তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু খুলনায় ইজিবাইকের ধাক্কায় খুবি ছাত্রীর মর্মান্তিক মৃত্যু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে প্রকল্পের অর্থ গিলে খাচ্ছে ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনকারী’ সিন্ডিকেট রেশমের উন্নয়নে কাজ করছে সরকার-বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর গণপূর্তের অজেয় সিন্ডিকেট প্রধান লতিফুল ইমামের পেছনে নামাজ পড়লে কি কোনো সুরা পড়তে হবে? শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন এবং গুরুতর আহত এক বিরোধীদলীয় নেতার এপিএস হলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী ট্রাক জব্দ-আটক ৪ সাগরের তল পাওয়া গেলেও অতীত সরকারের দুর্নীতির সীমানা বের করা যায় না রোগীকে জাল সনদ প্রদান, চিকিৎসক কারাগারে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: ট্রাইব্যুনালে সাবেক ডিআইজি জলিল সাতক্ষীরা সাব-রেজিস্ট্রি অফিসে দালালচক্রের তাণ্ডব বিএনপির তিন নেতাকে সব দলীয় পদ থেকে বহিষ্কার ডিসিসির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মুগ্ধের পিতার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে পুলিশ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুই পরিচালক (চঃ দাঃ) এর খুঁটির জোর কোথায়? সখীপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ সিরাজগঞ্জে জ্বালানি সংগ্রহে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক শিখরের ‘ভায়রা’ দুর্নীতিবাজ প্রকৌশলী আইয়ুব শাস্তির বদলে পেলেন পুরস্কার স্বামীর গলাকাটা দেহের পাশে সন্তানদের নিয়ে রাত কাটালেন স্ত্রী কীভাবে হাম ছড়ায় এবং লক্ষণ কী? ফায়ার সার্ভিসে বিতর্কিত পদায়ন ও স্বাধীনতা দিবসের প্যারেড কেলেংকারি হিজবুল্লাহর সঙ্গে ভয়াবহ সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২ অভিনেতা রাহুলের প্রয়াণে মুছে গেল সব তিক্ততা, যা বললেন অনন্যা গুহ সিরাজগঞ্জে মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ ১০ বছরে পাচারের টাকায় ২৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব মোংলায় চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা মোংলায় ওয়াইল্ডটিমের উদ্যোগে বনজীবীদের মাঝে প্রশিক্ষণের আয়োজন ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল দীঘিনালায় তেলের তীব্র সংকট আর্জেন্টিনার শেষ হোম ম্যাচের সূচিতে পরিবর্তন সিরাজগঞ্জের সলঙ্গায় লাখ লাখ জাল নোটসহ আটক ২ সিরাজগঞ্জে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা আরও বাড়ল স্বর্ণের দাম সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ অবৈধ মজুতবিরোধী অভিযানে ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটার জ্বালানি দুপুরের মধ্যে ঢাকাসহ ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা আওয়ামী লীগ নেতা মান্নান ভূঁইয়ার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী ইউনাইটেড গ্রুপের কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

যুগান্তরের সাংবাদিক ও তার পরিবারের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের বাসায় ঢুকে হামলার চেষ্টা ও সপরিবারের হত্যার হুমকির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট কলেজ রোডে ওই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১১ ও ১২ জুলাই যুগান্তরের অনলাইন ও প্রিন্ট ভার্সনে ইউএনওর বদলি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়া ইউএনও, জাদুকাটা নদী সেতু, ভূমিমন্ত্রীর বক্তব্য সংবলিত জাদুকাটা নদীতে ড্রেজার জব্দ ও ড্রেজার মালিকদের গ্রেফতারের নির্দেশ, বাদাঘাট বাজারে ভারতীয় বিড়ি জব্দ, কলাগাঁও সীমান্ত ছড়া নদীর বালু উত্তোলন সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়। এ সংবাদ প্রকাশের জের ধরে ১২ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে দলবল নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট কলেজ রোডের বাসায় প্রবেশ করেন। যুগান্তরে এসব প্রতিবেদন প্রকাশের কারণ জানতে চেয়ে কেঁচি গেট খুলে হামলার অপচেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হতে দেখে ভবিষ্যতে যুগান্তরে কোনো ধরনের সংবাদ প্রকাশ কিংবা তথ্যের জন্য থানার ওসি-ইউএনওকে ফোন করলে পরিবারের সব সদস্যসহ সাংবাদিক আজাদকে প্রাণনাশের হুমকি দিয়ে চেয়ারম্যান আফতাব তার দলবল নিয়ে চলে যান।

বক্তারা বলেন, এরপর থেকেই চেয়ারম্যান আফতাব ও তার দলবলের হুমকির মুখে সাংবাদিক আজাদ ও তার সহধর্মিণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রয়াত মুক্তিযোদ্ধার সন্তান বাসায় অবরুদ্ধ হয়ে আছেন। এটি স্বাধীন সাংবাদিকতার উপর নগ্ন হস্তক্ষেপ দাবি করে বক্তারা বলেন, অবিলম্বে হুমকিদাতাদের আইনের আওতায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যাতে ভবিষ্যতে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক-শিক্ষক দম্পতিকে সপরিবারে প্রাণনাশের হুমকি দিয়ে বাসায় অবরুদ্ধ করে রাখার অপচেষ্টা করতে না পারে।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক আজাদ ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা জোরদার করা ও অবরুদ্ধ অবস্থা থেকে বের করে আনার দাবি তুলেন সরকার প্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- এলাকাবাসীর পক্ষে সমাজসেবক সামসু মিয়া, ব্যবসায়ী আবুল হোসেন, সারোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধার সন্তান আলীম উদ্দিন, জাহাঙ্গীর আলম, সাংবাদিক এমএ রাজ্জাক, হাসান বশির, রাহাদ হাসান মুন্না, আব্দুল মান্নান, রোকন উদ্দিন, সাবজল হোসাইন প্রমুখ।

এছাড়া উপজেলার কামড়াবন্দ, বাদাঘাটবাসীসহ উপজেলার একাধিক গ্রাম থেকে আসা মানুষজন, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইউএনওর বদলি সংক্রান্ত প্রতিবেদন ছাড়াও এর পূর্বে ধারাবাহিকভাবে দৈনিক যুগান্তরে ‘জাদুকাটা নদীর উপর নির্মাণাধীন সেতুতে ড্রেজারের ধাক্কায় প্রায় ৬ কোটি টাকার ক্ষয়-ক্ষতি, ড্রেজার মেশিন জব্দ ও ড্রেজার মালিকদের গ্রেফতারে ভূমিমন্ত্রীর নির্দেশ, বাদাঘাট বাজারে ভারতীয় বিড়ির চালান জব্দ, কলাগাঁও সীমান্ত ছড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং নৌপথে চাঁদাবাজির প্রতিবেদন প্রকাশিত হয়।

এরপর থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব নিজেই মুঠোফোন এবং বিভিন্ন সময় তার লোকজন দিয়ে বিভিন্নভাবে হাবিব সরোয়ার আজাদকে হুমকি ধমকি দিয়ে আসছে।

বুধবার দুপুরে উপজেলার সাংবাদিক আজাদের সহধর্মিণী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার মুখেও অদৃশ্য শক্তির প্রভাবে গেল শুক্রবার বিকালের পর থেকেই আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার মধ্যে বাসায় অবরুদ্ধ অবস্থায় আছি।

উল্লেখ্য, এ ঘটনার পর রাতেই সাংবাদিক আজাদ নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাবসহ তার দলবলে থাকা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় জিডি করেছেন।
সুনামগঞ্জ, সিলেট, ঢাকা:১৭.০৭.২৪

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিজিবির অভিযানে গুলিসহ অবৈধ অস্ত্র উদ্ধার

বিজিবির অভিযানে গুলিসহ অবৈধ অস্ত্র উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ১টি চৌকষ দল ২৭ নভেম্বর আনুমানিক রাত ৯ ঘটিকায় অভিযান চালিয়ে অবৈধ ৩ টি বিদেশী ওয়ান শুটারগান ও ৬ টি রাউন্ড গুলি উদ্ধার করে। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে দুষ্কৃতিকারী /সন্ত্রাসী কর্তৃক সীমান্ত দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের সম্ভাবনা থাকায় বিজিবি মহাপরিচালক মহোদয় চোরা চালান বন্ধে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। মহাপরিচালকের নির্দেশনায় আলোকে চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারে । সেই লক্ষ্যে গত একমাস যাবৎ অত্র ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা টহল তৎপরতা সহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তৎপ্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯

আরও পড়ুন
language Change