তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ দোকানপাট ভাংচুর ও বাড়ি ঘরে আগুন,আহত ১৫

পাঠক সংখ্যা
638

 

ইসরাফিল শেখ:

জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ও আধিপত্যকে কেন্দ্র করে বুধবার দুপুরে উল্লাপাড়া পৌর বাজারে উপজেলার ৩টি গ্রামবাসীর মধ্যে সৃষ্ট সংঘর্ষে অন্ততঃ ১৫ জন আহত হয়। এদের মধ্যে মামুন সরকার (৪৪) নামের এক ব্যবসায়ীর অবস্থা গুরুতর।
তাকে সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতা পাট ও তেলের গুদামসহ ৪টি গুদাম ও পৌর কাউন্সিলর নজরুল ইসলাম লেবুর বাড়িসহ অন্ততঃ ৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেই সাথে অন্ততঃ ১১টি দোকান ভাংচুর ও পুড়িয়ে দেওয়া হয়। এ অবস্থায় সেনাবাহিনীর সদস্য ও উল্লাপাড়া থানা পুলিশ সেই সাথে ফায়ার সার্ভিসের ইউনিট সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।
স্থানীয়রা জানান, উল্লাপাড়া পৌর বাজারে একটি জায়গা নিয়ে হ্যালো উল্লাপাড়ার স্বত্তাধিকারী মোঃ তোতা সঙ্গে ব্যবসায়ী আমিনুল সরকার ও রাম কর্মকারের পূর্ব গোলযোগের জের ধরে বুধবার সকালে পৌর বাজারে মাছের দোকানে তোতার আত্মীয় ঝিকিড়া মহল্লার বাবলু এবং চর সাতবাড়ীয়া গ্রামের ব্যবসায়ী আমিনুল সরকারের বড় ছেলে মামুনের সঙ্গে কথা কাটাকাটি এবং মারপিট হয়। এতে মামুন গুরুতর আহত হন।
পাশাপাশি আহত হন প্রতিপক্ষ বাবলুও। পরে বাবলুর তালুকদারপাড়া মহল্লার শতাধিক লোক রামদা, ফলা, লোহার রড, ও লাঠি সোটা নিয়ে বাজারে মামুনের ও তার স্বজনদের কয়েকটি দোকান ভাংচুর করে। এই ঘটনা ছড়িয়ে পড়লে আহত মামুনের বাড়ি পার্শ্ববতী চর সাতবাড়ীয়া এবং লাগোয়া রামকান্তপুর গ্রামের মসজিদের মাইক থেকে ঘোষনা দিয়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে হামলা করে। হামলার এক পর্যায়ে বাবলুর দলের লোকজনেরও গুদাম এবং বাড়ি ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ সেনা সদস্যদের নিয়ে পাটবন্দরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।
উল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, সেনা বাহিনীর সদস্যদের সহযোগিতায় তারা সংঘর্ষ নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছেন। তবে বিচ্ছিন্নভাবে সংঘর্ষে অংশ নেওয়া দুই পক্ষের লোকজন পৌর বাজারের বিভিন্ন গুদাম, দোকানপাট এবং ঝিকিড়া মহল্লার বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি শান্ত করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন। উভয়পক্ষের মধ্যে বিচ্ছিনভাবে গোলযোগ চলছিল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইউপি চেয়ারম্যানের নির্দেশে মুক্তিযোদ্ধাকে হেনস্তার অভিযোগ

  নিজস্ব প্রতিনিধি।। বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ১৪ নং নিয়ামতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির ষড়যন্ত্র করে বীর মুক্তিযোদ্ধা মোঃ শেখ হারুন-উর-রশিদকে পরিষদে ডেকে তার সন্ত্রাসী গুন্ডাপান্ডা দিয়ে প্রকাশ্যে লোকজনের সামনে অপমান অপদস্তসহ খুন ও গুম করার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষটি নিয়ে সংশ্লিষ্ট থানায় ও পিবিআইর কাছে বীর মুক্তিযোদ্ধা সাধারন ডায়রী ও অভিযোগ দাখিল করেছে। অভিযোগে  উল্লেখ করা হয় সন্ত্রাসী ও মাস্তান সাইদুর রহমান রিপন ও শেখ ছিদ্দিকুর রহমান  চেয়ারম্যানের মদদে পরিষদের ভিতরেই প্রকাশ্যে খুন ও গুম করাসহ অকথ্য ভাষায় গালীগালাজ করে। উক্ত অভিযোগের উপর পিবিআইর জনৈক কর্মকর্তা ও থানার পুলিশ পরিদর্শক আলমগীর হোসেন তদন্ত করে বাদীর মুল বিষয় এড়িয়ে প্রতিবেদন দাখিল করে। আদালতে দাখিলকৃত প্রতিবেদনে বীর মুক্তিযোদ্ধা মোঃ শেখ হারুন-উর-রশিদকে অপমন অপদস্তসহ খুন ও গুম করার

আরও পড়ুন
language Change