তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
তিন দিন স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ ঈদের পরে নতুনরুপে আসছে মোহনা টিভির জনপ্রিয় অনুষ্ঠান “সাড়া দাও বাংলাদেশ” বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত কুয়াকাটায় দুর্বৃত্তদের আগুনে জেলের জাল ও নৌকা পুড়ে ছাই সিন্দুকছড়ি জোনের উদ্যোগে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সদস্য আটক কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ ঝিনাইগাতী-নকলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং ঝিনাইগাতীতে ভিজিএফের চাল পেল ১২ হাজার ৬৩০ পরিবার ঝিনাইগাতীর মেধাবী ছাত্র হৃদয় চক্রবর্তী ৪৫ তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুতে ভাঙচুর খুলনায় ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগে লঙ্কাকাণ্ড পরিচ্ছন্নতার ঝাড়ু হাতে নামবে সংসদ সদস্যরা ভক্তদের কাছে পিয়ার বার্তা: এই পথটাকে উপভোগ করুন লাইলাতুল কদরের রাতে ইবাদত, জিকির ও দোয়ার ফজিলত ঝগড়া এড়িয়ে গেলে কি সম্পর্ক সত্যিই সুখী থাকে দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেফতার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক আগুনে ১২টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় দেড় কোটি টাকা খুলনার ডুমুরিয়াকে জিরো কমপ্লেইন থানায় রূপান্তরের উদ্যোগ সংসদ অধিবেশনে দর্শকসারিতে ড. ইউনূস ও তারেক পরিবারের সদস্যরা খুলনায় ব্যবসায়ী ও ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম মৌলভীবাজারে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন শেরপুরে পুলিশের অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে ইফতার মাহফিল ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন: নাহিদ ইসলাম সিরাজগঞ্জে শহীদ পুলিশ পরিবারের মাঝে আইজিপির ঈদ উপহার বিতরণ বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পাবে কোন দেশ ধুনটে ইউপি কার্যালয়েই বাদী ও নারীকে মারধরের অভিযোগ জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে বিপিসির নতুন সিদ্ধান্ত ত্যাগ, নির্যাতন সহ্য করেও বিএনপি'র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া মব করে ৭০ হাজারের বেতন ৫ লাখ যুদ্ধ বন্ধে যে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট হাসপাতালে মির্জা আব্বাস জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল গোয়েন্দা প্রতিবেদন উপেক্ষা বিটিভির প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে মনিরুল! কাজ শেষ না হতেই বিল পরিশোধ গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের আদালতের রায় না মেনে নদী দখল করে দেশবন্ধু সিমেন্ট ফ্যাক্টরির কার্যক্রম দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো প্রধানমন্ত্রী ফের রাজউকের প্রধান প্রকৌশলী হতে চান আওয়ামী দোসর উজ্জ্বল মল্লিক স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদের প্রথম অধিবেশন বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ

সাংবাদিক হাসান মেহেদীর মৃত্যুর তদন্ত ও বিচার দাবি রিপোর্টার্স উইদাউট বর্ডারসের

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত  ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদীর মৃত্যুর ঘটনা তদন্ত করে দায়ীদের বিচারের দাবি জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস—আরএসএফ।

গত ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে সাংবাদিক হাসান মেহেদীর মৃত্যুর পরদিন ১৯ জুলাই বিশ্বজুড়ে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের নিয়ে কাজ করা এ আন্তর্জাতিক সংগঠনটি এক বিবৃতিতে এই দাবি জানায়।

বিবৃতিতে আরএসএফ বলেছে, সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করার হাইকোর্টের সিদ্ধান্তের ফলে শুরু হওয়া আন্দোলন গত ১৫ জুলাই থেকে সহিংস রূপ নেয়। এসময় পুলিশ, ছাত্র এবং সরকার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে সংবাদ সংগ্রহের সময় ১৮ জুলাই ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী নিহত হন।

হাসান মেহেদীর মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে আরএসএফ বাংলাদেশ সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানায়।

আরএসএফ বলেছে, ১৮ জুলাই পর্যন্ত আরও ৩০ জন সাংবাদিক লাঞ্ছিত ও আহত হন। এরমধ্যে কয়েকজন পুলিশের মারধর বা গুলির শিকার হয়েছেন। কেউ কেউ ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের আক্রমণের শিকার হয়েছেন।

বিবৃতিতে আরএসএফের দক্ষিণ এশিয়া ডেস্কের প্রধান সেলিয়া মার্সিয়ার বলেন, ‘বিক্ষোভ কভার করার সময় একজন সাংবাদিকের মৃত্যু হওয়া খুবই আতঙ্কজনক। সাংবাদিকদের বিরুদ্ধে একাধিক সহিংস আক্রমণ দেখা অগ্রহণযোগ্য।’

কর্তৃপক্ষকে অবিলম্বে সাংবাদিকদের নিরাপত্তা ও তথ্যের অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আরএসএফ মিডিয়া পেশাদারদের ওপর যে নৃশংস সহিংসতা ঘটেছে সেসবের নিন্দা এবং পাশাপাশি এসব ঘটনায় দোষীদের চিহ্নিত করার দাবি জানায়।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই বিকাল সাড়ে পাঁচটার দিকে যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে টোল প্লাজার ওপরের অংশে গুলিবিদ্ধ হন ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদী।

সেখানে থাকা প্রত্যক্ষদর্শী সাংবাদিক দৈনিক বাংলাদেশের আলোর স্টাফ রিপোর্টার ইমাম হোসেন ইমন জানান, গুলিবিদ্ধ হওয়ার পর প্রায় ১০ মিনিট সড়কে পড়ে থাকার পর হাসান মেহেদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

ইমাম হোসেন ইমন জানান, ওইদিন অন্য সাংবাদিকদের সঙ্গে থেকে পুলিশের পাশে দাঁড়িয়েই সংবাদ সংগ্রহ করেন হাসান মেহেদী। বিকালে পুলিশের একটি এপিসি থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশে টিয়ারশেল ও গুলি ছোড়া হচ্ছিল। এসময় হাসান মেহেদী গুলিবিদ্ধ হন। তার মুখ, গলা ও বুকে শরীরে অসংখ্য ছররা গুলির চিহ্ন দেখা যায়।
এদিকে গত শুক্রবার সকালে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে হাসান মেহেদীর মরদেহ আনা হয় রাজধানীর রমনার ইস্কাটন গার্ডেনের ঢাকা টাইমস অফিস প্রাঙ্গণে। এসময় সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হয়।

ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার হাসান মেহেদী দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত ছিলেন। ঢাকায় তিনি কেরাণীগঞ্জ এলাকায় পরিবারসহ থাকতেন। তার সাত মাস ও চার বছর বয়সী দুই কন্যা শিশু রয়েছে।

হাসান মেহেদীর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার হোসনাবাদ গ্রামে। গত শনিবার দুপুরে সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি

নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি

আদালত প্রতিবেদক॥ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানোসহ মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে তার বিরুদ্ধে মামলা গ্রহণ করে এ সমন জারি করেন। এর আগে সকালে রমনা থানার জাতীয়তাবাদী দলের সভাপতি মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। বেলা সাড়ে ১১টায় মামলাটি গ্রহণ যোগ্যতার বিষয়ে শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন আদালত। এরপর নাসিরুদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে ওই সমন জারি করেন বিচারক। মামলায় বাদী পক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, মামলায় নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে তিনটি ধারায় অভিযোগ আনা হয়। তবে আদলাত মানহানিসহ দু’টি ধারা আমলে নিয়ে মামলাটি গ্রহণ করেছেন। এ মামলায় নাসিরুদ্দিন পাটোয়রির বিরুদ্ধে

আরও পড়ুন
language Change