেষে তাদের প্রায় ৪০ লাখ টাকা লাভ হয়। অলিউর কাছে লভ্যাংশের অর্ধেক এবং মূলধন বাবদ সর্বমোট ৪০ লাখ টাকা পাওনা হয়। জলিল এই টাকা অলিউরের কাছে চাইলে আজ দিব কাল দিব বলে ঘুরাতে থাকে। এক পর্যায়ে ভাড়াটে মাস্তান দিয়ে জলিলকে জিম্মি করে বরগুনা শিক্ষা প্রকৌশল অফিসের সামনে বেশকিছু সন্ত্রাসীদের সহায়তায় আটকে তিনটি অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এবং বেশ কিছু বিল ভাউচারে জোর পূর্বক স্বাক্ষর নেয়। এরপরে অলিউল বলে বেড়ায় তার কাছে জলিল কোন টাকা পয়সা পাবে না।

বর্তমানে জলিলকে বিভিন্ন রকম প্রাণনাশের ভয় ভীতি দেখানো সহ হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। সন্ত্রাসী বাহিনী নিয়ে জলিলকে আটকে সাদা স্ট্যাম্প ও বিল ভাউচার এর স্বাক্ষর নেওয়া পর নিরুপায় হয়ে প্রতারণা থেকে মুক্তি পেতে আদালত জেলা প্রশাসক ও প্রধান শিক্ষা প্রকৌশলীর নিকট আবেদন করেও কোন প্রকার অধিকার মিলছে না তার। ওলিউর হুমকি দিয়ে বেড়ায় যে তুই কোন টাকা পাবি না। বাড়াবাড়ি করলে তোকে ৫ লাখ টাকা কন্টাক্ট দিয়ে খুন করে ফেলবো।

একদিকে ব্যবসার মূলধন এবং লাভের টাকা হারিয়ে এখন দিশেহারা অন্যদিকে নিজের প্রাণহানির আশঙ্কা আতঙ্কে দিন কাটছে আব্দুল জলিলের। তিনি এ টাকা পাওয়ার জন্য আত্মীয়-স্বজনসহ বিভিন্ন ব্যক্তির কাছে দেনদরবার করেও কোনো ফল পাননি। টাকা দাবি করায় অলিউর তাকে মিথ্যা মামলায় দেওয়ারও হুমকি দিচ্ছে। এমনকি ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তাকে খুন করারও পায়তারা করতেছে।

স্থানীয় বেশ কয়েকজন ঠিকাদার সূত্রে জানা গেছে, ওলিউরের প্রভাব-প্রতিপত্তি এতটাই যে উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা, নির্বাহী কর্মকর্তা, এসিলেন্ট সহ উপজেলার সকল কর্মকর্তারদের সেক্রেট মিশন সফল করার হাতিয়ার হিসেবে পরিচিত।

উল্লেখ্য, ওলিউর একজন সরকারি কর্মচারী হয়েও তিনি চাকরি বিধি লঙ্ঘন করে তার ছেলের নামে লাইসেন্স করে এবং বিভিন্ন ব্যক্তির লাইসেন্সের মাধ্যমে ঠিকাদারি ব্যবসা করছেন । সে এ ব্যবসার নামে জলিলসহ আরও একাধিক ব্যক্তির নিকট থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে পটুয়াখালী জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ রয়েছে।

উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর ওলিউরের বিরুদ্ধে এসব অভিযোগের ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা আছে এ বিষয়ে আমি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে তাঁর মুঠোফোনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কয়েকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এসব অভিযোগের বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, অলিউর ছেলেটা অনেক ভালো। সে উপজেলার সকল কর্মকর্তাদের মন রক্ষা করে চলতে পারে।

এ ব্যাপারে অভিযুক্ত অলিউর এর সাথে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মাঠে নামছেন আজ ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

মাঠে নামছেন আজ ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

ডেস্ক রেপোর্টঃ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ থেকে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছেন। এ ছাড়া সেনাবাহিনীর আরও সদস্যসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে নামছেন আজ। রোববার ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন। শনিবার ৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এসব তথ্য জানান। ইসি মাছউদ বলেন, সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে। রোববার থেকে আরও যুক্ত হবে। আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে-পরে সাত দিন থাকবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি। তারা সবাই বলেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভালো এবং নির্বাচনের জন্য সহায়ক আছে। নির্বাচন কমিশনার বলেন, সব ব্যালট বাক্স জেলায় জেলায় পাঠানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা সেগুলা গ্রহণ করছেন। এখন সবাই ভোটের প্রস্তুতিতে ব্যস্ত। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা

আরও পড়ুন
language Change