তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলার নতুন সময় নির্ধারণ ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে রেলওয়ের জরুরি বার্তা বিশ্বরেকর্ড হাতছাড়া করলেন শান্ত

চাই প্রেস কমিশন

পাঠক সংখ্যা
638

শওকত মাহমুদ:

রাগে ফুঁসতে ফুঁসতে ছাত্র-জনতা অদম্য স্বতঃস্ফূর্ততা ও প্রচণ্ড সাহসে শেখ হাসিনার সরকারকে ফেলেই দিল। শেখ হাসিনার উচ্চ দম্ভ, বে-নজীর কুশাসন ও শেষ মুহূর্তের বীভৎস গণহত্যা এর তাৎক্ষণিক কারণ। আগা-পাশ-তলা ফ্যাসিবাদী শেখ হাসিনা ছাত্রদের সঙ্গে কথাই বলতে চাননি।

ইসলাম ধর্মের প্রথম প্রচারক হযরত নূহ (আ:) যখন তাঁর জাতির মানুষদের আল্লাহ’র আনুগত্যের কথা বলতে যেতেন, তখন তারা কানে আঙ্গুল দিত, কাপড় দিয়ে ঢেকে দিত। এমনি না শোনার কারণে আল্লাহ মহাপ্লাবনে ভাসিয়ে দিলেন না-শোনা কাফিরদের।
প্রাসঙ্গিক একটি ঘটনার উল্লেখ পাই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তধারা’নাটকে। দুই গ্রামের দুই মোড়লের প্রতিযোগিতায় শিবতরাই গ্রামের মোড়ল তার গ্রামের মানুষের কান-ঢাকা টুপি পরিয়ে দিয়েছিল। উদ্দেশ্য, তাদেরকে কিছু জানতে না দেওয়া কিংবা ততটুকুই জানতে দেওয়া যতটুকু স্বৈরাচারের পক্ষে ভালো। নাটকে এর পাল্টা কথাটা ছিল ধনঞ্জয়ের মুখে: ‘জগতটা বাণীময় রে, তার যেদিকটাতে শোনা বন্ধ করবি, সেই দিক থেকে মৃত্যুবান আসবে।

শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যুবাণ ওইদিক থেকেই এসেছিল। কিন্তু এই অবিস্মরণীয় দুনিয়া- দোলানো গণঅভ্যুত্থানের কি এটাই শেষ সীমান্ত? মনে হয় না, হতে পারে না। বহু বহু দিন কালের প্রবহমানতায় সোচ্চার থাকবে এই বিপ্লবের দ্যোতনা।

খুবই গাঢ়ভাবে সঞ্জীবিত করবে প্রজন্ম থেকে প্রজন্মান্তর। মানুষের চাওয়াও তাই। গত দেড় যুগে বিদায়ী সরকারের কুৎসিত অগণতান্ত্রিক কাণ্ড-কলাপ, গুম, হত্যা, দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, তারই পথ ধরে সর্বশেষ বিপ্লব।

আপাতত: ওই সংগ্রাম কিছুটা নিরুচ্চারিত, কিন্তু তাকে ভোলা যাবে না।

ছাত্র-জনতার এক দফা দাবিটি ছিল যৌক্তিক। এর অন্তর্গত তাৎপর্য হলো, ‘হাসিনা তুমি যাও, আমরা রাষ্ট্র সংস্কার করে ফ্যাসিবাদ হটাবো।’
স্বৈরাচারী হাসিনা সরকার গেছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে। হাসিনার নিকৃষ্ট ফ্যাসিবাদের দোসর ছিল কিছু মিডিয়া। মিথ্যার বেসাতি আর নির্লজ্জ দলবাজিতে মেতে উঠেছিল বেশিরভাগ  মিডিয়া। জনগণকে সত্য জানতে দেয়নি। তথ্য হয়ে পড়েছিল অপরকে ঘায়েল করার বস্তু। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের একটি উক্তি মনে পড়ে : ‘সংবাদ আজকে মূলত: গল্পপ্রবাহ। তথ্যকে আর শালগ্রামশিলার মতো অপরির্বতনীয় মনে করার কোনো কারণ নেই। তথ্যচিত্র যে বাস্তবের শংসাপত্র নয়, তা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। … তথ্য থেকে সত্যের দিকে যাত্রায় ইতিহাস যে সুড়ঙ্গ পথটি খনন করে রেখেছে তাতে আলোকসম্পাত করে দর্শন; মনন যাকে সম্পাদনা করে না এমন তথ্যচিত্র আসলে তথ্যের পুতুল। আমরা তো চাই রক্তমাংসময় সেই মুহূর্ত, তথ্য যেখানে মরণাহত হাসি দিয়ে জয় করছে নশ্বরতা।

স্বাধীনতার রাজনৈতিক রূপকার শেখ মুজিবের বন্দনা এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী দিয়ে তাঁকে এমন পর্যায়ে নিয়ে আসা হয়েছিল, মনে পড়ে যায় লেনি রিফেনথালের সেই কুখ্যাত নাৎসি প্রতিবেদনটি, যার শিরোনাম ছিল ‘ট্রায়াম্প অব দি উইল।’ এতে জার্মান জাতিতত্ত্বের ভ্রান্তিকে এতোদূর পুরোভাগে নিয়ে আসা হয় যে হিটলারকে দেবরাজ জিউস ও স্বস্তিকা চিহ্নকে দেবতাদের কবচকুণ্ডল বলে মনে হতে থাকে।

পেশাজ্ঞানে টনটন সাংবাদিক (ভিন্নমতাবলম্বীদের) কর্মচ্যুতি বা চাকরি না দেওয়া ছিল সাধারণ ঘটনা। তারপর বহু টিভি ও সংবাদপত্র বন্ধ করে দেওয়া, প্রথম আলো ও ডেইলি স্টারকে প্রধানমন্ত্রী অফিস ও বাড়িতে নিষিদ্ধ করা, মানবজমিনের প্রধান সম্পাদককে দেশে ফিরতে না দেয়া, কালো আইনে গ্রেফতার ও পীড়ন, জেলে পাঠানো, হত্যা, গোয়েন্দা সংস্থাগুলোর সেন্সরশীপ, অযোগ্যদের টিভির লাইসেন্স প্রদান, মামলা দিয়ে হয়রানি ছিল অসভ্যতার চূড়ান্ত মাত্রায়।

মতপ্রকাশের স্বাধীনতার অবস্থাটা ছিল এমন বর্ষীয়ান বুদ্ধিজীবী প্রফেসর রেহমান সোবহান পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন, ‘আইয়ুব শাহীর বিরুদ্ধে যা বলা যেত, এখন তা বলা যায় না।’

একটি ছোট্ট ঘটনার কথা বলি।

জাতীয় প্রেস ক্লাবে এসেছিলেন সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। একটা অনুষ্ঠানে ড্রাইভার গাড়িটি পার্ক করে বারান্দায়, যার নিয়ম নেই। জনৈক সাংবাদিক ড্রাইভারকে এ কথা বললে ড্রাইভার ক্ষিপ্ত হয়ে ওঠে। মন্ত্রী দু’ঘন্টা বাদে ফেরত যাবার পর সেই সাংবাদিক চিঠি পান, তার পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে।

যাহোক, ছাত্র-জনতার পক্ষ থেকেও অভ্যুত্থানের সময় কিছু মিডিয়ার ব্যাপারে ক্ষোভ দেখানো হয়েছে। হামলা-মামলার ঘটনাও ঘটছে। ওদের অনেকেই আওয়ামী লীগের মিডিয়া সাবকমিটির সদস্য ছিল।

প্রেসক্লাব এবং ইউনিয়নের ইতিহাসে প্রতিপক্ষের ওপর সহিংসতা আগে কখনও ঘটেনি। আর সাংবাদিকদের হত্যা মামলায় আসামি করাটাও মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ওই সব মিডিয়াকে সুরক্ষা দেওয়ার অনানুষ্ঠানিক দায়িত্ব কয়েকজন বিরোধী দলীয় নেতাও নিয়েছেন বলে শোনা যায়। গোপনে তালিকা করছে সাংবাদিক ইউনিয়ন নেতারা। তবে তাদের পছন্দে আসছে দলবাজ অপেশাদার সাংবাদিকেরা। এক মাতব্বরির অবসানে কি আরেক হুংকারের আগমন ঘটছে- এটা পেশাজীবী জাতীয় বোধসম্পন্ন সাংবাদিকদের প্রশ্ন। তবে অন্তর্বর্তী সরকার মিডিয়ায় নিয়োগে সাবধানে পা ফেলছে। ওদের কথামত নিয়োগ দিচ্ছে না, বলছে এ সরকার আওয়ামী লীগের তো নয়ই, বিএনপি-জামায়াতেরও না- অতএব নিয়োগ হবে অর্ন্তবর্তী সরকারের পছন্দ মাফিক। আমরা দেখছি, এই সরকার রাষ্ট্র সংস্কারের অন্তর্গত করে গণমাধ্যম সংস্কারের কথাও বলছে। কারণ এটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। একটি গণমাধ্যম কমিশন ও কালো আইনগুলো বাদ দেয়ার কথা বলছে। তাহলে কি হতে পারে এমন সংস্কার? অর্ন্তবর্তী সরকার একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে।

রাষ্ট্র যদি নতুন বন্দোবস্তে যায়, তার রেশেই পুনর্গঠন হবে মিডিয়ার। এটা নিশ্চিত। মিডিয়ার অর্থাৎ সংবিধান বর্ণিত ‘প্রেস’ এর বাংলা-সংবাদ-ক্ষেত্র’তে সংস্থার শুধু আইনি সংস্কার বা মতপ্রকাশের অবাধ অধিকার প্রতিষ্ঠাই যথেষ্ট নয়। যাদের হাত দিয়ে জনগণ সত্য জানবে, সেই জনশক্তিকেও নতুন চেতনায় বা দ্বিতীয় স্বাধীনতার আদর্শে উজ্জীবিত থাকা প্রয়োজন। ‘দ্বিতীয় স্বাধীনতা’ শব্দ দু’টি আসলে ১৯৭৫ এর ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতিকে ম্লান করে দেয়।

আমাদের গণমাধ্যমকে‘জাতীয় গণমাধ্যম’ হয়ে উঠতে হবে; ভারত ও নেপালে যেটা হয়েছে। ১৯৮২ সালে বাংলাদেশের প্রথম প্রেস কমিশন গঠন করা হয়েছিল। এর নেতৃত্বে ছিলেন প্রবীণ রাজনৈতিক নেতা আতাউর রহমান খান। বাংলাদেশের স্বনামধন্য সম্পাদকেরা এর সদস্য ছিলেন।

ব্যারিস্টার মইনুল হোসেন, এজেডএম এনায়েতুল্লাহ খান, ওবায়দুল হক, আহমদুল কবির, শামসুর রাহমান ও আহমেদ হুমায়ুন। কমিশনের কর্মপরিধি ছিল বাংলাদেশে সংবাদ ক্ষেত্রে অবস্থা, এর বিকাশ ও জাতীয় উন্নয়নের সঙ্গে সঙ্গতিপুর্ণ সুপারিশসমূহ পেশ করা। ওই কমিশন সংবাদ-ক্ষেত্রে সামগ্রিক অবস্থা যেমন সংবিধান ও সংশ্লিষ্ট আইনসমূহ, সংবাদপত্রের মালিকানা ও সাংবাদিকদের অবস্থা মজুরি, পুঁজি, বিজ্ঞাপন, সরকারি নিয়ন্ত্রণ, হকারদের ভূমিকা -সব কিছু পর্যালোচনা করে ১৯৮৪ সালে একটা রিপোর্ট পেশ করেছিল।

কিন্তু তাদের সুপারিশগুলো আর বাস্তবায়িত হয়নি। সামরিক শাসনের পর ১৯৯১ থেকে নির্বাচিতের গণতন্ত্রে ফেরার পর গণমাধ্যম এক ধরনের নাতিশীতোষ্ণ অবস্থা অতিক্রম করেছে। এর মধ্যে বহু নতুন সংবাদপত্র, বৈদ্যুতিক গণমাধ্যম, অনলাইন, সামাজিক মাধ্যম এসেছে। ২০০৯ থেকে শেখ হাসিনার টানা ১৫ বছরের কলংকিত শাসনে মিডিয়া সম্পূর্ণভাবে হয়ে পড়ে সরকার নিয়ন্ত্রিত, সরকার সমর্থিত সাংবাদিকদের দলবাজির আখড়া। বিধ্বস্ত হয়ে যায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ. মিথ্যার অপপ্রচারে সত্য ও বিরোধীদলকে ঘায়েল করা, টক-শো’র মাধ্যমে মিথ্যা জনবয়ান সৃষ্টির অপপ্রয়াস মানুষকে অস্থির করে তুলেছিল। ভবিষ্যতকে নতুন বোধে ও ভাবে নির্মাণকল্পে দৃঢ়প্রতিজ্ঞ বর্তমান অর্ন্তবর্তী সরকারকে বাংলাদেশের দ্বিতীয় প্রেস কমিশন গঠন করার জন্য আহবান জানাই। সংবাদ-ক্ষেত্রের পুরো অবস্থাটা কারও জানা নেই। এই কমিশন যেমনি করে দীর্ঘমেয়াদে বাস্তবায়নযোগ্য সুপারিশমালা দেবে, তেমনি স্বল্পমেয়াদে অর্ন্তবর্তী সুপারিশগুলো সরকারকে দেবে। কারণ মিডিয়ায় জরুরি কিছু সংস্কার প্রয়োজন। এরমধ্যে আমি অনুরোধ করব, এক ঝাঁক তরুণ মেধাবী সাংবাদিক তৈরি করার জন্য একটা ক্র্যাশ প্রোগ্রাম নেয়া। এতে কর্মরত তরুণ সাংবাদিকেরাও যুক্ত হতে পারেন। হতে পারে কোন সাংবাদিক নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের। কিন্তু সত্য প্রচারে বা তার বিশ্লেষণে সেই আদর্শ যেন বিকৃতি না ঘটায়। বাংলাদেশের সাংবাদিকতায় দক্ষতার অভাব আছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগগুলো এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো এতোদিন দলবাজদের প্রতি আগ্রহ দেখিয়েছে।

মূলত: জাতীয়বোধসম্পন্ন, উদার গণতন্ত্রে বিশ্বাসী, আপন সংস্কৃতি ও মানুষের প্রতি মমত্ববোধে সমৃদ্ধ তরুণরা আমাদেরকে মানুষের গণমাধ্যম উপহার দিতে পারে।

সৌজন্যে : দৈনিক মানবজমিন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নির্বাচনের আগেই পলাতক শক্তি ফিরতে মরিয়া

নির্বাচনের আগেই পলাতক শক্তি ফিরতে মরিয়া

ডেস্ক রিপোর্টঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শক্তিগুলো বুঝে গেছে,তরুণ যোদ্ধারাই তাদের পুনরুত্থানের সবচেয়ে বড় বাধা। তাই নির্বাচন আসার আগেই তারা এসব বাধা সরিয়ে নিজেদের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। নির্বাচনের আগে সহিংসতা ও চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটকে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করে,ভোট রক্ষা করার, দেশকে রক্ষা করার’ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোটের তারিখ রেখে তপশিল ঘোষণার পর এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিলেন মুহাম্মদ ইউনূস। ভাষণের শুরুতেই দেশের শিশু,কিশোর-কিশোরী,তরুণ-তরুণী,ছাত্রছাত্রী,নারী-পুরুষ,নবীন-প্রবীণ,সবাইকে বিজয় দিবসের

আরও পড়ুন
language Change